ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনের শপিং সেন্টারে রুশ ড্রোন হামলা, নিহত ১৪


ইউক্রেনের শপিং সেন্টারে রুশ ড্রোন হামলা, নিহত ১৪

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহর একটি ব্যস্ত শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং ১২০ জনের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে শিশুও রয়েছে।

ক্রিভি রিহ ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল শুক্রবার (২১ আগস্ট) টেলিগ্রামে জানান, শহরের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্সকে লক্ষ্য করে রুশ ড্রোন হামলা চালানো হয়। এতে ভবনটিতে আগুন ধরে যায়। স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত হামলায় ১৪ জন নিহত এবং ১২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ২২ শিশু রয়েছে। আহতদের মধ্যে ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিজ শহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ হামলাকে ‘নির্লজ্জ ও ঘৃণ্য’ বলে অভিহিত করেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে বিএনপিকে ভোগ করতে হবে ’৯৬-এর পরিণতি: গোলাম পরওয়ার

জেলেনস্কি জানান, প্রথম ড্রোন হামলার প্রায় ৩০ মিনিট পর দ্বিতীয় একটি রুশ ড্রোন শপিং সেন্টারে আঘাত হানে। তার দাবি, জরুরি সেবাদানকারী কর্মীদের লক্ষ্য করেই দ্বিতীয় হামলাটি চালানো হয়ে থাকতে পারে।

টেলিগ্রামে জেলেনস্কি বলেন, এ ধরনের হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আগ্রাসী রাশিয়ার ওপর কার্যকর চাপ প্রয়োগ এবং দেশটিকে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শপিং সেন্টারের বাইরে রাস্তায় আহতদের উদ্ধারে ছুটে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

এদিকে মাইকোলাইভ অঞ্চলে পৃথক একটি রুশ হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি।

আরও পড়ুন: প্যারিসে পিএসজি ও বার্সেলোনার ম্যাচের আগে বিক্ষোভের উত্তেজনা

ফ্রন্টলাইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত শিল্পনগরী ক্রিভি রিহ যুদ্ধের শুরু থেকেই রুশ হামলার শিকার হয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া বোমাবর্ষণ আরও জোরদার করেছে। পালটা ইউক্রেনও রাশিয়ার তেল স্থাপনা, গুদাম ও সরবরাহ অবকাঠামোতে হামলা বাড়িয়েছে।

জাতিসংঘের ইউক্রেন মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে রুশ হামলায় অন্তত ৪৩৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২ হাজার ৬১০ জন আহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর এটি এক মাসে বেসামরিক নাগরিক নিহতের সর্বোচ্চ সংখ্যা।

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী সোমবার দেশটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ৩৪ সদস্যের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর মিত্র দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে বসবেন।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: যশোরে ৭৫ বছরের বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার, জমির দলিল ও স্বর্ণালংকার উধাও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ এম


২২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপান্তরিত হয়ে ইতিহাসে স্থান করে নেয়। সেসব ঘটনাগুলির মধ্যে রয়েছে, যা কিছু ভালো এবং যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদ হিসেবে গণ্য হয়। ইতিহাস আমাদের নতুন নতুন দিগন্তের পথে পরিচালিত করে।

আজ ২২ আগস্ট ২০২৬, শনিবার। ইতিহাসের দিক থেকে এই দিনটিও নানা উল্লেখযোগ্য ঘটনার জন্য গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। আসুন, একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে হওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

১৬৪২ সালে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়।

১৬৯৮ সালে সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১০ সালে জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় এবং এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।

১৯৩২ সালে বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।

১৯৪২ সালে ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪২ সালে জার্মান নাৎসি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।

১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।

১৯৮৯ সালে নেপচুন গ্রহে প্রথম বলয় দেখা যায়।

জন্মগ্রহণ করা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে, ১৮৬২ সালে ক্লাউড ডেবুসয়, ফরাসি সুরকার; ১৮৭৪ সালে মাক্স সচেলের, জার্মান দার্শনিক ও লেখক; ১৮৭৭ সালে এ কে কুমারস্বামীর, সিংহলী শিল্পী এবং ১৮৯৪ সালে রমেশচন্দ্র সেন, প্রগতিবাদী লেখক ও কবিরাজ ছিলেন।

এছাড়া ১৯১১ সালে দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক; ১৯১৫ সালে শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব; এবং ১৯৫৫ সালে চিরঞ্জীবী, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ জন্মগ্রহণ করেন।

মৃত্যুবরণকারী দক্ষ ব্যক্তিদের মধ্যে, ১৮১৮ সালে ওয়ারেন হেস্টিংস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল; ১৮৫০ সালে নিকোলাস লেনাউ, রোমানীয় বংশোদ্ভূত অস্ট্রীয় কবি; এবং ১৯০৪ সালে কেট শপ্যাঁ, মার্কিন ছোটগল্পকার ও ঔপন্যাসিক ছিলেন।

১৯৫৮ সালে রজার মারটিন ডু গার্ড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক; ১৯৭৭ সালে সেবাস্টিয়ান কাবট, ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় অভিনেতা ও গায়ক; ২০০৫ সালে অমিতা সেন, সংগীত, নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী মারা যান।

এছাড়া ২০১৩ সালে আন্ড্রেয়া শেরভি, ইতালীয় ফুটবল খেলোয়াড়; ২০১৫ সালে আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেটার; এবং ২০১৬ সালে সেল্লাপান রামানাথান, ষষ্ঠ প্রজাতন্ত্র সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেন।

অবশেষে, ২০২৪ সালে গোলাম মুর্শিদ, লন্ডন প্রবাসী বাংলাদেশি লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপনাও মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ এম


আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (২২ আগস্ট) নাটোরের কিছু এলাকায় সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার করণ ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর (আংশিক) ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা, বড়বড়িয়া এলাকার এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন, উল্লেখিত এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বন্ধের ফলে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৬ এম


আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ থাকবে

প্রতিদিন মানুষজনের কিছু না কিছু কেনাকাটা করার প্রয়োজন দেখা দেয়। এর পাশাপাশি মানুষ ঘুরতেও বিভিন্ন এলাকায় গিয়ে থাকেন। প্রয়োজনীয় কেনাকাটার জন্য যখন বা ঘুরতে গিয়ে যদি দেখেন যে ওই এলাকার মার্কেট বন্ধ, তখন মনটা খারাপ হয়ে যায়। সেই সঙ্গে সময়ও নষ্ট হয়ে যায়।

তাই, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই জেনে নিন শনিবার (২২ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকা বন্ধ থাকবে সেগুলো হলো: শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

এছাড়া, কিছু মার্কেটও বন্ধ থাকবে যেমন: ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণারই শামিল: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ এম


মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণারই শামিল: ইরান

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণাকে অবৈধ আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির কর্তৃপক্ষ একসঙ্গে এটিকে বিশ্বের সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছে, যা ইরানের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়।

শনিবার (২২ আগস্ট) ইরানের ফারস নিউজে প্রকাশিত একটি বিবৃতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের ওপরযুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এতটুকু নয়, বরং এটি একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের চেয়ে অনেক বেশি কিছু। তিনি এটিকে 'বিশ্বের সব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা' হিসেবে উল্লেখ করেছেন।

বাঘাই বলেন, জাতিসংঘের সব স্বাধীন সদস্য রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের 'বহির্দেশীয় সার্বভৌমত্ব' প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা এসেছে।

তিনি আরও বলেন, 'কোনো সরকারেরই অধিকার নেই বিদেশি ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান বা বিমানবন্দরকে—যেগুলো নিজ নিজ দেশের সার্বভৌম এখতিয়ারের অধীনে পরিচালিত—তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত থাকতে বাধ্য করার।'

বাঘাই বলেন, এ ধরনের 'সেকেন্ডারি নিষেধাজ্ঞার' আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। এগুলো জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারার স্বীকৃত রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার মৌলিক নীতি লঙ্ঘন করে।

তিনি অর্থনৈতিক চাপ প্রয়োগকে 'আন্তর্জাতিক অপরাধ ও বেআইনি কর্মকাণ্ড' হিসেবে বর্ণনা করেন। নিষেধাজ্ঞার সঙ্গে নৌ অবরোধ যুক্ত হলে তা 'অন্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে অন্য একটি শক্তির ওপর সাময়িক ও শর্তাধীন বিষয়ে পরিণত করে' বলেও সতর্ক করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের হুমকির কাছে নতি স্বীকার করলে 'জাতীয় সার্বভৌমত্বের সম্পূর্ণ ক্ষয়' ঘটবে এবং বিশ্ব 'নির্লজ্জ ও পূর্ণমাত্রার ঔপনিবেশিকতার এক বিপর্যয়কর প্রত্যাবর্তনের' মুখে পড়বে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'এই মুহূর্তে তিনি হরমুজ প্রণালিকে আমেরিকায় ভূখণ্ড হিসেবে দেখছেন।' তিনি আরও বলেছেন, ইরান 'একটি চুক্তি করতে চায়, তবে আমার মতে তারা সঠিক চুক্তিতে যেতে প্রস্তুত নয়।'

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা থামছে না। শুক্রবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। পাশাপাশি তিনি ইরান এখনও 'সঠিক চুক্তি' করতে প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভয়াবহ অর্থনৈতিক অভিযানের হুমকিকে পুরোনো ও ব্যর্থ নীতির পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার মতে, আগের নিষেধাজ্ঞার মতো নতুন এই চাপের কৌশলও ব্যর্থ হবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ মাস আগে 'নিঃশর্ত আত্মসমর্পণের' দাবি করেও তা ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। সবচেয়ে চূর্ণকারী অর্থনৈতিক অভিযানের হুমকিও ব্যর্থ হবে।

ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার উদ্যোগে চীনকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়। সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%