ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদপুরে মাহিন্দ্রার ধাক্কায় কলেজছাত্র সিনহা মোল্লা নিহত


ফরিদপুরে মাহিন্দ্রার ধাক্কায় কলেজছাত্র সিনহা মোল্লা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেল আরোহী সিনহা মোল্লা (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিনহা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী গ্ৰামের শাজাহান মোল্লার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন।

আরও পড়ুন: দিরাই থানা রোডের বর্তমান অবস্থা বেশ ভালো, সামান্য যানজটেই মানুষের ভিড়

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় দ্রুত গতির মাহিন্দ্রা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেই সময় মোটরসাইকেলে থাকা সিনহা গুরুতর আহত হন। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপ-পরিদর্শক সোহেল রানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ

পাঞ্জাব কিংস, যা বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন, বড় একটি ধাক্কা খেয়েছে। দলের দুই অস্ট্রেলিয়ান কোচ, জেমস হোপস ও ব্র্যাড হ্যাডিন, তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। হোপস ছিলেন দলের পেস বোলিং কোচ, আর হ্যাডিন ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছিলেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, উভয় কোচই সম্প্রতি পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্টকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব গ্রহণের কারণে তাদের এই বিদায় ঘটেছে।

জেমস হোপস কুইন্সল্যান্ড রাজ্য দলের প্রধান কোচ এবং বিগ ব্যাশ লিগের ব্রিসবেন হিটের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।

হোপস পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে। হ্যাডিন পূর্ববর্তী কোচিং স্টাফের অংশ ছিলেন এবং পরে প্রধান কোচ পন্টিংয়ের সঙ্গে দায়িত্ব পালন করতে থাকেন। দুজনই পাঞ্জাবের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে ২০২৫ সালে পাঞ্জাব ১১ বছর পর আইপিএলের ফাইনালে পৌঁছেছিল।

এর আগে, স্পিন বোলিং কোচ সাইরাজ বহুতুলেও পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। ফলে, রিকি পন্টিংয়ের কোচিং দলে এখন কিছু গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে।

২০২৭ সালের মার্চে আইপিএলের নতুন মৌসুমের আগে এই শূন্য পদের পূরণ করা এখন প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফজরের নামাজে গিয়ে নিখোঁজ, ১১ ঘণ্টা পর কুমিল্লায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


ফজরের নামাজে গিয়ে নিখোঁজ, ১১ ঘণ্টা পর কুমিল্লায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজে যাওয়ার পর নিখোঁজ হওয়া জারু মিয়া (৯০) নামের এক বৃদ্ধের মরদেহ প্রায় ১১ ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত জারু মিয়া ছিলেন মৃত সোলেমান মিয়ার পুত্র। প্রতিবেশী জাফর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জারু মিয়ার ছেলে আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে তার বাবা ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দুপুর ২টার দিকে নালঘর দক্ষিণপাড়া পুতার বাড়ির পূর্বপাড়া মসজিদের সামনে পুকুরে আমির হোসেন জাল ফেলে তল্লাশি চালানোর সময় জারু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের ধারণা, পুকুরের ঘাটে অজু করার সময় তিনি অসাবধানতাবশত পানিতে পড়ে যেতে পারেন।

স্থানীয় বাসিন্দা জাফর মিয়া বলেন, জারু মিয়া এলাকার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার পর দুপুরে পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মসজিদের ইমাম সিরাজুল ইসলাম বলেন, ফজরের নামাজ শেষে জারু মিয়াকে মসজিদে দেখতে না পেয়ে মুসল্লিদের কাছে জানতে চান। পরে তার ছেলে আনোয়ারের মাধ্যমে জানতে পারেন, নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে জারু মিয়া আর ফেরেননি। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে মসজিদের সামনের পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতের জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, এ বিষয়ে কেউ আমাদের জানায়নি। পরিবারেরও কোনো অভিযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্সেনালের বিস্ময় বালক ম্যাক্স ডাউম্যান ৩ বিশ্বরেকর্ড গড়ে গিনেসের সনদ পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


আর্সেনালের বিস্ময় বালক ম্যাক্স ডাউম্যান ৩ বিশ্বরেকর্ড গড়ে গিনেসের সনদ পেলেন

ম্যাক্স ডাউম্যান, বয়স মাত্র ১৬, ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন। আর্সেনালের এই বিস্ময় বালক সম্প্রতি তিনটি গিনেস বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেছেন। ইংলিশ এবং ইউরোপীয় ফুটবলে তার অসাধারণ উত্থানের স্বীকৃতি হিসেবে এই সনদগুলো তাকে প্রদান করা হয়।

ডাউম্যানের প্রথম রেকর্ডটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের সাথে সম্পর্কিত। ২০২৫ সালের ৪ নভেম্বর, স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে মাঠে নেমে, ১৫ বছর ৩০৮ দিন বয়সে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন।

এরপর, এ বছরের ১৪ মার্চ, এভারটনের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করে ডাউম্যান আরেকটি রেকর্ড নিজের করে নেন। ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে তিনি ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হয়ে ওঠেন।

তৃতীয় রেকর্ডটি গত মৌসুমের শেষে আসে। ২২ বছর পর আর্সেনাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সময়, ১৬ বছর ১৪৪ দিন বয়সে তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই শিরোপা জয়ের রেকর্ড গড়েন।

তিনটি বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ফুটবল সংস্করণ ২০২৭-এর ‘ক্লাস অব ২৭’-এর প্রথম খেলোয়াড় হিসেবেও ডাউম্যানের নাম উঠে এসেছে। তার সঙ্গে এই তালিকায় লামিনে ইয়ামাল, জুড বেলিংহাম এবং আর্লিং হালান্ডের মতো তারকারা রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তাদিরের চট্টগ্রাম ড্রাই ডক পরিদর্শন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


মুক্তাদিরের চট্টগ্রাম ড্রাই ডক পরিদর্শন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি সিডিডিএলের অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সার্বিক পরিচালন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী সিডিডিএল-এর সক্ষমতা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সিডিডিএলে এসে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন তাকে স্বাগত জানান। এ তথ্য রাতে আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

আইএসপিআর জানায়, ১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে সিডিডিএল দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে। তবে পরবর্তীতে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং কার্যক্রম পরিচালনা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিডিডিএলকে নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়, যাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরুজ্জীবিত ও গতিশীল করা যায়।

নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সিডিডিএল এ পর্যন্ত ১০৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে। পাশাপাশি কন্টেইনার ভেসেল ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পন্তুন নির্মাণ করেছে। সিডিডিএল জাহাজের ড্রাই ডকিং ও ভাসমান অবস্থায় মেরামত সেবা প্রদান করছে।

সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিডিডিএল আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনবল উন্নয়নের পাশাপাশি সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রাথমিক কারিগরি ও প্রক্রিয়াগত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে বাংলাদেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে এবং প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা ও আত্মনির্ভরতা অর্জনের পথ সুগম হবে।

জাহাজ মেরামত ও নির্মাণের পাশাপাশি দেশের বিভিন্ন মৌলিক শিল্পখাতেও সিডিডিএল গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চিনি, কাগজ ও পাল্প, স্টিল, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন ধরনের স্টিল কাঠামো, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসহ বিভিন্ন শিল্প ও সিভিল স্ট্রাকচার নির্মাণে প্রতিষ্ঠানটি দক্ষতার স্বাক্ষর রেখেছে।

আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম ও পরিচালন সক্ষমতার স্বীকৃতিস্বরূপ সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেছে। সিডিডিএলের বহুমুখী সক্ষমতা ও চলমান উন্নয়ন কার্যক্রম দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা, জাতীয় শিল্পায়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%