০৯:৪৫ এম
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবায় (এডিআর) নিষ্পত্তি হওয়া মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ ২ হাজার ১৮১ জন বলে জানা গেছে।
এ তথ্যটি বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের কার্যক্রমের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, এই সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য মোট ৩ লাখ ২ হাজার ৭৪২টি মামলায় উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২২৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এডিআর-এর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগী ৫ লাখ ২ হাজার ১৮১ জন।
প্রতিবেদন অনুযায়ী, সরকারি খরচে ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জনকে আইনি সেবা প্রদান করা হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এই সেবার আওতায় ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এই সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন