ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে আমের বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত


রাজশাহীতে আমের বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজারে মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান এবং পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রদূত সফরের সময় হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্থানীয় ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন।

আরও পড়ুন: রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হাটে উপস্থিত ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূতের এমন সফরে তারা অত্যন্ত আনন্দিত। এতে রাজশাহীর আম আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

স্থানীয় কৃষকরা মন্তব্য করেছেন, রাজশাহীর আমের গুণগত মান ও স্বাদের জন্য তারা বিশ্বব্যাপী পরিচিত। বিদেশি কূটনীতিকদের এ ধরনের পরিদর্শন দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

পরিদর্শনের শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, রাজশাহীতে রাষ্ট্রদূত হিসেবে এটি তার প্রথম সফর। ২০২০ সালে তিনি একবার এসেছিলেন, তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছেন কারণ তিনি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলেন। তিনি জানান, "আমি এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। আমি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছি। পণ্য যেখানে উৎপাদিত হয় সেখানে যাওয়ার মতো সেরা অভিজ্ঞতা আর নেই—সবচেয়ে তাজা, সবচেয়ে বৈচিত্র্যময় এবং সেরা জিনিসটি দেখার সুযোগ সেখানে পাওয়া যায়। সেই অভিজ্ঞতার কোনো তুলনা হয় না।"

তিনি আরও বলেন, "আমেরিকানরা আম খুব পছন্দ করে। যদিও আমরা সাধারণত সেগুলো হিমায়িত অবস্থায় পাই এবং শেক তৈরিতে ব্যবহার করি। যুক্তরাষ্ট্রে আম পাওয়া যায়, তবে আমি মনে করি না সেখানে এখানকার মতো এত তাজা আম পাওয়া সম্ভব।"

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২২

বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে মার্কিন রাষ্ট্রদূত পরামর্শ দেন যে, "আমি মনে করি বাংলাদেশের আরও কোল্ড চেইন (হিমাগার ব্যবস্থা) প্রয়োজন। কারণ সারা বছর আমের সহজলভ্যতার জন্য হিমায়িত আম রপ্তানির জন্য সবচেয়ে উপযোগী। তাই সারা বছর আমের উন্নত উৎপাদন ও রপ্তানির জন্য বাংলাদেশের কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুর সীমান্তে আরও একজনকে পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


জামালপুর সীমান্তে আরও একজনকে পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বিএসএফ আরও একজনকে পুশইনের চেষ্টা করেছে। তবে পুশইন করার চেষ্টা জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা মোকাবেলা করেছে।

সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১০টার দিকে, দেওয়ানগঞ্জের ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার মধ্যেরচর সীমান্ত দিয়ে বিএসএফ এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি যখন জানাজানি হয়, তখন বাংলাদেশ সীমান্তে বিজিবি সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত হয়।

বিজিবি ও স্থানীয়দের কড়া পাহারায় বিএসএফের পুশইনের চেষ্টা অবশেষে ব্যর্থ হয়। পুশইনের এই মর্মান্তিক চেষ্টা ব্যর্থ হওয়ার ফলে, ওই যুবক বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। শূন্যরেখার দুপাশে বিজিবি ও বিএসএফ তৎপর এবং সতর্ক অবস্থায় রয়েছে।

এর আগে জামালপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, আমাদের দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্তে গতরাতে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছে। পুশইন ঠেকাতে বর্তমানে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভার আয়োজন করা হয়।

একটি বিজ্ঞপ্তিতে পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সহ ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নের পরিমাণ ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণের পরিমাণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৩টি এবং সংশোধিত প্রকল্প ২টি অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় অনুমোদিত ৫টি প্রকল্পের মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্প, এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া ও কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন)’ প্রকল্প। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় ১ (এক) টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্পও অনুমোদন লাভ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবে এখনো সাড়া মেলেনি: বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবে এখনো সাড়া মেলেনি: বিরোধীদলীয় নেতা

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন যে, সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

এ তথ্য তিনি মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন।

জামায়াত আমির এ প্রসঙ্গে বলেন, গত কয়েকটা সংসদে কার্যকর বিরোধী দল ছিল না। এর আগে বিরোধী দলগুলি ফাইল ছুড়াছুড়ি করে সময় কাটাত। তবে আমরা বগলদাবা বিরোধী দল হব না। একইসঙ্গে সংসদে এমন আচরণ করব না যা মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে।

বিরোধীদলীয় নেতা আরও যোগ করেন, জনস্বার্থে কয়েকটি নোটিশ দেওয়ার উদ্যোগ নিই। সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি।

ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তে পুশইন নিয়ে নোটিশ দিয়েছিলাম, কিন্তু গড়িমসি করা হয়েছে। নোটিশদাতাকে ডেকে বলা হয়েছে, এটি সেনসিটিভ ইস্যু, তাই প্রত্যাহার করে নিতে হবে।

তিনি আরো জানান, দেশ এবং মানুষের স্বার্থে কথা বলবো এবং এক মিনিট সময় নষ্ট করতে চাই না। অহেতুক সময় নষ্ট করে জনগণের অর্থ খরচ করতে চাই না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় নজরুল জয়ন্তী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


মঠবাড়িয়ায় নজরুল জয়ন্তী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি নজরুল ইসলাম স্মরণে নজরুল জয়ন্তী উৎসব পালনের উদ্দেশ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রবীণ সাংস্কৃতিক সংগঠক শিবু সওজাল, সাংবাদিক দেবদাস মজুমদার, মো: মনির আকন এবং ইসরাত জাহান মমতাজ। এছাড়াও, উপজেলার ১৪টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১৮ জুন থেকে ২০ জুন তিনদিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল জয়ন্তী উৎসব পালন করা হবে। এই উৎসবের মধ্যে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%