০৭:০৮ পি.এম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবস্থিত একটি ব্যস্ত সমুদ্রসৈকতের ঘটনাস্থলে দেখা দিল একটি বিস্ময়কর দুর্ঘটনা। একটি ছোট এক-ইঞ্জিনের বিমান, যেটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছিল, সেই সময় ২৩ বছর বয়সী তরুণী পাইলট ফেইথ টেংকলি চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিমানটিকে নিরাপদে আটলান্টিক মহাসাগরের পানিতে অবতরণ করাতে সক্ষম হন।
শনিবারের এই নাটকীয় ঘটনার পর সৈকতে উপস্থিত সাধারণ মানুষ এবং উদ্ধারকারীরা দ্রুত এগিয়ে গিয়ে পাইলটকে উদ্ধার করেন। এতে দেখা যায়, পাইলট ফেইথ সম্পূর্ণ অক্ষত আছেন এবং ভূমিতে থাকা কোনো ব্যক্তিও আহত হননি।
জানা গেছে, ফেইথ টেংকলি তার পরিবারের 'পাইপার পিএ-৩০' বিমানটি নিয়ে ফোর্ট মায়ার্স থেকে বাহামাসের দিকে যাত্রা করেছিলেন। কিন্তু যখন তিনি বোকা র্যাটনের কাছে পৌঁছান, তখন হঠাৎ করে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সৈকতে প্রচুর মানুষের সমাগম থাকায়, তিনি কৌশলে বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নিয়ে পানির দিকে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, রোদ পোহানোর একটি মুহূর্তে তারা হঠাৎ করে দেখে বিমানটি অস্বাভাবিকভাবে নিচে নেমে আসছে, যা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রেখে বিমানটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।
আরও পড়ুন: কীভাবে তার উত্থান: শ্রমিক থেকে চারবারের প্রেসিডেন্ট লুলা
ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অবতরণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনলাইনে অনেক গুঞ্জন তৈরি হলেও পরে স্পষ্ট করা হয় যে, ফেইথ নিজেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন এবং তিনি কোনো আঘাত পাননি। ফ্লোরিডার স্থানীয় প্রশাসন ও অভিজ্ঞ পাইলটরা ২৩ বছর বয়সী ফেইথের এই দ্রুত সিদ্ধান্ত এবং দক্ষতার প্রশংসা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন