ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কালকিনিতে সোনালী ব্যাংকের নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন


কালকিনিতে সোনালী ব্যাংকের নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন

গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে মাদারীপুরের কালকিনিতে সোনালী ব্যাংক পিএলসি’র নবনির্মিত এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সোনালী ব্যাংক পিএলসি’র কালকিনি শাখা সংলগ্ন এলাকায় নবনির্মিত এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জিএম ইনচার্জ মো. তানজিমুল ইসলাম, ডিজিএম মো. শাহাদাত হোসেন লিন্টু, এজিএম পঙ্কজ লাল গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কালকিনি শাখার ম্যানেজার আসাদুজ্জামান শেখসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকরা।

আরও পড়ুন: সিলেটের গণদাবি পরিষদের দাবি, প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হোক

নতুন এটিএম বুথ চালুর ফলে কালকিনি শাখার গ্রাহকরা আরও সহজে ও দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দেওয়ার পাশাপাশি সেবার মান আরও উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংবাদ প্রকাশের পর

আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজব ছড়িয়ে রাতের আঁধারে গ্রামীণ সড়কের ইট তুলে নেওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে অভিযুক্তদের। প্রশাসনের কঠোর বার্তা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শেষ পর্যন্ত তুলে নেওয়া ইট স্বস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত জামায়াত সমর্থক গোলাম কুদ্দুসের ভাতিজা মাসুদ মোল্যাসহ সংশ্লিষ্টরা সড়কে গিয়ে তুলে নেওয়া ইটগুলো ফেরত দিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চর খোলাবাড়িয়া গ্রামের আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কের প্রায় ৩০০ মিটার অংশের ইট নদীভাঙনের অজুহাতে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। এতে রাস্তাটি খানাখন্দ ও কাদামাটিতে পরিণত হয়ে চর খোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের কয়েক শতাধিক মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

এ নিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দিনই আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার মন্ডল সরেজমিন পরিদর্শন করে অভিযুক্তদের বাড়ি থেকে ইট উদ্ধারের সত্যতা পান এবং তিন দিনের মধ্যে ইট স্বস্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। একই দিন ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগীদের পক্ষে বাবুল শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন।

গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রশাসনের কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই ইটগুলো পূর্বের স্থানে ফিরিয়ে দিতে বাধ্য হন অভিযুক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোরশায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


পোরশায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ পোরশায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পোরশা উপজেলা যুবদল।রবিবার (২০ সেপ্টেম্বর) পোরশা উপজেলা চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় পোরশা এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।পোরশা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর ইসলাম সাদেক ও জাব্বার হোসেন মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং বি এনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।আয়োজকরা জানান, বিএনপি' র কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এ কর্মসূচি পালন করা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার নিজ দপ্তরে বিশ্বজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো গ্রহণ করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রদান করেন। ওই অনুষ্ঠানে বিজয়ীদের বিভিন্ন উপহারসহ ‘নেক্সাস’ বইও প্রদান করা হয়েছিল।

বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রীর ঘোষণার পুনর্ব্যক্ত করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের অংশগ্রহণের মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনার সুযোগ তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদসহ তাদের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


ঢাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর দয়াগঞ্জ ও ধোলাইপাড়ের মাঝামাঝি সড়কে একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রমোৎ সরকার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছিলেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রমোৎ সরকার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার পাহাড়ি গ্রামের মৃত রাম হরি সরকারের ছেলে। তিনি রাজধানীর বাংলাবাজারের হেমেন্দ্র দাশ রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রমোৎ সরকারকে হাসপাতালে নিয়ে আসা ব্যাটারিচালিত রিকশাচালক মো. রুবেল জানান, বিকেল আড়াইটার দিকে দয়াগঞ্জ ও ধোলাইপাড়ের মাঝামাঝি সড়কে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে আসেন প্রমোৎ সরকারের পরিচিত কল্যাণ কুমার সিংহ। তিনি বলেন, বিকেলে প্রমোৎ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে খবর পান। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%