ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


চট্টগ্রামে শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় ১০ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের মামলায় মো. আকতার সর্দার (২৪) নামক একজন যুবককে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। রবিবার চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আকতার সর্দার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার কাদের সর্দার বাড়ির মো. সাত্তার সর্দারের ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আকতার সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন বিচারক। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত

জানা যায়, ভুক্তভোগী শিশুটি পূর্ব মাদারবাড়ী সাহেবপাড়া এলাকার ইউনুছ মিয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। শিশুর পিতা একটি জুতার কারখানায় কাজ করেন এবং মা একটি গার্মেন্টসে কর্মরত। শিশুটি পরিবারের সঙ্গে নগরের পূর্ব মাদারবাড়ী সাহেবপাড়ার নার্গিস কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত আকতার সর্দার প্রতিবেশী হওয়ার কারণে প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন এবং শিশুটিকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখাতেন।

২০২২ সালের ২ জুলাই সকালে শিশুদের বাবা-মা কর্মস্থলে যান এবং বিকেলের দিকে শিশুটি বাসায় একা ছিল। তখন অভিযুক্ত ব্যক্তি শিশুটির কাছে যান এবং এই সুযোগে তাকে ধর্ষণ করেন। তিনি এ সময় শিশুটিকে হুমকি দেন যে, যদি মেয়েটি এই ঘটনা কাউকে জানায় তাহলে তাকে হত্যা করা হবে। ঘটনাটির পর শিশুটি ভয় এবং ভীতি কারণে কাউকে জানাতে পারেনি। পরে ৬ জুলাই বিকেলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা এই বিষয়ে জানতে পারেন। শিশুটি তখন তার মাকে জানায়, কিছুদিন আগে অভিযুক্ত ব্যক্তি বাসায় প্রবেশ করে তাকে মারধর করে এবং প্রাণে মারার হুমকি দেয়। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে পরীক্ষা করলে শারীরিক আঘাতের আলামত দেখতে পান। পরে স্থানীয় লোকদের জানিয়ে শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর বাবা মনির হোসেন সদরঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৪ সালের ১৫ এপ্রিল চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু করা হয়।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সৌদিতে প্রতারিত

সর্বস্বান্ত হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরলেন ৭০ প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


সর্বস্বান্ত হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরলেন ৭০ প্রবাসী

সরকারি সব নিয়ম-কানুন মেনে বহির্গমন ছাড়পত্র নিয়ে সৌদি আরবে গিয়েও শেষ রক্ষা হয়নি ৭০ জন বাংলাদেশি প্রবাসী কর্মীর। প্রতারণার শিকার হয়ে কাজ না পেয়ে তারা অবৈধ হয়ে পড়ে এবং সে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হন। দীর্ঘদিন জেল খেটে তারা অবশেষে নিঃস্ব অবস্থায় আউটপাস নিয়ে দেশে ফিরেছেন।

রবিবার (২৬ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে সালাম এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (ওভি ৪০১) প্রবাসীরা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ফেরত আসা প্রবাসীরা জানিয়েছেন, তারা সবাই দালাল ও নিবন্ধিত এজেন্সির মাধ্যমে মোটা অঙ্কের টাকা ঋণ করে ৩ মাসের ভিসা নিয়ে সৌদি আরবে যান। দালাল ও এজেন্সির প্রতিশ্রুতি ছিল যে, তারা সৌদিতে পৌঁছানোর পর তিন মাসের মধ্যে কফিল বা কাজের নিয়োগকর্তা তাদের আকামা নবায়ন করে দেবেন। কিন্তু সৌদিতে পা রাখার পর কোনো মালিকের দেখা মেলেনি, কিংবা চুক্তির আওতায় কাজও পাননি তারা।

ফলে তিন মাসের মেয়াদ শেষ হতেই সে দেশের আইনের দৃষ্টিতে অবৈধ হিসেবে গণ্য হন এই প্রবাসীরা।

ময়মনসিংহের আসাদ জানান, দেড় বছর আগে স্থানীয় দালালের কথায় বিশ্বাস করে খাবার হোটেলের কাজে তিনি সৌদি গিয়েছিলেন। কথা ছিল মালিক বিমানবন্দর থেকে নিয়ে যাবেন, কিন্তু বিমানবন্দর থেকে কেউ তাকে নিতে আসেনি। প্রথম দিন থেকেই তিনি সেখানে অবৈধ হয়ে পড়েন।

লুকিয়ে কিছুদিন ভবন নির্মাণের কাজ করলেও মজুরি পাননি ঠিকমতো। ঋণের বোঝা মাথায় নিয়ে আজ শূন্য হাতে দেশে ফিরে দিশাহারা তিনি।

একইভাবে সাড়ে চার লাখ টাকা খরচ করে তিন মাসের কাজের অনুমতিপত্র নিয়ে সৌদি গিয়েছিলেন চট্টগ্রামের মো. রাকিব। বিএমইটির কার্ড ও বহির্গমন ছাড়পত্র থাকার পরও তিনি চুক্তির আওতায় কাজ পাননি। তিন মাস কর্মহীন থাকার পর আকামা নবায়ন করতে না পেরে ২০ দিন কারাবন্দি থাকতে হয় তাকে।

দালাল ও এজেন্সির প্রতি অন্ধ বিশ্বাসের খেসারত হিসেবে আজ তিনি সর্বস্বান্ত হয়ে দেশে ফিরেছেন।

নরসিংদীর রাজিব মিয়ার গল্পটাও একই রকম। পরিচ্ছন্নতাকর্মীর কাজের কথা বলে তাকে পাঠানো হলেও সেখানে গিয়ে মালিক বা কাজ কোনোটারই দেখা পাননি। দেশ থেকে টাকা আনিয়ে কয়েক মাস চলার পর ১৫ দিন জেল খেটে অবশেষে ৫ মাসের মাথায় খালি হাতে ফিরতে হয়েছে তাকে। ভুক্তভোগীরা জানান, সৌদি কারাগারগুলোতে এমন হাজার হাজার নথিহীন বাঙালি কর্মী মানবেতর জীবন কাটাচ্ছেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) মো. মনিরুজ্জামান প্রবাসীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বিমানবন্দর হয়ে অবৈধ অভিবাসন বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বদাই কঠোর অবস্থানে রয়েছে। তবে নিয়মনীতি মেনে গিয়েও প্রতারিত হওয়া অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তিনি প্রবাস গমনেচ্ছুদের যেকোনো এজেন্সির প্রতিশ্রুতি বা দালালের কথা বিশ্বাস করার আগে সরকারের স্বীকৃত উৎস ও শর্তাবলি যথাযথভাবে যাচাই-বাছাই করার পরামर्श দেন।

চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় নিঃস্ব হয়ে ফেরা এই কর্মীদের তাৎক্ষণিক জরুরি খাবার এবং নিজ নিজ এলাকায় নিরাপদে পৌঁছানোর উদ্দেশ্যে নগদ যাতায়াত খরচ প্রদান করা হয়েছে।

বিএমইটির তথ্যানুযায়ী, ২০২৫ সালে কাজের উদ্দেশ্যে ১১ লাখ ৩০ হাজার ৭৫৭ জন বাংলাদেশি বিদেশে গেছেন, যার মধ্যে কেবল সৌদি আরবেই গেছেন ৭ লাখ ৫০ হাজার ৯৬৭ জন। তবে মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক সংকট ও অবৈধ অভিবাসনবিরোধী কঠোর নীতির কারণে বিশাল এই শ্রমবাজার এখন হুমকির মুখে পড়েছে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত বিদেশফেরত অভিবাসীকে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, যার মধ্যে কেবল চট্টগ্রামেই এই সহায়তা পেয়েছেন ৫ হাজারের বেশি প্রবাসী কর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছর পর ফিরল ‘অর্ধাঙ্গিনী’র গল্প, কেমন হলো ‘আজও অর্ধাঙ্গিনী’?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


তিন বছর পর ফিরল ‘অর্ধাঙ্গিনী’র গল্প, কেমন হলো ‘আজও অর্ধাঙ্গিনী’?

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি দর্শকদের মনে দাগ কেটেছিল দুই নারীর আবেগ, দাম্পত্যের টানাপড়েন এবং সম্পর্কের জটিলতার গল্প দিয়ে। সেই গল্পেরই পরবর্তী অধ্যায় হিসেবে ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছে, যা গত ১০ জুলাই ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন ছবিটি আগের গল্পটিকে এগিয়ে নিয়ে নতুন সংকট ও আবেগের মুখোমুখি দাঁড় করিয়েছে দর্শকদের। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’-তে দেখা গিয়েছিল, সুমন কোমায় চলে যাওয়ার পর তার প্রাক্তন স্ত্রী শুভ্রা এবং বর্তমান স্ত্রী মেঘনার মধ্যে তৈরি হওয়া অধিকার, দায়িত্ব ও ভালোবাসার জটিল মানসিক লড়াই। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদের কাছ থেকে প্রশংসাও অর্জন করেছিল।

নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ শুরু হয়েছে সেই ঘটনার কয়েক বছর পর থেকে। এবার সুমন সুস্থ হয়ে সংসার করতে শুরু করলেও মেঘনার জটিল শারীরিক অসুস্থতা, সুমনের মানসিক দ্বন্দ্ব এবং শুভ্রার পুনরাগমন এই গল্পে নতুন মোড় এনে দিয়েছে। সম্পর্কের টানাপড়েনের পাশাপাশি ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার বিষয়গুলোও ছবিতে উঠে এসেছে।

দুই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান এবং কৌশিক সেন। নতুন ছবিতে যোগ দিতে দেখা গেছে ইন্দ্রাশীষ রায়কে। এছাড়াও রয়েছেন অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী ও আভেরি সিংহ রায়।

মেঘনা চরিত্রে অভিনয়ের জন্য জয়া আহসান আবারও প্রশংসা পাচ্ছেন। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘কৌশিকদা এবং চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে উঠতে হয়তো পারতাম না। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

ছবিটির সংলাপ দর্শক ও সমালোচকদের বিশেষভাবে নজর কাড়ছে। আবেগঘন ও তীক্ষ্ণ সংলাপ গল্পটিকে আরো শক্তিশালী করে তুলেছে বলেও অনেকের মত। পাশাপাশি অনুপম রায়ের গান ছবির আবহকে আরো সমৃদ্ধ করেছে।

তবে ছবির ক্লাইম্যাক্স নিয়ে দর্শকদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। অনেকেই শেষটিকে সাহসী বলে মনে করছেন, তবে কেউ কেউ মনে করছেন শুভ্রার মতো দৃঢ় চরিত্রের পরিণতি আরো ভিন্ন হতে পারত। তা সত্ত্বেও অভিনয়, সংলাপ, নির্মাণশৈলী ও আবেগের দিক থেকে ‘आजও অর্ধাঙ্গিনী’ বছরের অন্যতম আলোচিত বাংলা ছবি হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে ১০ জনের বিভিন্ন মেয়াদে সাজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে ১০ জনের বিভিন্ন মেয়াদে সাজা

জেলার মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদকসেবী ও কারবারিকে আটক করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন প্রশান্ত চৌহান (২৮), নূর হাবিব (৩০), আসাদুজ্জামান বাবু (২২), শামীমুল ইসলাম শামীম (৩১), মো. সোহাগ (২৫), মো. হাসমত আলী (৪২), রাজীব আলী (২৫), সুজন মিয়া (৩২), তারা মিয়া (৬৭) ও নাজমুল ইসলাম রাজু (৩০)।

এর আগে, গতকাল শনিবার রাতে মুক্তাগাছা পৌরসভার ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মাদকবিরোধী কমিটির সদস্যরা তাদের আটক করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বাসসকে জানান, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের সংসদ সদস্যদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত চলছে। স্থানীয় জনগণ ও মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ বিষয়ে মুক্তাগাছা আসনের সংসদ সদস্য (এমপি) জাকির হোসেন বাবলু বাসসকে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। কোনো অবস্থাতেই মাদক বিরোধী অভিযানে ঢিলে গতি সহ্য করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কা সফরে বুমরাহকে নিয়ে সংশয়, ফিরছেন জাদেজা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


শ্রীলঙ্কা সফরে বুমরাহকে নিয়ে সংশয়, ফিরছেন জাদেজা

ভারত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। আসন্ন সপ্তাহে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।

তবে ভারতের ম্যানেজমেন্ট দলের অন্যতম পেসার জাসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। দীর্ঘ সময় পর আবারো দলে ফিরছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বিসিসিআইয়ের বরাত দিয়ে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বুমরাহর চোটের উন্নতির দিকে নিয়মিত নজর রাখা হচ্ছে। টেস্ট সিরিজ শুরু হতে এখনো প্রায় তিন সপ্তাহ বাকি রয়েছে।

সুতরাং, সুস্থ হয়ে দলে ফেরার জন্য তাঁর হাতে যথেষ্ট সময় থাকে।

 

বুমরাহকে নিয়ে পর্যাপ্ত সময় হাতে রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। বর্তমানে ভারতীয় পেসারের ‘রিকভারি’ চলছে।

অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট টিমে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ফেরা নিশ্চিত। চলতি বছরের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে খেলার পর থেকে তিনি দলের বাইরে রয়েছেন।

শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে জাদেজা টিম ইন্ডিয়ার জন্য বড় অস্ত্র হতে পারেন বলে অনেকেই মনে করছেন।

ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার বুমরাহ। এই অবস্থায় শ্রীলঙ্কা সিরিজের আগে এই অভিজ্ঞ পেসারকে শতভাগ ফিট পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

 

জানা গেছে, ভারতীয় দল ৪ আগস্টের মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছাবে। সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত।

কিন্তু, বুমরাহ দলের সঙ্গে শুরুতেই শ্রীলঙ্কা যেতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%