ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকার বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি জানাবে


সরকার বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি জানাবে

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের আগামীকাল মঙ্গলবার দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করার পরিকল্পনা করেছে সরকার। রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টায় ব্রিফিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির কূটনীতিকদের ব্রিফ করবেন। তবে ওই কর্মকর্তা ব্রিফিংয়ের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

আজ সোমবার ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

আরও পড়ুন: মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ: আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ার পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠককে দেশের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দলীয় পরিচয় ও আদর্শিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পতিত স্বৈরাচারী শক্তির দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

মাহদী আমিন বলেন, ‘পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক মত, বিশ্বাস ও আদর্শের পার্থক্য থাকলেও সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী শক্তি ঐক্যবদ্ধ।’

আরও পড়ুন: মির্জাগঞ্জ উপজেলা ও সুবিদখালী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় অস্ত্র কেনাবেচার জন্য নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মনাকষা এলাকায় অভিযানটি সম্পন্ন হয়। একই দিন সন্ধ্যায় এসআরবি-৫ ব্যাটালিয়ন, রাজশাহী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হাটপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে আহসান আলী (৫৬) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাউসনগর গ্রামের তহুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৮)।

এসআরবি জানায়, সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে রুস্তম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং নগদ টাকা সহ আহসান আলী ও আব্দুর রহিমকে আটক করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তার হওয়া আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি এবং গুরুতর জখমের অভিযোগে অন্তত তিনটি মামলা রয়েছে। অন্যদিকে, আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় জাল টাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্রের কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসআরবি-৫ ব্যাটালিয়নের রাজশাহী সদর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার নাইম আনোয়ার শাওন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসআরবি-৫-এর রাজশাহী সদর ক্যাম্প এবং চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ঐক্য গড়ার জন্য বিএনপিকে প্রথমে নিজেদের ভুল স্বীকার করে ‘মুচলেকা’ দিতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের নিউমার্কেটে অনুষ্ঠিত এনসিপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে এই কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা মানে এই নয় যে বিএনপির গত আট মাসের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগগুলো ভুলে গিয়ে সামনে এগিয়ে যাবে তারা।

তিনি বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে। বাবা, আমি ভুল করেছি, মাফ করে দাও। আমি গণরায় বাস্তবায়ন করব। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়েছি। আলোচনা মানে এই নয় যে, আমরা আপনার যত অপরাধ রয়েছে, সেই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে এগিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘গত আট মাসে বাংলাদেশে যারা ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হতে হয়েছে, যারা আহত এবং নিহত হয়েছেন—ওই ভাইদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আমরা নেব ইনশাআল্লাহ।’

এর আগে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড় থেকে এনসিপির এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার পূর্বাভাস

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, আগামী পাঁচদিনের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের শর্তগুলো মেনে নেয়, তবে হরমুজ প্রণালি পুনরায় চালু হবে। তবে, শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই জলপথ বন্ধ থাকবে।

রোববার (২২ নভেম্বর)

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ

তথ্য তুলে ধরা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরাঘচি মন্তব্য করেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা কঠিন কিছু নয়। যুক্তরাষ্ট্রকে কেবল ইরানের যৌক্তিক শর্তগুলো মেনে নিতে হবে, যা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, আমেরিকা যদি নিজের ভুল স্বীকার করে এবং পূর্বের প্রতিশ্রুতি পূরণ করে, তবে বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব। তার মতে, অতীতের যুদ্ধগুলো প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মূলত এ অঞ্চলের ভেতর থেকেই আসতে হবে এবং এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

কাতারের একটি প্রতিনিধিদলের তেহরান সফর সম্পর্কে তাসনিমের এক প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, এ ধরনের সফর নিয়মিত ঘটনা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা ধারণা ও প্রস্তাব আদান-প্রদানের জন্য নিয়মিতভাবে যাতায়াত করেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না। আমরা বরাবরই বলেছি, আত্মরক্ষায় প্রস্তুত থাকার পাশাপাশি আমরা আলোচনার জন্যও প্রস্তুত।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে আরাঘচি বলেন, এটি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা রয়েছে। তিনি আঞ্চলিক আলোচনা ও মধ্যস্থতার প্রচেষ্টাকে সময় দেওয়ার আহ্বান জানান এবং অবরোধ প্রত্যাহারের একটি যৌক্তিক পথ বের হবে বলে আশা প্রকাশ করেন।

আঞ্চলিক উত্তেজনা কমাতে ওমানের প্রচেষ্টার প্রশংসা করে আরাঘচি বলেন, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি জানান, চার দিন আগে ওমানের সুলতান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের মাধ্যমে সর্বশেষ দফার আলোচনা সম্পন্ন হয়েছে। অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য,

যুক্তরাষ্ট্র ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার চার দিন পর, গত ১২ জুলাই ইরান প্রণালিটি আবারও বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করে।

আরাঘচি আরও জানান, গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি সেখানে যা ঘটছে তা এক ধরনের 'নীরব গণহত্যা' বলে উল্লেখ করেন। আরাঘচি কোনো বিরতি ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন।

এদিকে, আলাদাভাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, কাতারের একটি প্রতিনিধিদল শুক্রবার সন্ধ্যায় তেহরানে পৌঁছে দুই ঘণ্টা আলোচনা করেছে। কূটনীতির পথ খুঁজতে কাতারের সাথে অনলাইনে ও সশরীরে আলোচনা চলছে বলে জানান তিনি। তবে কাতার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%