ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, মুখোমুখি রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র


তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, মুখোমুখি রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র

 

কাস্পিয়ান সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে ইউক্রেনের বোমা হামলার পর রাশিয়া-ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নতুন দিকে মোড় নিয়েছে। এর ফলে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরান ও ইউক্রেনের মধ্যে এতদিনের পরোক্ষ উত্তেজনা এবার সরাসরি সংঘাতে রূপ নিতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাসহ আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

গত ২৫ জুলাই সংঘটিত এ হামলার পর ইরান ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন

ইরানের একটি মালবাহী জাহাজে ইউক্রেনের বোমা হামলা হয়েছে। ইউক্রেনের দাবি, হামলার শিকার জাহাজটি ইরান থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এটি একটি বাণিজ্যিক জাহাজ। হামলায় একজন নাবিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে তেহরান।

ঘটনার পর ইরানি কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান এবং হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এর জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসা ইরান এখন নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে পারে না।

বিশ্লেষকদের মতে, ইরান-ইউক্রেন সম্পর্কের বর্তমান বৈরিতার মূল সূত্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ইরানের তৈরি দীর্ঘপাল্লার ড্রোন ব্যবহার করে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ড্রোনের পাশাপাশি ইরান রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে। ইউক্রেনের দাবি, রুশ সেনাদের ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দিতেও ইরানি বিশেষজ্ঞরা সহায়তা করেছেন। যদিও তেহরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

আরও পড়ুন: নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, সৌদি আরবে দুই ক্রু নিহত

ইরানি ড্রোনের ব্যাপক ব্যবহার ইউক্রেন যুদ্ধের কৌশলগত চিত্র বদলে দেয়। এর ফলে ইউক্রেন দ্রুত নিজস্ব ড্রোন প্রতিরোধ প্রযুক্তি উন্নয়ন করে, যা বর্তমানে সামরিক বিশ্লেষকদের কাছে উল্লেখযোগ্য সক্ষমতা হিসেবে বিবেচিত হচ্ছে।

একই দিনে জেলেনস্কি-নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হলে উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেয় ইউক্রেন। গত মার্চে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইরানি ড্রোন প্রতিরোধে সহায়তা করতে ২০০ জনের বেশি ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। একই সময়ে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধসংক্রান্ত প্রতিরক্ষা সহযোগিতাও জোরদার করে কিয়েভ।

অন্যদিকে ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ইরানকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার স্যাটেলাইট নজরদারি-সংক্রান্ত তথ্য সরবরাহ করছে। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এসব তথ্য ইরের সামরিক পরিকল্পনা ও হামলা পরিচালনায় সহায়তা করছে।

এমন পরিস্থিতিতে কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলাকে দুই দেশের পরোক্ষ সংঘাত সরাসরি রূপ নেওয়ার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: ইউরোপের ৪ দেশে বিক্ষোভকারীরা, উত্তাল রাস্তায়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হামলাটিকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তার অভিযোগ, ইউরোপকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে ফেলতেই ইসরায়েলের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। তিনি রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে হামলার জবাব দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।

বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইরানের সামরিক সহযোগিতা, ইউক্রেনের পাল্টা প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি— সব মিলিয়ে এতদিন আলাদা দুটি সংঘাত এখন ধীরে ধীরে একই ভূরাজনৈতিক সংকটের অংশ হয়ে উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপিএলের কলঙ্ক গায়ে লাগাতে চায় না তামিমের বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


বিপিএলের কলঙ্ক গায়ে লাগাতে চায় না তামিমের বিসিবি

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০১২ সালে প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করে। কিন্তু বিপিএলের শুরুর সময় থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক উঠছে, যার ফলে দেশের ক্রিকেট সমালোচিত হয়েছে।

এ কারণে, বিপিএলের কলঙ্ক গায়ে লাগাতে চাইছেন না তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান ক্রিকেট বোর্ড। এর ফলে, বিপিএল আয়োজন না করার বিষয়ে বেশির ভাগ পরিচালক একমত।

অতীতে যেসব কারণে বিপিএল সমালোচিত হয়েছে এবং দেশের ক্রিকেটের জন্য বদনাম এসেছে; সেসব সমস্যার সমাধান হওয়া আগ পর্যন্ত টুর্নামেন্টটি আর অনুষ্ঠিত হতে পারে। বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বরে।

স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রায় প্রতিটি বিপিএলে উঠে, সেই সঙ্গে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের বকেয়া পাওয়ার বিষয়, বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টানাপোড়েন, ভালো প্রতিষ্ঠানের ফ্র্যাঞ্চাইজি না হওয়া এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর অপেশাদার আচরণ মিলিয়ে বিপিএলের দুর্নাম পুরো ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে।

বিসিবির এক পরিচালক উল্লেখ করেছেন, বিপিএলে এমনও হতে পারে যে, এক–দুটি দলের প্রায় পুরো প্লেয়ার্সের পেমেন্ট বিসিবিকে করতে হয়। ফ্র্যাঞ্চাইজি মালিকেরা ৫ লাখ টাকার খেলোয়াড়কে ৫০ লাখ টাকায় ডেকে পরে টাকা দেন না। এসব দায় ক্রিকেট বোর্ডের কাঁধে পড়ে যায়। আবার, টিভি স্বত্ব বিক্রি করে যে টাকা আসে, তার প্রায় পুরোটাই চলে যায় প্রোডাকশন কস্টে। এই বিপিএল চালিয়ে লাভ কী?

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা জানিয়েছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে। না পারলে, তখন হয়তো একটা সিজন ব্রেক দেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের: রাশেদ খান

বিএনপি নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, ড. মুহাম্মদ ইউনূসের বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে।

কিন্তু তিনি উল্লেখ করেছেন যে, আসলে ড. ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল বিএনপিকে মাইনাস করার ফর্মুলা।

রাশেদ খান মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, মুহাম্মদ ইউনূস মনে করেছিলেন যে, নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, এবার বিএনপিকে ভ্যানিশ করতে হবে। জামায়াত-এনসিপিকে ক্ষমতায় আনা প্রয়োজন বলেছিলেন মুহাম্মদ ইউনূস।

তিনি জানান, আমাদেরও কয়েকজন কাছের মানুষ সরকারে ছিলেন এবং অনেক তথ্য আমাদের কাছে এসেছে। অনেকের ধারণা ছিল, মুহাম্মদ ইউনূস তো ফেরেশতা। এমনিভাবে নির্বাচনে অংশ নিয়েছেন? কিন্তু আমি বলতে চাই, মুহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে। নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। জামায়াত ইসলাম এবং এনসিবি কি নির্বাচন চেয়েছিল? না। তারা বলেছিল ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু আমরা নির্বাচন আদায় করে নিয়েছি।

রাশেদ খান আরো বলেন, আজকের নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে, তারা অপরাধ করছে এবং অন্যায় করছে। বিএনপি সরকার কি হাসিনার মতো নির্বাচন করে ক্ষমতায় এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং এইসব গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া বন্ধ করতে হবে। গণঅভ্যুত্থান সস্তা জিনিস নয়। বললেন, আর হয়ে যাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


রাজশাহী নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩

রাজশাহী নগরীতে, মহানগর গায়েন্দা পুলিশ (ডিবি), কাশিয়াডাঙ্গা ও শাহমখদুম থানা পুলিশ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করে। অতিরিক্তভাবে, তিনজন মাদকসেবীকেও আটক করা হয়েছে। এ সময় পুলিশ মোট ১ কেজি ৩.৯ গ্রাম গাঁজা এবং ১৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইনের পাশে অভিযান চালায়। সেখানে সুরুজ (২০) ও মিজান আলী (২২) গ্রেফতার হয়। এ সময় সুরুজের কাছ থেকে ১১৪ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট এবং মিজান আলীর কাছ থেকে ৩৯ দশমিক ৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে শাকিল আহম্মেদ ওরফে শাফিনকে (৪০) গ্রেফতার করে। অভিযানকালে শাফিনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, শাফিনের বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত ২টার দিকে ডিবি পুলিশ চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকায় মামুন শেখের (৩৬) বাড়িতে অভিযান চালায়। সেখানে ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে আগে তিনটি মাদক মামলা রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কোর্ট স্টেশন মোড় এলাকা থেকে আবু সাইদকে (৫৫) চারপিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার করে। অন্যদিকে, গত ২৭ জুলাই রাতে শাহমখদুম থানা পুলিশ বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে (৪৮), আহাদ আলী (৩৮) ও আব্দুল খালেককে (৪০) গ্রেফতার করে।

মঙ্গলবার সন্ধ্যায় নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবনের কথা স্বীকার করেন। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মামুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সঙ্গে আইআরসি’র ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সঙ্গে আইআরসি’র ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)-এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) হাসিনা।

আজ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠককালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য সেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ-পূর্ব ও দুর্যোগকালীন ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।

বৈঠককালে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধসহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য আইআরসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুধু দেশের দক্ষিণাঞ্চলেই নয়, সমগ্র বাংলাদেশে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সম্পর্কিত যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যে এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এসব কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

মন্ত্রী বাংলাদেশের নারীদের কেয়ার ইকোনমিতে অংশগ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে আইআরসিকে সহযোগিতার আহ্বান জানালে আইআরসি প্রতিনিধি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান বাংলাদেশে সামাজিক সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি নারী ও শিশুদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হলে, তার সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে হাসিনা রহমান বিশ্বের বিভিন্ন দেশে আইআরসি পরিচালিত কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক ইসঙ্গে তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা প্রদানসহ কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও বিভিন্ন বিষয়ের সহায়তা প্রদানের বিষয়ে আলোকপাত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%