১০:৩৫ পি.এম
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন, "সরকারের সাত মাস শেষ করে আট মাস চলমান। কিছু দল সংসদে এক ধরনের আচরণ করছে, কিন্তু সংসদের বাইরে তাদের আচরণ ভিন্ন। বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু দল অপকর্মে লিপ্ত হয়েছে।"
শনিবার (১০ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "বিগত নির্বাচনের সময় একটি দল গ্রামগঞ্জের সাধারণ মানুষ ও নারীদের বিভ্রান্ত করে, মিথ্যা তথ্য দিয়ে—জান্নাতের টিকিট তাদের প্রতীকে ভোট দিলে পাওয়া যাবে, এমন প্রলোভন দিয়ে ইসলামকে বিতর্কিত করেছে। তারা ইসলামের মহত্ত্বকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে। আলেম সমাজকে সোচ্চার হতে হবে, যাতে তারা মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে না পারে।"
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার
প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মুফতি মুহিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম. এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আদম সুফি, পাবলিক প্রসিউটর অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. রফিকুল ইসলাম সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আরও পড়ুন: কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯, আটক ১২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন