০৭:০০ পি.এম
বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন, তা অন্য কেউ ঠিক করে দিতে পারবে না। বাংলাদেশ নিজেই সিদ্ধান্ত নেবে, কোথায় যাবে। এটি জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
শনিবার (২০ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, বৃটিশ হাইকমিশনার সারাহ কুক এবং জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেছেন।
উপদেষ্টা আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ করা রুটিন কাজের একটি অংশ। তিনি জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে আশিয়ানের সদস্যপদ নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
এ সময় ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, পরিবেশ সহায়ক হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ফুটবল দল সম্পর্কে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন