ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, অটোরিকশাচালকদের টার্গেট করতেন


কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, অটোরিকশাচালকদের টার্গেট করতেন

কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে পৃথক তিনটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মানিক অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা ও অটোরিকশা ছিনতাই করতেন।

গ্রেপ্তার হওয়া আব্দুল ওয়াদুদ ওরফে মানিক মনোহরগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এসব তথ্য জানান।

আরও পড়ুন: দুমকিতে রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চান বিএনপি নেতা

পুলিশ জানায়, গত ১২ আগস্ট নাঙ্গলকোট থানার আটিয়াবাড়ি এলাকায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত ব্যক্তি মো. মেহেদী (১৮)। তিনি অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে।

তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা মেহেদীকে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এ ঘটনায় মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এরপর গত ২৪ আগস্ট নাঙ্গলকোটে অটোরিকশাচালক মো. আরমান হোসেন (১৫) নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে একটি কাটা অবস্থায় অটোরিকশা উদ্ধার করা হয় এবং মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরমানকে অপহরণ করে হত্যার তথ্য পাওয়া যায়। পরে মানিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও আরমানকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

পুলিশ জানায়, দুই হত্যাকাণ্ডের পেছনেই অটোরিকশা ছিনতাই ছিল মূল উদ্দেশ্য। তদন্তে উঠে এসেছে, মানিক অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা এবং অটোরিকশা ছিনতাই করতেন।

এ ছাড়া ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান ওরফে সাইমন (১৭) নামের এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে। ওই হত্যা মামলাটিও বর্তমানে আদালতে বিচারাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ আয়োজন করা হয়েছে, যা সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে সহায়তা প্রদান করে।

আজ বিকেলে নগরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এ সময় সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী আগত সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, শেখ শরীফুল ইসলাম, নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর সেবাপ্রত্যাশী বাসিন্দারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশমন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ এবং দেশের উন্নয়নে সরকার, পরিবার, সমাজ ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "সামাজিক অবক্ষয় একদিনে ঘটে না। প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে সমাজকে সঠিকভাবে খাপ খাওয়াতে হয়।" এ ক্ষেত্রে পিতা-মাতা, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, "সব সমস্যা শুধু রাষ্ট্রের ওপর ছেড়ে না দিয়ে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।"

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলির তদারকি ও সমন্বয়সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর এটি ছিল পরিবেশমন্ত্রীর প্রথম সভা।

মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরাও দেশের কল্যাণে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত।" তিনি সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব নিয়ে প্রতিটি কাজ করার আহ্বান জানান।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিচারাধীন মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে লক্ষ্মীপুরে মোট ২০৮টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৬টি, মাদকসংক্রান্ত অপরাধ ৬৬টি এবং অন্যান্য অপরাধ ৯১টি।

অগাস্ট মাসে জেলার বিভিন্ন থানায় ৮৫২টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে পেন্ডিং গ্রেফতারি পরোয়ানার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪টিতে। পরোয়ানা তামিলের হার বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধ, জমির টপসয়েল কর্তন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী-খাল রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। গত এক বছরে জেলার প্রশাসনের অভিযানে ৬৫টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। বিভিন্ন আইনে মোট ১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সভায় জানানো হয়, গত এক বছরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৬টি অভিযান চালিয়ে ১৬টি মামলা এবং ১৫ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সময়ে জমির টপসয়েল কর্তন বন্ধে ৬৬টি অভিযান পরিচালনা করে ৫৯টি মামলা এবং ৩৩ লাখ ৮০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মাদকবিরোধী কার্যক্রমের তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৯৮৭টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৮৯টি মোবাইল কোর্ট মামলা ও ৫১টি নিয়মিত মামলাসহ মোট ২৪০টি মামলা হয়েছে। এ সময়ে ১৭ হাজার ২৫০ পিস ইয়াবা এবং ২৮ দশমিক ৮৫৯ কেজি গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি খাল-বিল ও নদ-নদী দূষণ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবং অবৈধ দখল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

সভায় জেলার চলমান সড়ক উন্নয়নকাজের কারণে জনদুর্ভোগ, পৌর এলাকায় অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল, অবৈধ ইটভাটা, মাদক ও পরিবেশদূষণসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপিএল তরুণ ক্রিকেটারদের দক্ষতা প্রমাণের গুরুত্বপূর্ণ মঞ্চ: শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


বিপিএল তরুণ ক্রিকেটারদের দক্ষতা প্রমাণের গুরুত্বপূর্ণ মঞ্চ: শান্ত

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিজেদের দক্ষতা প্রমাণের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে চিহ্নিত করেছেন।

শান্ত তাঁর অভিমত প্রকাশ করেছেন বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত একটি ভিডিওতে।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমি বহু বছর ধরে বিপিএল খেলছি। যখনই শুনি বিপিএল শুরু হবে তখন প্রতি বছরই অন্যরকম উত্তেজনা কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি একটি বিশাল মঞ্চ। এখানে ভালো পারফরমেন্স করতে পারলে আমাদের ক্যারিয়ারের জন্যই সবচেয়ে বেশি ভালো হবে।’

শান্তের মতে, বিপিএল শুধুমাত্র ব্যক্তিগত পারফরমেন্সের ক্ষেত্র নয়। তিনি মনে করেন, তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শনের সুযোগ তৈরি করতে এই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল একটি বড় টুর্নামেন্ট। প্রতি বছরই বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই আমাদের জন্য বিপিএল অনেক বেশি গুরুত্বপূর্ণ মঞ্চ।’

শান্ত বিশ্বাস করেন যে, বিপিএলের মত বড় টুর্নামেন্টে ভালো পারফরমেন্স খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপাক টাকরো স্টেডিয়ামে ড্রেসিংরুমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


সেপাক টাকরো স্টেডিয়ামে ড্রেসিংরুমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আজ হঠাৎ করেই জাতীয় সেপাক টাকরো স্টেডিয়ামে উপস্থিত হন সেপাক টাকরো খেলার ফাইনাল দেখতে।

পরিদর্শনের সময় তিনি খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী জানান, "যদি খেলোয়াড়রা এই খেলায় ধারাবাহিক নৈপুণ্য ও ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারেন, তবে আগামীতে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টসে' সেপাক টাকরোকে অন্তর্ভুক্ত করা হবে।"

তিনি খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাসও দেন এবং দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত ড্রেসিং রুমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। প্রতিমন্ত্রীর আকস্মিক আগমন ও ইতিবাচক আশ্বাসে তরুণ খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এ সময় বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরুষ বিভাগের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা দল ২-০ সেটে নীলফামারী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নারী বিভাগের খেলায় গ্রুপ লীগ পয়েন্টের ফলাফলের ভিত্তিতে রাঙামাটি জেলা দল সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং নীলফামারী জেলা দল ৪ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%