০৮:০৬ পি.এম
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, বিতর্ক প্রতিযোগিতা মেধা ও মননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অন্য পক্ষের মতামত ও যুক্তিকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে পাল্টা যুক্তি প্রয়োগ করতে হয়। এর মাধ্যমে বিরোধী মতের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে। বিগত শাসনামলে আমরা কার্যকর জাতীয় সংসদ পাইনি। কিন্তু জাতীয় সংসদ জাতির আশা আকাঙ্খার বাতিঘর।
তিনি উল্লেখ করেন, বর্তমান জাতীয় সংসদ সম্প্রতি কার্যকর ও প্রাণবন্ত সংসদ হিসেবে জনগণের কাছে প্রশংসিত হচ্ছে। সংসদ মানুষের অধিকার ও আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে আস্থার প্রতিফলন ঘটাবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। তিনি বলেন, সরকারি ও বিরোধী দল যুক্তি-পাল্টাযুক্তির মাধ্যমে মানুষের প্রত্যাশা তুলে ধরছেন। তারা ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার কথা বলছেন। সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা আলোচনার মঞ্চে কিছু ক্ষেত্রে ভিন্নমত পোষণ করলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার ইডেন মহিলা কলেজের ডিবেটিং ক্লাবের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা লুনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন, ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. আফরোজা বেগম, ক্লাবের সভাপতি ফাতেমা তুজ জোহরা সুরভী প্রমুখ।
এই প্রতিযোগিতা তিন দিন ব্যাপী চলবে এবং কলেজের বিভিন্ন বিভাগের ২৪টি বিতর্ক দল এতে অংশ নেবে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ আগামী ১২ জুলাই রবিবার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ: আমীনের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন