০৪:৪৭ পি.এম
এ সংক্রান্ত তথ্য সোমবার জারি করা বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারে জানানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালায় নির্ধারিত সীমার বাইরে এসব খাতে বিদেশে অর্থ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে।
অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায় (ডিপিএ) কার্যরত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
কিন্তু নির্ধারিত সীমার বেশি অর্থ বিদেশে পাঠাতে হলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন নিতে হবে।
এতে আরও বলা হয়, একই ধরনের অন্যান্য বৈধ ব্যয়ের বিপরীতে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও অর্থের পরিমাণ যাই হোক না কেন, বেজার পূর্বানুমোদন বাধ্যতামূলক হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জারি করা বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারের বিধান পর্যালোচনার পর নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।
তবে এ ধরনের বিদেশে অর্থ পাঠানোর বিষয় সংক্রান্ত বিদ্যমান অন্যান্য সব বিধান অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন