১১:১৫ এম
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।
২০২৫ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। কিন্তু এবারের ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। ফলে দেখা যাচ্ছে, এবার ১৯ হাজার ৯ জন জিপিএ ৫ কম পেয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে একযোগে অনলাইনে এবং শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা এবারের বছর শুরু হয়েছিল গত ২১ এপ্রিল।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে, ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল, তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পরে ফল প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুননিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুননিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন