ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাধবপুরে সড়ক দুর্ঘটনাতেও দায়িত্ববিচ্যুত হননি ইউএনও মেহেদী হাসান


মাধবপুরে সড়ক দুর্ঘটনাতেও দায়িত্ববিচ্যুত হননি ইউএনও মেহেদী হাসান

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে হবিগঞ্জ জেলা প্রশাসনের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

দুর্ঘটনাটি ঘটে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে, যখন ইউএনওর সরকারি গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব সরকার বাড়ি গেট এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

এ ঘটনায় ইউএনও মেহেদী হাসান এবং তার গাড়িচালক হেলাল মিয়া আহত হন। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, চালক হেলাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এক্স-রে করানো হয়েছে। তবে ইউএনও মেহেদী হাসান গুরুতর আহত না হওয়ায় তিনি দুর্ঘটনার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে হবিগঞ্জে গিয়ে মিটিংয়ে অংশ নেন।

আরও পড়ুন: পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি মাধবপুর থানায় আটক রাখা হয়েছে এবং পুলিশ এ ঘটনার তদন্ত করছে। সরকারি দায়িত্বকে গুরুত্ব দিয়ে মিটিংয়ে অংশ নেওয়ার জন্য ইউএনও মেহেদী হাসানের দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার প্রশংসা করছেন স্থানীয়রা। ব্যক্তিগত অসুবিধার মধ্যেও দায়িত্ব পালনে তার আন্তরিকতা একজন প্রশাসনিক কর্মকর্তার পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার পরিচয় বহন করে বলে মনে করছেন অনেকে।

সাংবাদিক শাবানা চৌধুরী মন্তব্য করেন, "ইউএনও সাহেব অত্যন্ত দায়িত্বপরায়ণ। দুর্ঘটনার পরও সরকারি দায়িত্ব পালনে তিনি হবিগঞ্জে গিয়েছেন।"

হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ বলেন, "বিষয়টি আমি জেনেছি। ইউএনও তেমন আহত হননি বলে জানতে পেরেছি।"

ইউএনও মেহেদী হাসান জানান, "আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"

আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেন সংঘর্ষে ৬৮ জনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে এজাহারে অন্তর্ভুক্ত আসামি ইলিয়াস গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম দিরাই ও শাল্লা প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


দিরাইয়ে এজাহারে অন্তর্ভুক্ত আসামি ইলিয়াস গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা, মারধর ও চুরিসহ বিভিন্ন ধারায় দায়ের করা মামলার এজাহারে অন্তর্ভুক্ত আসামি মো. ইলিয়াছ মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দিরাই থানাধীন ৬ নম্বর করিমপুর ইউনিয়নের সাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইলিয়াছ মিয়া সাদিরপুর গ্রামের মো. আব্দুল জোব্বারের ছেলে।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাদিরপুর এলাকা থেকে মামলার এজাহারে অন্তর্ভুক্ত আসামি ইলিয়াছ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে দিরাই থানার এফআইআর নং-১৫, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর মামলা নং-১৮০-এর মামলায় বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব যোগ্যতা থাকলে ব্র্যাক ব্যাংকে মিলবে চাকরি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


যেসব যোগ্যতা থাকলে ব্র্যাক ব্যাংকে মিলবে চাকরি

ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: সিনিয়র ম্যানেজার

বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রযুক্তিগত অডিট বা নিরীক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলওয়ের ৪ পদে ৫৭ জনের অপেক্ষমাণ তালিকার চূড়ান্ত ফল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


রেলওয়ের ৪ পদে ৫৭ জনের অপেক্ষমাণ তালিকার চূড়ান্ত ফল প্রকাশ

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে এই প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

আজ সোমবার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের উন্নয়ন-ট্রাফিক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে এসব প্রার্থী নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত ৫৭ জনের মধ্যে ট্রেন এক্সামিনার পদে ৯ জন, ট্রেন কন্ট্রোলার পদে ১১ জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে ৪ জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৩৩ জন রয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ও নথি যাচাই করা হবে। যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, ভুল বা মিথ্যা তথ্য দিলে, জাল সনদ দাখিল করলে অথবা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

এছাড়া, নিয়োগের পরেও এসব তথ্যের কোনো অসত্যতা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিল বা চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করল বাণিজ্য মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করল বাণিজ্য মন্ত্রণালয়

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি মো. আলী আফজাল, ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায়, বাণিজ্য মন্ত্রণালয় দ্বারা সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আজ এই ঘোষণা প্রকাশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী, রিহ্যাবের সভাপতি মো. আলী আফজাল ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ২৩(১)(খ) অনুযায়ী তার সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%