ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাণিজ্যিক নথিপত্র ডিজিটাল প্রক্রিয়াকরণের পাইলট কর্মসূচি চালু করল বাংলাদেশ ব্যাংক


বাণিজ্যিক নথিপত্র ডিজিটাল প্রক্রিয়াকরণের পাইলট কর্মসূচি চালু করল বাংলাদেশ ব্যাংক

দেশের সীমান্ত-বাণিজ্য ও বাণিজ্য অর্থায়ন ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত এবং দক্ষ করে তুলতে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কাঠামোর মাধ্যমে বাণিজ্যিক নথিপত্রের ডিজিটাল প্রক্রিয়াকরণ সহজতর হবে। আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমে গতি ও স্বচ্ছতা বাড়াতে এই পদক্ষেপ সহায়ক ভূমিকা রাখবে।

আজ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো-কাগজের নথিপত্রের জায়গায় ধাপে ধাপে নিরাপদ ইলেকট্রনিক বা ডিজিটাল প্রক্রিয়া চালু করার মাধ্যমে কাজের দক্ষতা, স্বচ্ছতা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি করা।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

প্রথম পর্যায়ে পরীক্ষামূলক কর্মসূচির আওতায় অনুমোদিত বাণিজ্য করিডোরগুলোতে ‘ডকুমেন্টারি কালেকশন’ এবং ‘লেটার অব ক্রেডিট’ (এলসি)’র মাধ্যমে পরিচালিত লেনদেনগুলো অন্তর্ভুক্ত করা হবে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন বিধিমালার আওতাধীন রপ্তানি ও আমদানি লেনদেনে এ কাঠামো প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ইউআরসি), ইলেকট্রনিক ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ই-ইউআরসি), ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস (ইউসিপি) এবং ইলেকট্রনিক ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস (ই-ইউসিপি)।

এ কাঠামোর মাধ্যমে ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস (ইটিআর) ব্যবহারের সুযোগও তৈরি হবে। ফলে বাণিজ্যিক নথি ডিজিটালভাবে ইস্যু, হস্তান্তর ও ব্যবস্থাপনা করা যাবে এবং অনুমোদিত পাইলট ব্যবস্থার আওতায় ইলেকট্রনিক নথিভিত্তিক ট্রেড ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা সহজ হবে।

সার্কুলারে বলা হয়, এ কাঠামো পাঁচটি মূলনীতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এগুলো হলো- বিভিন্ন সিস্টেমের মধ্যে আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবলিটি), প্রযুক্তি-নিরপেক্ষতা, ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতিতে নথির সত্যতা বিকেন্দ্রীকৃতভাবে যাচাই, তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা এবং ইলেকট্রনিক ও কাগজভিত্তিক বাণিজ্যিক নথির সমান আইনি বৈধতা নিশ্চিত করা।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এই পাইলট কর্মসূচিতে অংশ নিতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রস্তাবিত বাণিজ্য করিডোর, অংশীদার প্রতিষ্ঠান, লেনদেনের ধরন এবং ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনার বিস্তারিত বিবরণ জমা দিয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন নিতে হবে।

এ কাঠামোর আওতায় ব্যাংকগুলো নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল স্বাক্ষর এবং প্রমাণীকৃত আন্তঃব্যাংক বার্তা বিনিময় ব্যবস্থার মাধ্যমে ইলেকট্রনিক বাণিজ্যিক চালান (কমার্শিয়াল ইনভয়েস), ইলেকট্রনিক বিল অব লেডিংসহ পরিবহন-সংক্রান্ত নথিপত্র এবং বিল অব এক্সচেঞ্জ প্রক্রিয়াকরণ করতে পারবে।

নথির নিরাপত্তা রক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ইলেকট্রনিক রেকর্ডের স্বকীয়তা নিশ্চিত করতে হবে। অননুমোদিত পরিবর্তন প্রতিরোধ করতে হবে এবং এনক্রিপশন, টাইম-স্ট্যাম্পিং ও টেম্পার-প্রুফ অডিট ট্রেইলের মাধ্যমে নিরাপদ তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পাইলট কর্মসূচিটি অনুমোদিত বাণিজ্য করিডোরগুলোতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই পরীক্ষামূলক ধাপের সফল সমাপ্তি এবং পরবর্তী রেগুলেটরি মূল্যায়নের ওপর ভিত্তি করে এই ডিজিটাল বাণিজ্য নথি ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

চলতি বছরের জানুয়ারিতে রপ্তানি নথি নিরাপদভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে দাখিলের সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার জারি করেছিল, এ নতুন উদ্যোগ তারই ধারাবাহিকতা। এর মাধ্যমে দেশের ডিজিটাল বাণিজ্য পরিবেশ আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাণিজ্যকে অধিক দক্ষ ও গতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রাখছে কেন্দ্রীয় ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঘাটায় নাতির হাতে দাদি খুন, দাদা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি: ঘাতক নাতি আটক

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম স্টাফ রিপোর্টার

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


সাঘাটায় নাতির হাতে দাদি খুন, দাদা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি: ঘাতক নাতি আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের কারণে নাতির ছুরিকাঘাতে দাদি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় তার দাদা গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবনতাইড় গ্রামে এই ঘটনার সূত্রপাত ঘটে। নিহত ফেরেজা বেগম (৬৬) এবং আহত আব্দুল করিম (৭১) উভয়েই ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পরে গ্রামের স্থানীয়রা অভিযুক্ত নাতিকে আটক করে পুলিশ কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেন।

গ্রামের বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বিরাজ করছিল। এই পরিস্থিতির জেরে বুধবার দুপুরে অভিযুক্ত নাতি ধারালো ছুরি নিয়ে দাদা ও দাদির ওপর আকস্মিক হামলা চালায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। হামলার সময় ফেরেজা বেগমের হাতের একটি কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার গাল ও গলায় গভীর ক্ষত সৃষ্টি হয়। আব্দুল করিমও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।

আহতদের চিৎকার শোনার পর প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করেন। পরে প্রথমত, সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর, প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফেরেজা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আব্দুল করিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

এদিকে, হামলার পর অভিযুক্ত নাতি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার কারণ সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পারিবারিক বিরোধের জেরে এমন নৃশংস ঘটনার পর এলাকায় শোক, ক্ষোভ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, তদন্তে পুলিশ

চট্টগ্রামে মো. আজাদ নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ প্রকাশিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল সোয়া ৪ টার সময় আজাদের লাশ তার এক সহযোগী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর ঘটনাটি সামনে আসে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘বিকেল সোয়া ৪ টায় হাসপাতাল থেকে আমাদের কাছে জানানো হয় যে, মুরাদপুর ফরেস্ট গেইট এলাকা থেকে আজাদ নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার পরীক্ষার পর আজাদকে মৃত ঘোষণা করেন।'

তিনি আরও বলেন, ‘আজাদের সহযোগীর বক্তব্য অনুযায়ী, আমাদের টিম ফরেস্ট গেইটে যায়। সেখানে একটি একতলা ভবনে গিয়ে তারা জানতে পারে যে নিহত আজাদসহ তিনজন মাদক সেবন করছিল। এই ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

পুলিশের সূত্রে জানা গেছে, নিহত আজাদের সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সন্দেহ, মাদক সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে আজাদকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরুর দেশে রেল বিপ্লব, প্রথম জাতীয় ট্রেনসেবা চালু করেছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


মরুর দেশে রেল বিপ্লব, প্রথম জাতীয় ট্রেনসেবা চালু করেছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম জাতীয় যাত্রীবাহী রেলসেবা চালু হয়েছে।

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ভোরে প্রথমবারের মতো যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ইতিহাদ রেল পরিচালিত ‘ডেজার্ট এক্সপ্রেস’ নামের এই ট্রেন। পর্যায়ক্রমে এটি দেশের ১১টি শহরকে একই রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে।

নতুন এই রেলসেবা উদ্বোধনের মাধ্যমে সড়কনির্ভর পরিবহন ব্যবস্থার পাশাপাশি আরও টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বড় একটি পদক্ষেপ গ্রহণ করেছে আমিরাত।

ফুজাইরাহ থেকে আবুধাবি স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৩৪ মিনিটে ওমান উপসাগর তীরবর্তী ফুজাইরাহ থেকে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করেছে। প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এটি সকাল ৭টা ১৯ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ সিটি স্টেশনে পৌঁছেছে। পুরো যাত্রায় সময় লেগেছে ১ ঘণ্টা ৪৫ মিনিট।

প্রথম দিন মোট ছয়টি ট্রেন চলাচলের মাধ্যমে পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে ইতিহাদ রেল।

প্রতিষ্ঠানটির তথ্যানুসারে, উদ্বোধনের আগেই নতুন রেলসেবার জন্য ১০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে, যা সাধারণ মানুষের ব্যাপক আগ্রহেরই প্রমাণ।

আধুনিক সুযোগ-সুবিধা ইতিহাদ রেল জানিয়েছে, যাত্রীদের জন্য ট্রেনে রয়েছে আধুনিক ও আরামদায়ক ভ্রমণের সব ধরনের সুবিধা। প্রতিটি ট্রেনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উচ্চগতির ওয়াই-ফাই, মোবাইল ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ, সংরক্ষিত আসন এবং উন্নতমানের যাত্রীসেবা।

এছাড়া বেশি আরাম ও অতিরিক্ত সুবিধা চান এমন যাত্রীদের জন্য রয়েছে প্রিমিয়াম ক্লাস।

ইতিহাদ রেলের প্রধান পরিচালন কর্মকর্তা আজ্জা আল সুয়াইদি বলেন, “আজকের প্রথম যাত্রা শুধু একটি ট্রেনের যাত্রা নয়, এটি বহু বছরের একটি জাতীয় স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার মুহূর্ত। এই রেলপথ দেশের মানুষকে একে অপরের সঙ্গে, নতুন সম্ভাবনার সঙ্গে এবং দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আরও সহজে যুক্ত করবে।”

পর্যায়ক্রমে যুক্ত হবে ১১ শহর ইতিহাদ রেলের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর দুবাই ও আল ধাইদ স্টেশন চালু হবে। এর তিন মাস পর চালু হবে আল ধাফরা অঞ্চলের স্টেশনগুলো। আগামী বছরের মার্চের শেষের দিকে শারজাহ স্টেশন চালুর মাধ্যমে পুরো রেলপথের কাজ সম্পন্ন হবে।

সব স্টেশন চালু হলে এই রেলপথ ওমান উপসাগর থেকে শুরু করে পারস্য উপসাগরসংলগ্ন অঞ্চল, বিভিন্ন আমিরাত, আবুধাবির অভ্যন্তরীণ এলাকা এবং সৌদি আরব সীমান্তবর্তী গুওয়েইফাত পর্যন্ত বিস্তৃত হবে।

ভাড়া ও ট্রেনের ধারণক্ষমতা নতুন এই রেলসেবায় কমফোর্ট ক্লাসের ভাড়া শুরু হয়েছে ৫৫ আমিরাতি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮৫০ টাকা) থেকে। অন্যদিকে প্রিমিয়াম ক্লাসের টিকিটের মূল্য ১২০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকা)। বর্তমানে ইতিহাদ রেলের বহরে রয়েছে ১৩টি ট্রেন। প্রতিটি ট্রেনে একসঙ্গে প্রায় ৪০০ যাত্রী ভ্রমণ করতে পারবেন।

পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থার অংশ প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় রেল নেটওয়ার্ক আমিরাত সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। সরকারের লক্ষ্য হলো, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে কার্বন নিঃসরণ হ্রাস করা এবং টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

ট্রেনের সঙ্গে বাস ও ট্যাক্সির সমন্বয় আমিরাতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার অত্যন্ত জনপ্রিয় হওয়ায় নতুন রেলসেবাকে কার্যকর করতে স্টেশন থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বাস, ট্যাক্সি এবং অন্যান্য গণপরিবহনের সঙ্গে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সমন্বিত পরিবহন কেন্দ্রের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুল্লাহ হামাদ আল ঘাফেলি বলেছেন, ইতিহাদ রেলের সঙ্গে যৌথভাবে এমন একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে যাত্রীরা ট্রেন থেকে নেমেই সহজে বাস, ট্যাক্সি কিংবা অন্যান্য পরিবহন ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারেন।

পর্যটনে কতটা প্রভাব ফেলবে? যদিও নতুন রেলসেবা চালু হওয়ায় আমিরাতজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, তবে আন্তর্জাতিক পর্যটনে এর প্রভাব কতটা হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। জনপ্রিয় রেলভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ম্যান ইন সিট ৬১’-এর প্রতিষ্ঠাতা এবং রেলবিশেষজ্ঞ মার্ক স্মিথের মতে, এই রেলপথ বর্তমানে আমিরাতকে অন্য কোনও দেশের সঙ্গে যুক্ত করছে না। ফলে আন্তর্জাতিক পর্যটকদের কাছে এর আকর্ষণ কতটা হবে, তা সময়ই বলে দেবে। তবে দেশটির অভ্যন্তরীণ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নে নতুন এই জাতীয় যাত্রীবাহী রেলসেবা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও অনলাইন প্রচারে জোর দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও অনলাইন প্রচারে জোর দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেছেন যে, সরকার ইতোমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য একটি জাতীয় কমিটি গঠন করেছে এবং এই কমিটি বিষয়টিতে সক্রিয়ভাবে কাজ করছে। একই সময়ে, তিনি অনলাইন ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্টের (আইইউপিএইচপিএসপি) একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বিষয় তুলে ধরেন।

স্থানীয় সরকার বিভাগ দ্বারা পরিচালিত ‘আইইউপিএইচপিএসপি’ প্রকল্পটি একটি জনস্বাস্থ্য উন্নয়ন প্রকল্প। এটি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এবং এর মূল লক্ষ্য হলো শহরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক রোগ প্রতিরোধের সক্ষমতা এবং ব্যবস্থাপনা আরো শক্তিশালী করা।

এ প্রকল্পটি বিশেষভাবে নগর এলাকায় প্রতিরোধমূলক জনস্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলে কর্মশালায় বক্তারা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ইতোমধ্যেই একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি, এই প্রকল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও মশার লার্ভা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য জনগণের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। সচেতনতার কোন বিকল্প নেই। তাছাড়া, অনলাইন প্রচারণাকে আরও বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধমূলক আচরণ গড়ে ওঠে।

প্রধানমন্ত্রী স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধের বিষয়ে অনেক গুরুত্ব দেন উল্লেখ করে মন্ত্রী জানান, ‘তিনি একটি পরিচ্ছন্ন শহর এবং সুস্থ-সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান। তার নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে সেই লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধভাবে এগিয়ে যাব।’

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক (পিডি) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%