০৯:৫০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী(৪০) পুলিসের দ্বারা গ্রেফতার হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নির্মল চৌধুরী সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাসস্থান উপজেলা সদরে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার দায়ে মামলা রয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম গ্রেফতারের ঘটনাটি নিশ্চিত করেছেন। উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহারের অন্তর্ভুক্ত ১৫ নম্বর আসামি হিসেবে ছিলেন নির্মল চৌধুরী।
আরও পড়ুন: সুনামগঞ্জে পারিবারিক কলহে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন