০৮:৪৮ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ‘ব্যাপক মুদ্রাস্ফীতির’ মুখোমুখি হচ্ছে। এই দাবিটি তিনি শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে প্রকাশ করেন। পোস্টে ট্রাম্প ইরানের মুদ্রা রিয়ালের মান কমে যাওয়ার একটি চার্ট শেয়ার করে লিখেছেন, ‘আমি ইরানের মুদ্রাকে ধ্বংস করে দিচ্ছি।’
ওই চার্টে দেখা যায়, জানুয়ারি ২০২৫ থেকে জুলাই ২০২৬-এর মধ্যে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য ৯০০,০০০ থেকে কমে ১,৯০০,০০০-এ দাঁড়িয়েছে।
ট্রাম্প ওই পোস্টে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি। তবে তিনি যে বার্তাটি প্রকাশ করেছেন, তা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।
আরও পড়ুন: মেট্রোরেল প্রকল্পে সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল এলঅ্যান্ডটি
এর কারণ হিসেবে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা ইরানের প্রতি মার্কিন নীতির অন্যতম প্রধান উপাদান হিসেবে রয়ে গেছে।
অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের মুদ্রা দীর্ঘসময় ধরে চাপের মুখে রয়েছে, যার ফলে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে এর মূল্য ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে।
এছাড়াও, যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের ফলে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেন, দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও অত্যন্ত নিম্ন পর্যায়ে নেমে এসেছে।
ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য ১০ দফা সুপারিশ দিল গ্রিন ভয়েসেস
তিনি অভিযোগ করেছেন, তেহরান তাদের করা চুক্তির শর্তাবলী পালন করেনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে সংঘটিত একটি সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে। তবে তিনি মিনেসোটার স্থানীয় প্রশাসনকেও অভিযোগ করেন এবং বলেন, তারা ‘সম্পূর্ণ অযোগ্য’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন