ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়াকাটায় এসএসসি উত্তীর্ন আরাফাত ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে , সহায়তার আকুতি


কুয়াকাটায় এসএসসি উত্তীর্ন আরাফাত ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে , সহায়তার আকুতি
 
পটুয়াখালীর কুয়াকাটায় আরাফাত (১৮) ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চোখে-মুখে শুধু বাঁচার আকুতি, আর একটাই আর্তনাদ, আপনারা আমাকে বাঁচান !
 
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটা পৌর সভার ৭নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্রেন স্টোক করে মৃত্যুর সঙ্গে বিছানায় পড়ে আছেন আরাফাত। চিকিৎসার খরচ বহন করতে করতে সর্বস্ব হারিয়েছেন পরিবার। দিন মজুর পিতা সারাদিন পরিশ্রম করেও এখন আর চিকিৎসার খরচ জোগাতে পারছেন না। মানুষের দয়ার ওপরই তাদের শেষ ভরসা। অর্থাভাবে আরাফাত পান্জুপাড়ায় নিজের বাড়ির বিছানায় পড়ে কাত্রাচ্ছে প্রতিটি দিন। অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে। চিকিৎসকরা বলেছেন দ্রুত উন্নত চিকিৎসা না করলে আর বাঁচানো যাবে না। এই মুমূর্ষু ছেলের জীবন বাঁচাতে সামান্য সহায়তাই হতে পারে আশার আলো।
 
গুরুতর অসুস্থ আরাফাতের পিতা লিটন ঢালী- মাতা ফাতেমা কান্না কন্ঠে বলেন, আমি সারাজীবন দিন মজুরের কাজ করলেও কখনো হাত পাতিনি। কিন্তু আজ আর পারছি না।ছেলে  বাঁচাতে মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।পরিবারে ওরা তিন ভাই,আরাফাতই বড় ছেলে।আজ তার জীবন-মরণ লড়াই। 
 
এখনই যদি আমরা এগিয়ে না আসি, হয়তো আর বাঁচানো যাবে না আরাফাতকে।সমাজের বিত্তবান, মানবিক ও দয়ালু মানুষদের প্রতি অনুরোধ, আরাফাতকে জীবন যুদ্ধে পাশে দাঁড়াই। মানবিক সহায়তার জন্য যোগাযোগ:- 01757161553।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শায়রুল কবির খানের বোন শিউলী খানমের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


শায়রুল কবির খানের বোন শিউলী খানমের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

শায়রুল কবির খানের একমাত্র ছোট বোন শিউলী খানম (৫৭) শনিবার ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার বেলা ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিউলী খানম গত ১৫ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি স্বামী, সন্তান, মা-বাবা, ভাই, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই পরিস্থিতিতে শায়রুল কবির খান তার বোনের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, শিউলী খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিবেশীদের কাছে পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা শিউলী খানম শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুমা শিউলী খানমকে বেহেস্ত নসিব করেন।’

শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিউলী খানমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বার্ডো’র নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বার্ডো’র নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মো. সাইদুল হক নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সাক্ষাতের সময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, "প্রতিটি মানুষকে সমমর্যাদা প্রদান করা এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য।"

তিনি এই বিষয়ে আরও জানান, "কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মায় না। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমাদের প্রতিবন্ধকতা হিসেবে দেখা উচিত নয়। মানুষকে মর্যাদা প্রদান করা সংসদ-সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব।"

প্রতিনিধি দল সাক্ষাতকালে বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধীদের যথাযথ সুরক্ষা প্রদান, শিক্ষার অধিকার নিশ্চিতকরণ ও মানুষ হিসেবে সমতার অধিকার নিশ্চিত করতে মত বিনিময় করে। এসময় রাজনৈতিক দলে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব এবং সংসদীয় ককাস গঠনের মাধ্যমে তাদের যথাযথ আইনি সুরক্ষা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বার্ডো মূলত দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে। এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অনন্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এ ভূষিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু ঘটেছে। ফলে এ পর্যন্ত হাম-সংক্রান্ত রোগের কারণে মৃতের সংখ্যা এখন ৯২২ জনে পৌঁছেছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত একটি বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে কারও মৃত্যু হয়নি, তবে সন্দেহজনক হামে চার শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে এই সময়সীমার মধ্যে, নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ৮২৩ জন শিশু মারা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। একই সময়ে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এপর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন। অন্যদিকে, একই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিজ জিততে চান শরিফুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


সিরিজ জিততে চান শরিফুল

জাতীয় দলের পেস বোলার শরিফুল ইসলাম জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে একাদশে জায়গা না পাওয়ায় তিনি একদমই দুশ্চিন্তায় ছিলেন না। বরং এই বাঁহাতি দাবি করেছেন, তিনি মোটেও ‘দুর্ভাগা’ ছিলেন না; বরং উল্টো এই বিরতি তাকে সতেজ হয়ে ফিরতে সহায়তা করেছে।

চোটের কারণে সিরিজ শুরুর আগেই প্রথম টেস্টের একাদশ থেকে শরিফুলের বাদ পড়া নিশ্চিত হয়ে গিয়েছিল। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। পরবর্তীতে দলটির সঙ্গে যোগ দেন শরিফুল। ম্যাকেতে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে ফিরতে তিনি এখন পুরোপুরি প্রস্তুত।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) ম্যাকেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শরিফুল বলেছেন, ‘না, প্রথম টেস্টে খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক ছিল না।’

তিনি আরো জানান, ‘যা ঘটে, তা আগে থেকেই জানিয়ে ঘটে না। চোটের পর আমি কয়েক দিন বিশ্রাম নিয়েছি এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমার মনে হয়, এটা আমার শরীরের জন্য ভালোই হয়েছে।’

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে শরিফুল অত্যন্ত খুশি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেটিই বাংলাদেশের প্রথম জয়। দ্বিতীয় টেস্টে সুযোগ পেলে খেলার জন্যও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

শরিফুল বলেন, ‘আমি সব সময় যারা খেলছিল তাদের জন্য দোয়া করেছি, যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে এবং আমরা জিততে পারি। আমরা যখন ম্যাচটি জিতলাম, তখন বাংলাদেশের অন্য সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছিলাম।’

তিনি যোগ করেন, ‘আমি সত্যিই খুব ভালো অনুভব করেছি। আলহামদুলিল্লাহ। এমন জয়ের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার। অন্তত দলে না থাকলেও ছবিতে তো ঢুকে পড়েছি (হাসি)।’

এই বাঁহাতি আরও বলেন, ‘এটা ধরে রাখার চেষ্টা করব। আমি সব সময় প্রস্তুত। দেখা যাক, ভাগ্যে থাকলে, ইনশা আল্লাহ, ম্যাচটি খেলব।’ তার কথায় বোঝা যাচ্ছে, মাঠে ফেরার জন্য তিনি মুখিয়ে আছেন।

বিমানবিলম্বের কারণে প্রায় ১৪ ঘণ্টা বিমানবন্দরে কাটানোর পর মঙ্গলবার (১৮ আগস্ট) ম্যাকেতে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে এই বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নন শরিফুল। বরং তার মতে, ডারউইনের তুলনায় ম্যাকের আবহাওয়া বাংলাদেশের জন্য অধিক উপযোগী। কারণ এখানকার আবহাওয়া ডারউইন কিংবা বাংলাদেশের মতো অতটা গরম ও আর্দ্র নয়।

শরিফুল বলেন, ‘আমি এটাকে দীর্ঘ যাত্রা বলব না। আমাদের ট্রানজিটটাই শুধু দীর্ঘ হয়েছে, কারণ ফ্লাইট দেরি করেছিল।’

তিনি বলেন, ‘অবশ্যই, ডারউইনে আমি যখন ছিলাম, তখন এখানকার চেয়ে বেশি গরম ছিল। এখানকার আবহাওয়া আমাদের জন্য ভালো। দেশে এখন খুব গরম। সেই তুলনায় এখানকার আবহাওয়া আমাদের জন্য উপযোগী।’

সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গেও দলের যোগাযোগ রয়েছে বলে জানান শরিফুল। এই বাঁহাতি বলেন, ‘তিনি (ডোনাল্ড) সকলকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠান। আমাকে লিখেছেন, “শুভকামনা, তুমি চোট থেকে ফিরেছ। আশা করি পরের ম্যাচে খেলবে। তোমার জন্য শুভকামনা।”’

শরিফুলের চোখ এখন বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের দিকে।

সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘অবশ্যই। কোন দলই বা সিরিজ জিততে চায় না? আমরাও সিরিজ জিততে চাই। ইনশা আল্লাহ, আমরা চেষ্টা করব।’

আগামী শনিবার (২২ আগস্ট) গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর মধ্যে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশকে ফাইনালের দৌড়ে আরও ভাল অবস্থানে নিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%