০৭:২৪ পি.এম
খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও গুইমারা রিজিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী মানবিক ও জনকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় জনগণের জন্য।
২৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত বিভিন্ন জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী প্রদান, আর্থিক সহায়তা, সেলাই মেশিন প্রশিক্ষণ এবং বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত
এসব কার্যক্রমের আওতায় দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি উপকৃত হয়েছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি, আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিতভাবে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন