০৪:১৪ পি.এম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করার উদ্দেশ্যে সরকার একটি বাছাই কমিটি গঠন করেছে। এ কমিটির সভাপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হককে নিযুক্ত করা হয়েছে।
সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাছাই কমিটির সদস্যগণের মধ্যে স্থান পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, এবং মন্ত্রিপরিষদ সচিব।
আরও পড়ুন: সাজেকে হামলার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাছাই কমিটিকে দুর্নীতি দমন কমিশন আইন-২০২৪ এর ধারা ৭ এর উপধারা ৪ অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের কমিশনারের জন্য প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা তৈরি করে, ধারা ৬-এর অধীনে নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
গত ৩ মার্চ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন: মীর শাহে আলম: বিএনপিতেও গুপ্ত ও জামায়াত-আওয়ামী লীগে রয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন