ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্পের পরিচালক হলেন মোরশেদ ইমতিয়াজ


ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্পের পরিচালক হলেন মোরশেদ ইমতিয়াজ

‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পের পরিচালক (পিডি) পদে নিয়োগ নবায়ন পেলেন আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ।

দেশের ভূমি নিবন্ধন সেবা আরও আধুনিক, স্বচ্ছ ও ডিজিটাল করার উদ্দেশ্যে ৬৩২ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ের এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা ইউনিট থেকে গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৯ বছরের শিশু ওরিন সাফাত প্রধানমন্ত্রীর হাতে উপহার দিলেন নিজ হাতে লেখা কোরআন শরীফ

এ আদেশে স্বাক্ষরকারী হচ্ছেন যুগ্মসচিব (পরিকল্পনা) মোহাম্মদ মেহেদী হাসান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ৬৩২ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে কার্যকর 'ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন' প্রকল্পটি দেশের ভূমি নিবন্ধন কার্যক্রমকে ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর করার উদ্দেশ্যে পরিচালিত হবে। প্রকল্পটির বাস্তবায়নকাল ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজকে প্রেষণে প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি প্রকল্পের সার্বিক পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি এবং অগ্রগতি মূল্যায়নের কাজে নিয়োজিত থাকবেন।

আরও পড়ুন: শিবির সভাপতি: ভারতের মতো সাজানো হয়েছে আমাদের শিক্ষা কাঠামো

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে ভূমি নিবন্ধন কার্যক্রমে। দলিল নিবন্ধন প্রক্রিয়া হবে আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ।

এ ছাড়া, সেবাগ্রহীতাদের সময় ও ব্যয় কমানোর পাশাপাশি জালিয়াতি ও অনিয়ম প্রতিরোধে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

অফিস আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

সরকারের ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে ভূমি নিবন্ধন ব্যবস্থাকে আধুনিকায়নের এই প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

যদি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে ভূমি নিবন্ধন সেবায় গতি, জবাবদিহি এবং স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে এবং এই বিষয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩২, মামলা ৫৪টি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩২, মামলা ৫৪টি

 রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং একই সময়ে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনায় ৫০, লালবাগে ৩৩, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৪৯, তেজগাঁওয়ে ৪৯, মিরপুরে ১০৭, গুলশানে ৪৫, উত্তরাতে ৩৭ ও গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন এবং একটি স্ট্যান্ড ফ্যান।

রাজধানীর বিভিন্ন থানা এলাকার অভিযান চলাকালীন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনকাকু দ্বীপপুঞ্জে মুখোমুখি চীন-জাপান, সংঘর্ষ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ পি.এম


সেনকাকু দ্বীপপুঞ্জে মুখোমুখি চীন-জাপান, সংঘর্ষ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি দাবি

সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে চীন ও জাপানের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ওই অঞ্চলে একটি জাপানি মাছ ধরার নৌকা এবং চীনের উপকূলরক্ষী জাহাজ ঘিরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দুই দেশ ভিন্ন দাবি করছে।

পূর্ব চীন সাগরের এই দ্বীপপুঞ্জের উপর দীর্ঘকাল ধরে বিরোধ রয়েছে চীন ও জাপানের মধ্যে। জাপান দ্বীপগুলোকে সেনকাকু নামেও চেনে, जबकि চীন এগুলোকে দিয়াওইউ দ্বীপপুঞ্জ হিসেবে দাবি করে। এ ঘটনার পর, গত কয়েক বছর ধরে দুই দেশের জাহাজের মুখোমুখি হওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। উভয় দেশ ঐ অঞ্চলে নিয়মিত টহল চালায় এবং একে অপরকে এলাকা ছেড়ে যেতে আহ্বান জানিয়ে আসছে।

চীনের উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার জানায়, তারা পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের একটি দ্বীপের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করা একটি জাপানি মাছ ধরার নৌকাকে সরিয়ে দিয়েছে। চীনের দাবি, জাপানি ওই নৌকাটি তাদের নিয়ন্ত্রণাধীন জলসীমায় 'অবৈধভাবে প্রবেশ' করেছিল। তাই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছে এবং সেটিকে ওই এলাকা থেকে সরিয়ে দেয়া হয়েছে।

জাপানের উপকূলরক্ষী বাহিনী এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, মঙ্গলবার সকালে চীনের দুটি উপকূলরক্ষী জাহাজ একটি জাপানি মাছ ধরার নৌকার দিকে এগিয়ে যাচ্ছিল। নৌকাটিতে দুইজন আরোহী ছিলেন। জাপান জানায়, তারা চীনা ওই দুটি জাহাজকে বাধা দেয় এবং সেখান থেকে সরে যেতে বাধ্য করে। টোকিও বলেছে, সেনকাকু দ্বীপপুঞ্জের আশপাশে নিজেদের আঞ্চলিক জলসীমায় চীনের জাহাজের এ ধরনের চলাচল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাপানের দাবি, চীন ওই এলাকায় নিজেদের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে।

জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও দেশের আইন মেনে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে তারা 'শান্ত এবং দৃঢ়ভাবে' প্রতিক্রিয়া জানাবে।

সেনকাকু বা দিয়াওইউ দ্বীপপুঞ্জের বিরোধ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বিরোধ। কৌশলগত অবস্থান এবং সম্ভাব্য প্রাকৃতিক সম্পদসমূহের কারণে এলাকাটি দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালার মাদক সম্রাট রিপনের তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


দীঘিনালার মাদক সম্রাট রিপনের তিন মাসের কারাদণ্ড

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকায় ইয়াবা সেবনের দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে বোয়ালখালী পুরাতন বাজার এলাকার সড়ক থেকে মো. রিপন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি বোয়ালখালী পুরাতন বাজার এলাকার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দীঘিনালা থানা পুলিশ জানায়, সাজা কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক সেবন, বহন কিংবা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়ার সেরা হলেন সামিনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়ার সেরা হলেন সামিনা

বিশ্বব্যাপী অনুষ্ঠিত হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়া মহাদেশের সেরা নির্বাচিত হয়েছে গাজীপুরের কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সামিনা নূর তাজ।

মঙ্গলবার (৭ জুলাই) এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জামালপুর জেলার মেস্তা গ্রামের সানোয়ার হোসেন মামুনের মেয়ে এবং আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির একজন মেধাবী ছাত্রী সামিনা নূর তাজ। সে ২০২৩ সালে প্রাক প্রাথমিক শাখায় ভর্তি হয়। দ্বিতীয় শ্রেণিতে ৫৬০ জন শিক্ষার্থী রয়েছে। ভর্তির পর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় নানা পুরস্কার অর্জন করে। গত ৩ মে থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়া মহাদেশীয় অঞ্চলের প্রতিযোগিতায় সামিনা নূর তাজ প্রথম স্থান গৌরব অর্জন করে।

তার এই অর্জনে মঙ্গলবার সকাল থেকে ওই স্কুল জুড়ে নানা আয়োজনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অনুষ্ঠানে সামিনা নূর তাজকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও শুভকামনা জানানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সামিনা নূর তাজের লেখাপড়ার সকল খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়ে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আলহাজ মো. জলিল উদ্দিন বলেন, তার এই অর্জন শুধু স্কুল পর্যন্ত নয়। সারা বাংলাদেশের জন্য এ সুনাম অর্জন করেছেন। সে বড় হয়ে বাংলাদেশের জন্য আরও কিছু করবে।

এদিকে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভাসার্ল রাউন্ডে তাজ বিশ্বব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%