০৯:৫৯ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১১ বছর বয়সী একটি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রুবেল (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করে ট্রাফিক পুলিশের সদস্যরা।
ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সূত্রে জানা যায়, রুবেল ভুক্তভোগী শিশুর পরিবারের পরিচিত ব্যক্তি এবং একই এলাকায় বসবাস করে। গত বুধবার রাতে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় একটি বাসার বাথরুমে শিশুটিকে একা পাওয়ার সুযোগে জোরপূর্বক যৌন নিপীরণর চেষ্টা করেন রুবেল। সেই সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
ঘটনার পর থেকে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তকে খুঁজতে থাকে। আজ শুক্রবার বিকালে ধোলাইপাড় গোলচত্বরে অভিযুক্তকে দেখতে পেয়ে ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আবদুল্লাহ-আল-নোমানী ও সার্জেন্ট নুর ইসলাম ধাওয়া করে তাকে আটক করেন। পরে রুবেলকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন