ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার


নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায় ঘোষণা হবে সোমবার (২৪ আগস্ট)। এ মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করার পর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চে এ রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডের অনুমোদন), আপিল এবং জেল আপিলের শুনানি গ্রহণের পর বৃহস্পতিবার (২০ আগস্ট) ওই বেঞ্চে এ দিন নির্ধারণ করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির উপস্থিত ছিলেন। আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান, এস এম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ শিশির মনির এবং অন্যান্য আইনজীবীরা।

আরও পড়ুন: মাদারীপুরে খাবারের অভাবে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বানর, সংখ্যা কমছে

নারী ও শিশু নির্যাতন দমন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল এবং বিবিধ বিষয়াদি অগ্রাধিকার ভিত্তিতে শুনতে গত ১০ জুন হাইকোর্টের এই বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। গত ১৪ জুন থেকে এ বেঞ্চের কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় ২৮ জুলাই চাঞ্চল্যকর ওই হত্যা মামলার শুনানি শুরু হয়েছিল।

নথিপত্রের সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নুসরাতকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর তা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তার হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দগ্ধ করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়।

এ অগ্নিসন্ত্রাসের ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাসহ ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে। মৃত্যুদণ্ড পাওয়া অন্যান্য আসামিরা হলেন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার ছাত্র নুর উদদিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম এবং মহি উদ্দিন শাকিল।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

নুসরাত হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্সের জন্য রায়সহ নথিপত্র ২০১৯ সালের ২৯ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছায়, যা ১৪০/১৯ ডেথ রেফারেন্সের আওতায় অন্তর্ভুক্ত হয়। চাঞ্চল্যকর মামলাটি হওয়ায় ডেথ রেফারেন্সের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হয়। আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন। এসবের ওপর একসঙ্গে শুনানি শেষে সোমবার মামলাটির রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর দীর্ঘ আইনি লড়াইয়ের দিন ধার্য হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। তিনি আশা প্রকাশ করে বলেন, নিম্ন আদালতের দ্বারা দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি উচ্চ আদালতেও নিশ্চিত থাকবে এবং তাদের পরিবার দীর্ঘ আইনি লড়াইয়ের পর ন্যায়বিচার পাবে।

মেয়ের বিচারে আদালতের প্রতি আস্থা জানানোর পাশাপাশি বেঁচে থাকা অন্যান্য সন্তানদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন নুসরাতের মা। তিনি জানিয়েছেন, তাঁদেরকে প্রভাবশালী মহলের নানা হুমকির মধ্যে থাকতে হচ্ছে এবং মামলার বাদী-সাক্ষী হিসেবে পরিবারের সদস্যরা জড়িত থাকার কারণে প্রতিনিয়ত এক অদৃশ্য ভয়ের মধ্যে রয়েছেন। অপরাধীদের সহযোগীরা যেকোনও সময় প্রতিশোধ নিতে পারে—এমন আশঙ্কায় ছেলেদের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত এবং সরকারের কাছে স্থায়ী নিরাপত্তা শক্তিশালী করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিগগিরই ‘রোবোট্যাক্সি’ সাইবারক্যাব বাজারে আনতে পারে টেসলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


শিগগিরই ‘রোবোট্যাক্সি’ সাইবারক্যাব বাজারে আনতে পারে টেসলা

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : উবার এবং ওয়েমোর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে, তাদের স্বচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ শিগগিরই বাজারে আনার সংকেত দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ইলন মাস্কের প্রতিষ্ঠিত কোম্পানিটি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণামূলক ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় একটি আয়োজনে সাইবারক্যাবে “বিশেষ প্রবেশাধিকার” পাওয়ার সুযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এই কোম্পানিটি তাদের ওয়েবসাইটে আয়োজিত একটি লটারিতে অংশ নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ জেতার প্রচারণা চালিয়েছে। এ বিষয়ে তারা বলেছে, ‘অস্টিনে আমাদের সাইবারক্যাব রোবোট্যাক্সির উদ্বোধন উদযাপন করছি—আর আপনিও সেখানে থাকতে পারেন।’

২০২৪ সালের অক্টোবরে প্রথমবার উন্মোচিত সোনালি রঙের এই গাড়িতে দুইজন যাত্রী বসতে সক্ষম হবে। এটি টেসলার প্রথম গাড়ি, যার মধ্যে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই।

সে সময় মাস্ক বলেছিলেন, কোম্পানিটি ২০২৭ সালের আগেই স্বচালিত এসব গাড়ির উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে এবং ব্যক্তিগত ক্রেতাদের কাছে ৩০ হাজার ডলারের কম দামে গাড়িগুলো বিক্রি করা হবে।

মার্কিন প্রযুক্তিবিষয়ক প্রকাশনা দ্য ইনফরমেশন চলতি সপ্তাহে জানিয়েছে, টেসলার কর্মীদের বলা হয়েছে যে প্রথমে জনসাধারণের চলাচলের রাস্তায় কর্মীদের জন্য সাইবারক্যাবের যাত্রা চালু হবে। এর পর গাড়িগুলোকে অস্টিনে টেসলার রোবোট্যাক্সি সেবার বহরে যুক্ত করা হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার ভক্তরা বেশ কয়েকটি পার্কিং এলাকায় বিপুলসংখ্যক সাইবারক্যাব দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। এতে গাড়িটির উদ্বোধন আসন্ন—এমন গুঞ্জন আরও জোরালো হয়েছে।

গত বছর টেসলা অস্টিনে তাদের মডেল ওয়াই এসইউভি ব্যবহার করে স্বচালিত গাড়ির কার্যক্রম শুরু করে। পরে ‘রোবোট্যাক্সি’ সেবাটি ধীরে ধীরে টেক্সাস, ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে সম্প্রসারিত করা হয়।

তবে অঙ্গরাজ্যগুলোর আইনে অনেক গাড়িতে প্রয়োজনে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একজন মানব তত্ত্বাবধায়ক বা চালক রাখা বাধ্যতামূলক।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের স্বচালিত গাড়ি বিষয়ক সহযোগী প্রতিষ্ঠান ওয়েমো বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে তাদের সেবা পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের মৌলিক চাহিদা পূরণে বিএনপি কাজ করছে: ছালেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


মানুষের মৌলিক চাহিদা পূরণে বিএনপি কাজ করছে: ছালেহ

বিএনপি মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে, এ কথা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ।

রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেন।

তিনি উল্লেখ করেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে। সব ধর্ম, বর্ণ ও মত-পথের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়ন করতে শুরু হয়েছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে, মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। এজন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরার জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনকি তার নিজ পরিবারও এই কার্ডের আওতাভুক্ত হবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।

প্রেস সচিব বলেন, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, তার সফল বাস্তবায়ন নিশ্চয়ই হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে মতভেদ ও কিছু বিভাজন থাকা স্বাভাবিক ঘটনা। তবে, তা অবশ্যই দলের ও দেশের স্বার্থের বাইরে যাওয়া উচিত নয়। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে কিছুটা বিভেদ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কিন্তু তিনি আশাবাদী যে অচিরেই এই বিভেদ কাটবে। এজন্য সবাইকে কিছুটা সময় ও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আপনারা প্রত্যেকেই দলের দুর্দিনে দলের সঙ্গে ছিলেন এবং আন্দোলন-সংগ্রাম করেছেন। তাই এখন ধৈর্য ধরুন। সামনে আমাদের ভালো সময় আসছে। সারাদিন যা-ই বলা হোক, দিনশেষে দলের স্বার্থে সবাই এক হয়ে থাকা প্রয়োজন।

সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেহলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসী মোল্লা, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আবদুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু এবং পৌর ছাত্রদলের আশিক পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনদুর্ভোগ বেড়েছে: নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনদুর্ভোগ বেড়েছে: নাহিদ

লোডশেডিং, দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উল্লেখ করে, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে, সরকারের ১৮০ দিন অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ বেড়েছে। তাদের ওপর জনআস্থা তলানিতে ঠেকেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে রাজধানীর মিন্টো রোডে দেশের সার্বিক পরিস্থিতি এবং চলমান কর্মসূচি নিয়ে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

নাহিদ আরও বলেন, ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে লংমার্চে অংশ নেবে এবং ৭০ শতাংশ মানুষ যারা হ্যাঁ ভোট দিয়েছেন, আমরা আশা করছি তারা এতে অংশ নেবেন।

তিনি বলেন, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। একদিকে চাঁদাবাজি এবং অন্যদিকে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে না মানুষ। আবার কৃষকরা সার পাচ্ছেন না। কিন্তু সরকার তাদের ব্যর্থতার কথা স্বীকার না করে ১৮০ দিনের সাফল্য দেখাচ্ছে, এটি প্রতারণা। তাদের উচিত ব্যর্থতার জন্য ক্ষমা চাওয়া।

তিনি উল্লেখ করেন যে, তাদের ওপর জনআস্থা তলানিতে ঠেকেছে এবং বিপ্লব পরবর্তী অবস্থার চেয়েও কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাদের ১৮০ দিন পুরো অব্যবস্থাপনায় ভরা; বেশির ভাগ মন্ত্রীই ব্যর্থ। তাদের কোনো পরিকল্পনা নেই। তাদের কারণে দেশবাসী ভোগান্তির মধ্যে রয়েছে। প্রয়োজনে বিরোধী দল সরকারকে নীতিগত সহায়তা দেবে বলেও জানান নাহিদ।

এ সময়, আওয়ামী লীগকে প্রেস ব্রিফিং করতে দেয়ার কারণে ভারত সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সরকার ব্যর্থ হয়েছে এই মন্তব্যও করেন এনসিপির আহ্বায়ক।

বর্তমান সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এই সরকার ৬ মাসে কোনো কর্মসংস্থান করতে পারেনি এবং নজিরবিহীনভাবে দলীয়করণ করেছে। তারা জুলাই সনদ, গণভোট বা তাদের (বিএনপি) ৩১ দফার কোনোটাই মানছে না। তাই সংসদের বাইরে গণতান্ত্রিক আন্দোলনের প্রয়োজন আমরা বোধ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরোনো নিষেধাজ্ঞার পথেই যুক্তরাষ্ট্র, এটিই হতাশার প্রমাণ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:১১ পি.এম


পুরোনো নিষেধাজ্ঞার পথেই যুক্তরাষ্ট্র, এটিই হতাশার প্রমাণ: ইরান

যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকিকে তেহরান ‘হতাশার প্রকাশ’ হিসেবে দেখছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞাও ইরানকে পরাজিত করতে পারবে না।

রবিবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরাঘচি বলেন, সামরিক অভিযান থেকে সরে আবার পুরোনো নিষেধাজ্ঞার পথে ফিরে যাওয়া যুক্তরাষ্ট্রের হতাশারই বহিঃপ্রকাশ হয়ে উঠেছে।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা দিতে পারেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

ইতোমধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ইরানের অর্থনীতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে দেশটির বিভিন্ন অবকাঠামোয় হামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর ইরানে হাজারো মানুষ নিহত হয়েছেন।

তবে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যেও তেহরান পিছু হটেনি বলে দাবি করেছেন আরাঘচি। তার ভাষ্য, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথটিতে কার্যত অবরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র বারবার একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। সামরিক অভিযান থেকে সরে গিয়ে নিষেধাজ্ঞার পুরোনো কৌশলে ফিরে যাওয়াকে ওয়াশিংটনের হতাশার প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ন্যায্য ও সম্মানজনক কোনো সমাধানে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সম্মানের ভিত্তিতে আলোচনা করতে হবে।

তিনি জানান, ইরান কখনো ভয় পায়নি। অবরোধ কিংবা সামরিক অভিযান—যুক্তরাষ্ট্রের নেওয়া সব পদক্ষেপই ব্যর্থ হয়েছে এবং নতুন নিষেধাজ্ঞার উদ্যোগও ব্যর্থ হবে বলে দাবি করেন তিনি।

এদিকে, ইরানকে যেকোনো ধরনের সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনকেও ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ইরান থেকে সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ৮০ শতাংশের বেশি কিনেছে চীন। তবে বেইজিং ইরান সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

এদিকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছে ইরান। চলমান সংঘাতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করছে।

পাকিস্তান সরকারের একটি সূত্র জানিয়েছে, মুনিরের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকিও আলোচনায় আসতে পারে।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন পরিস্থিতির ওপর নজর রাখছে। তার দাবি, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তবে তেহরান এখনো ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয়।

সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%