১০:৫২ পি.এম
এক মাসে ইউক্রেনের ৩৮ হাজার ৩২৫ জন সেনা সদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধা হতাহত হয়েছেন। এই পরিসংখ্যান রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যেখানে রুশ সামরিক বিশ্লেষক আন্দ্রেই মারোচকো এ সম্পর্কে দাবি করেছেন।
জুন মাসের তথ্য অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘শত্রুপক্ষের জনবল ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩২৫ জনে, যার মধ্যে ইউক্রেনীয় সেনা সদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা রয়েছেন। এ সংখ্যা মে মাসের তুলনায় ৭ হাজার ১৮০ জন বেশি।’
মারোচকো এই সংখ্যা উল্লেখ করে বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীতে যথেষ্ট প্রশিক্ষণের অভাব এবং সেনাদের দ্রুত যুদ্ধক্ষেত্রে পাঠানোতে হতাহতের ঝুঁকি বেড়েছে। তিনি আরও বলেন, ‘অনেক ক্ষেত্রেই জোরপূর্বক লোকজনকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে সম্মুখসারিতে পাঠানো হচ্ছে।’
আরও পড়ুন: চীন যুক্তরাষ্ট্রকে বিপাকে ফেলতে হুথিদের সহায়তা করছে
জুন মাসে রুশ বাহিনী দ্বারা ধ্বংস করা সামরিক সরঞ্জাম সম্পর্কেও মারোচকো বলেন, ইউক্রেনের ১৬ হাজার ৩০০টি ড্রোন, ১২টি ট্যাংক, ৯টি বহুনল রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, ২৭০টি ফিল্ড আর্টিলারি, ১৫৫টি ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ও রাডার এবং প্রায় ২ হাজার ৪০০টি বিভিন্ন ধরনের সামরিক যান ধ্বংস করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন