শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৫১ পি.এম
রাজশাহীর বেলপুকুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর আব্দুল করিম হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামি মো. মাহাতাব আলী (৪২) কে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাহাতাব আলী রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া এলাকার মৃত জয়েন উদ্দিনের পুত্র। আজ শনিবার র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে জানানো হয়।
র্যাব জানায়, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সাথে ভুক্তভোগীর বিরোধ চলছিল। গত ১১ আগস্ট দুপুরে পূর্ববিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভড়ুয়াপাড়া গ্রামের একটি রাস্তায় ভিকটিমদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রধান আসামি জিল্লুর রহমানের নির্দেশে মো. মাহাতাব আলী তার হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের পিঠে গুরুতর আঘাত করেন। এ সময় বাধা দিতে গেলে অপর ভিকটিম আব্দুল করিমকে পেটে ধারালো ছুরি ও হাসুয়া দিয়ে আঘাত করা হয়। এতে তার নাড়ীভুঁড়ি বের হয়ে আসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে আব্দুল করিম মারা যান।
এই চাঞ্চল্যকর ঘটনায় নিহতের ভাই মো. কালাম বাদী হয়ে বেলপুকুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে ছিলেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী এবং র্যাব-১০, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফরিদপুর কোতয়ালী থানাধীন তুলাগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মাহাতাব আলীকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি অপরাধের সাথে সম্পৃক্ততা এবং গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়ানোর কথা স্বীকার করেছেন। তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দল কুয়ালালামপুরে প্রবাসীদের বিরুদ্ধে অনুষ্ঠিত ফুটসাল ম্যাচে ১-৩ গোলে জয় লাভ করেছে।
শুক্রবার রাত ১১টায় কুয়ালালামপুরের লালাপোর্ট ফুটসাল মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বাধীন দলটি প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়ার বিরুদ্ধে খেলেছে। সফরসঙ্গী দলের সদস্যদের মধ্যে ছিলেন প্রতিমন্ত্রীর ছেলে আয়ান এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও এনএসসির পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী।
প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সফরসঙ্গী দলের পক্ষে প্রথম গোলটি করেন।
ম্যাচ শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক মন্তব্য করেন, “প্রবাসীরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিদেশে এতো কষ্ট করছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যে আমরা জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলাধুলার উন্নয়নের জন্য বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড়দের সাথে ম্যাচ খেলে আমি খুবই উচ্ছ্বসিত। প্রবাসে থেকেও ফুটবল বা খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি সত্যিই অভিভূত। আমি মনে করি খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখা সম্ভব।”
তিনি আরও বলেন, “আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর উদ্যোগ নেওয়া যায়। বিভিন্ন দেশে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে নানা খেলাধুলার আয়োজন করা যায়। এর মাধ্যমে প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে যেমন ভালো থাকবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড়ও বের হওয়ার সম্ভাবনা রয়েছে।
ম্যাচের শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি রাফিজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, উপদেষ্টা আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম, বাপ্পী কুমার দাসসহ বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে ১২ টন খোলা চিনি ভর্তি একটি ট্রাক পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিনিগুলো গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়তে শুরু করেছিল। স্থানীয় লোকজন সকালে বিষয়টি দেখে ট্রাকটি আটকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও বলেন, ট্রাকে প্রায় ১২ টন চিনি ছিল। ধারণা করা হচ্ছে, চুয়াডাঙ্গার দর্শনা থেকে চিনিগুলো কুষ্টিয়ার খাজানগরে আনা হচ্ছিল।
পুলিশ জানায়, আগের দিন শুক্রবার রাতে আরও দুই ট্রাক চিনি খাজানগরে প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। ওই দুই ট্রাকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। তিন ট্রাক চিনি কেন এবং কার কাছে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে চিনিভর্তি ট্রাকটি থামানো হয়। সেখানে ট্রাক থেকে চিনি নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় গলে গলে চিনি রাস্তায় পড়তে থাকে। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন হাঁড়ি-পাতিল নিয়ে গলে যাওয়া চিনি সংগ্রহের চেষ্টা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে এবং চারজনকে আটক করে।
তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু। তিনি বলেন, চিনিগুলো তার মিলের পাশে কামাল নামে একজনের গোডাউনে নামানোর পরিকল্পনা ছিল। এ বিষয়ে তিনি কিছু জানেন না। বিএনপি নেতা মজনুসহ কয়েকজন ট্রাকটি আটক করেছেন। তারা কেন ট্রাকটি আটক করেছেন, তা তারাই ভালো বলতে পারবেন।
পুলিশ জানিয়েছে, বাকি দুই ট্রাকের সন্ধান এবং চিনিগুলো কার উদ্দেশ্যে আনা হয়েছিল, তা জানতে তদন্ত ও অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, এই সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। তিনি দৃঢ়ভাবে জানান, জনগণ তাদের ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, ১১-দলীয় ঐক্যজোট জনগণের পাশে রয়েছে। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আল্লাহ কবুল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।"
আজ শনিবার সকালে, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে পথসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির আরও বলেন, "আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনের জন্য।"
তিনি পুনরায় উল্লেখ করেন, এই সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক মন্তব্য করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তিন-তিনবার ভোটের নামে এ দেশের মানুষের সাথে ছিনিমিনি খেলেছে। তিনি বলেন, "এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাইরে ফেলে দিয়েছি।" তিনি সতর্ক করে বলেন, এ সরকারও যদি জনগণের সাথে প্রতারণা করে, তাহলে তাদেরও খেসারত দিতে হবে।
আজ শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়েছে। লং মার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদীঘি মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।
১১-দলীয় জোটের লং মার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৪, সেপ্টেম্বর রোজ শনিবার ৫ ঘটিকার সময়, মোহাম্মদ ফাহিম, বয়স ১৮, পিতা আক্তার হোসেন, মাতা পারভিন , গত দেড় মাস পূর্বে তাদের বিবাহ হয়, স্ত্রীর নাম লিমা আক্তার বয়স ১৭, পিতার নাম লাল মিয়া মাতার নাম রাশিদা দেশের বাড়ির গাইবান্ধা,
সকাল ৫ ঘটিকার সময় তার পাশে থাকা স্বামী তাই টেবিলের উপরে দাঁড়িয়ে, ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন,
মোহাম্মদ ফাহিম একজন জুলাই যোদ্ধা,
পরবর্তীতে নারায়ণগঞ্জ মডেল থানা আর এস আই ফারুক এসে, আইনে সকল কার্যক্রম শেষ করে, ৮:৩০ মিনিটে, ফাহিমের লাশ পোস্টমর্টেম এর জন্য ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
সংবাদ লেখা পর্যন্ত আত্মহত্যার মূল কারণ জানা যায়নি,
তাদের সংসারিক সময় মাত্র দেড় মাস হয় তাদের বিয়ে হয়েছে, যে বাড়িতে আত্মার হত্যা করেছে বাড়িয়ালার নাম শওকত আলী সরদারপাড়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ