ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদের অধিবেশন শুরু


সংসদের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বের মাধ্যমে পুনরায় শুরু হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি শুরু করা হয়।

আরও পড়ুন: বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক প্রদর্শনী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ জুনের পর হবে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


২৫ জুনের পর হবে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা

মুহাররম মাসের প্রথম দশ দিন পর ইরানের সর্বোচ্চ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা শেষে দাফন এবং বিদায় অনুষ্ঠান সম্পন্ন হবে। এ নিয়ে মঙ্গলবার (৯ মে) সর্বোচ্চ এই নেতার শাহাদাত স্মরণে গঠিত সদর দপ্তরের আয়োজকরা তথ্য নিশ্চিত করেছেন।

আয়াতুল্লাহ আলি খামেনির পরিবারের স্বজনরা জানাজা এবং স্মরণসভার আয়োজন সম্পর্কিত দ্বিতীয় বিবৃতি জারি করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, বিদায়, জানাজা এবং দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে আয়োজন নিশ্চিত করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। একই সঙ্গে দেশীয় ও বিদেশী গণমাধ্যমে এই অনুষ্ঠানগুলোর সময় ও বিবরণ সম্পর্কে জল্পনা এবং যাচাইবিহীন প্রতিবেদন প্রচারের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। আগামী ২৫ জুনের পর জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই ধরনের গুজব ঐতিহাসিক এই সমাবেশে যোগদানে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং এগুলো কোনো ভিত্তি নেই। বিবৃতি অনুসারে, ইমাম হুসাইন (আ.)-এর শোকানুষ্ঠান স্মরণে শহীদ নেতার দীর্ঘদিনের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে, আশুরার শোককাল শেষ হওয়ার পর মহররমের প্রথম দশ দিন শেষে জানাজা ও দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দেশটির সদর দপ্তর জানিয়েছেন, এই সিদ্ধান্তটি ইরান এবং ইসলামী বিশ্বজুড়ে মহররমের অনুষ্ঠান পালনের ব্যাপক ঐতিহ্যকে সম্মান জানানোর প্রয়োজনীয়তাকেও প্রতিফলিত করে। শোকাহতদের জন্য যথাযথ পরিষেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রিয় সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার সমন্বয় করছে। অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে সদর দপ্তর থেকে ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে তার মৃত্যুর ১০০ দিন পার হয়ে গেলেও এখনও তার দাফন সম্পন্ন হয়নি। এই বিলম্বের কারণে দেশের ভেতরে ও বাইরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মৃত্যুর আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা শুধু ধর্মীয় ব্যক্তিত্ব নন, বরং তিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। যদিও তিনি সরকারপ্রধান হিসেবে পরিচিত ছিলেন না, তথাপি তিনি কার্যত রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, দেশের অর্থনীতি ও নীতিনির্ধারণের প্রধান দিকনির্দেশক এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদাসম্পন্ন ব্যক্তি হিসেবে ভাবা হতেন। শুধু তাই নয়, তিনি বিশ্বব্যাপী মুসলমানদের নেতা হিসেবেও বিবেচিত হতেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৫ সালে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র খাতে ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


২০২৫ সালে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র খাতে ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ২০২৫ সালে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য ঘোষণা করা হয়েছে। গত বছর এই খাতে ব্যয় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ১১৯ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে এসেছে।

পারমাণবিক অস্ত্র বিলুপ্তির পক্ষে কাজ করা সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন)-এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশ গত বছর তাদের অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে সম্মিলিতভাবে প্রায় ১৭ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় করেছে।

ওই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বিশ্ব এখন একটি নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

বান্দরবানের মাইন বিস্ফোরণের ফলে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু ঘটে।

মঙ্গলবার (৯ জুন) সকালে জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্তএ এই ঘটনা ঘটে।

সীমান্ত সূত্রে জানানো হয়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৪০ সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় ব্যক্তি মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার সময় এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। এরপর তার সঙ্গে থাকা ছোট ভাই তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম আবদুল খালেক (৩০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর সি ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ আনু মিয়া।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বিস্ফোরণটি সীমান্তের দুর্গম এলাকায় ঘটেছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এই ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছিলেন। সীমান্তবর্তী এলাকায় চলাচলের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টরা নির্দেশনা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে।

আজ সকালে ১০ টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে শুরু হয় এই সভা এবং এটি শেষ হয় দুপুর ১ টা ১৫ মিনিটে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

গত ১৮ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৩ লাখ টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ মে ৩৩ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পসহ মোট নয়টি মেগা প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক সভায়।

একনেকের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যান্য প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%