০৩:১৩ পি.এম
রাজধানীর গুলশান, রমনা, লালবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় পুলিশ মাদকসহ চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি আজ রবিবার জানিয়েছে যে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ‘পুলিশ কন্ট্রোলরুম থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।’
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সময়ে মামলা হয়েছে ৫৪টি।
গ্রেপ্তারদের মধ্যে পুলিশের রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ থেকে ২৭, ওয়ারি থেকে ৮৭, মতিঝিল থেকে ৫৪, তেজগাঁও থেকে ৫৮ এবং মিরপুর থেকে ১২১ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ডিএমপির গুলশান বিভাগের আওতায় ৪৫ জন এবং উত্তরা থেকে ৪৬ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের সদস্যরা ৪ জনকে গ্রেপ্তার করেছেন।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মোবাইল ফোন, মোটরসাইকেল, সিএনজি, টায়ার, গাড়ির ব্যাটারি, ল্যাপটপ টেবিল এবং বিদেশি শাড়ি ও থ্রি পিস।
আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম
ডিএমপি জানায়, অভিযানে একজন ‘ভিকটিমকে উদ্ধার করা হয়েছে’ তবে পুলিশ ওই ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন