ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মৌলভীবাজারে কুলাউড়ায় নজিরবিহীন ঘটনা! কাজ শেষে ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল প্রশাসন


মৌলভীবাজারে কুলাউড়ায় নজিরবিহীন ঘটনা! কাজ শেষে ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল প্রশাসন

সরকারি অর্থকে জনগণের আমানত হিসেবে গণ্য করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন। একটি খাল খনন প্রকল্পের কাজ শেষে বেঁচে যাওয়া *১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে ভূকশিমইল, বরমচাল এবং ভাটেরা ইউনিয়নের চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী ‘আন ফানাই’ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খননের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়।

মোট বরাদ্দ: ৩.০৯ কিলোমিটার খাল খননের জন্য বরাদ্দ করা হয়েছিল ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

সম্পাদিত কাজ: নির্ধারিত মান ও গুণগত বৈশিষ্ট্য বজায় রেখে সফলভাবে ৭৫০ মিটার খননকাজ সম্পন্ন করা হয়।

প্রকৃত ব্যয়: সম্পন্ন হওয়া অংশের কাজ শেষ করতে ব্যয় হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার জানান: — "সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করে কাজ বাস্তবায়ন করা হয়েছে। কাজ শেষে যে অর্থ অব্যয়িত ছিল, সরকারি বিধি অনুযায়ী তা কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।"

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল জানান, কাজ চলাকালে টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্রকল্পের অবশিষ্ট অংশের কাজ শতভাগ সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে অপচয় না করে সরকারি আর্থিক বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে অব্যয়িত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি ট্রেজারিতে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী

তবে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে অসমাপ্ত খননকাজ শেষ করা জরুরি। ইউএনও সানজিদা আক্তার জানিয়েছেন, বৃষ্টির কারণে থমকে যাওয়া অবশিষ্ট অংশের খননকাজ পুনরায় শুরু ও শেষ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে নতুন করে বরাদ্দের আবেদন পাঠানো হয়েছে।

স্বচ্ছতা ও প্রশাসনিক সততার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:১৬ এম


সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ আল আমিন নামে (৩০) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আল আমিন ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ ব্যাপারী বাড়ির আব্বাস ক্বারির সেজ ছেলে এবং তিনি স্থানীয় চিকিৎসক ডা. মমিনের ছোট ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আল আমিন মোটরসাইকেল যোগে সোনাইমুড়ী থেকে নিজের গ্রাম ছাতারপাইয়ায় আসার পথে দুর্ঘটনার শিকার হন। তার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর, উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে সেনবাগ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ জানান, তারা ঘটনার সম্পর্কে এখনো অবগত নন। দুর্ঘটনার খবরে নিহতের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে উল্টো রথযাত্রার মাধ্যমে থযাত্রা উৎসবের সমাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:১৭ এম


চাঁদপুরে উল্টো রথযাত্রার মাধ্যমে থযাত্রা উৎসবের সমাপ্তি

থযাত্রা উৎসব নিয়ে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে, চাঁদপুরে উল্টো রথ টানার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের আট দিনব্যাপী ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে, কালীবাড়ি মন্দির, নতুনবাজার মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া, হরিসভা এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়কে উল্টো রথের একটি বিরাট ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃত্বে ছিলেন সহ সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, ও ইসকন চাঁদপুর জেলা শাখার সভাপতি জগদানন্দ পণ্ডিত দास ব্রহ্মচারী। এছাড়াও, চাঁদপুর পুরান বাজার হরিসভা শ্রী শ্রী জগন্নাথ মন্দির অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস অধিকারী, ও সাধারণ সম্পাদক ডা. সহদেব দেবনাথসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৬ জুলাই ধর্মীয় রীতি ও মহাসমারোহে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূল রথযাত্রার সূচনা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আট দিন মাসির বাড়িতে অবস্থান ও ভক্তদের সেবা গ্রহণ শেষে উল্টো রথে চড়ে দেবতারা (শ্রী জগন্নাথ, বলরাম ও শুভদ্রা) পুনরায় নিজ মন্দিরে ফিরে আসেন।

উৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত লক্ষণীয়। উল্টো রথযাত্রার শোভাযাত্রায় হাজার হাজার সনাতনী নর-নারী অংশ নেন এবং ভক্তরা কাঁধে ও হাতে রথের রশি টেনে পরম করুণাময় জগন্নাথ দেবের কৃপা প্রার্থনা করেন। এ সময়, হরিনাম সংকীর্তন, উলুধ্বনি ও ঢাক-ঢোলের শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। উৎসবটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো উপস্থিতিতে ভক্তরা অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশী। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের রথযাত্রায় চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে ট্রাফিক কাজে সহযোগিতা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিশেষ করে পৌর ছাত্রদল নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বলিউড তারকারা ককরোচদের পাশে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:১৯ এম


বলিউড তারকারা ককরোচদের পাশে

ককরোচ আন্দোলনে তরুণদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের তারকারা।

একাধিক শিল্পী, সংগীতশিল্পী এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন।

কেউ সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন, কেউ নিজেদের অনুষ্ঠান বাতিল করেছেন, আর কেউ সরাসরি পুলিশি পদক্ষেপের সমালোচনা করেছেন।

ছাত্র আন্দোলনের পক্ষে বলিউডের সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম ছিল সংগীতশিল্পী অরিজিৎ সিং-এর বার্তা।

খুব সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের দেশের তরুণরা অমর। ঈশ্বর তাদের শক্তি দিন।’

আন্দোলনরত হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে এই বার্তা ছিল একটি গুরুত্বপূর্ণ নৈতিক সমর্থন। গায়ক আরমান মালিকও সংহতি প্রকাশ করেছেন।

প্রতিবাদের কণ্ঠস্বর শুধু সংগীতজগতেই সীমাবদ্ধ ছিল না। বলিউডের প্রবীণ এবং সমকালীন শিল্পীদের একটি বড় অংশও প্রকাশ্যে তাঁদের মতামত জানাতে হাজির হয়েছেন।

শাবানা আজমি, প্রকাশ রাজ, দিয়া মির্জা, হুমা কুরেশি, বির দাস, সোনু সুদ, সোহা আলি খান, অদিতি রাও হায়দরি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, আলি ফজল, ফাতিমা সানা শেখ, নাফিসা আলি, সোনি রাজদান, স্বানন্দ কিরকিরেসহ একাধিক শিল্পী ছাত্রদের প্রতি সংহতি জানিয়েছেন।

শাবানা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং অনশনরতদের পাশে বসেন।

প্রকাশ রাজও মঞ্চে উঠে বলেছেন, ‘আমি আপনাদের সঙ্গেই আছি।’ এই তালিকায় আরও উল্লেখযোগ্য নাম দিলজিৎ দোসাঞ্জ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ছাত্রদের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:২৬ এম


চাঁদপুর সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা

চাঁদপুর সদর ১০ নং লক্ষ্ণীপুর ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে এই মতবিনিময় সভা হয়ে। সভায় উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, লক্ষ্ণীপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বাবু পাটওয়ারী। সভায় ১০ নং লক্ষ্ণীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের সকল স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সভায় দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য নেতৃবৃন্দ আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%