ঢাকা সোমবার, ২০ই জুলাই, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই শ্রাবণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ২০ই জুলাই, ২০২৬ইং ০৫ই শ্রাবণ, ১৪৩৩বাং

ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা


ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সমস্যায় সাধারণ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিভিন্ন ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। আবার, অনেকে জানিয়েছে যে, অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে এবং ফিড আপডেট হচ্ছেনা। এই বিভ্রাটের তথ্য ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে উঠে এসেছে।

ফেসবুক ডাউন হওয়ার বিষয়টি নিয়ে মেটার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে তা স্পষ্ট নয়। এরফলে, সাময়িক এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।

আরও পড়ুন: মোজতবা খামেনির সঙ্গে এখনো দেখা হয়নি, জানিয়েছেন আব্বাস আরাগচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১৩ জুন কক্সবাজার সফরে এসে দেশের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডুলাহাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। কক্সবাজারবাসীর মধ্যে এ উপলক্ষে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

শুক্রবার (১২ জুন) কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি কক্সবাজারে আসছেন। নির্বাচনের আগে তিনি আসতে পারেননি, তাই জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এদিকে, এই অঞ্চলের মানুষ তাঁকে সরাসরি দেখবেন এবং তাঁর বক্তব্য শুনবেন। এটিই আমাদের জন্য একটি বড় প্রাপ্তি।

তিনি বলেন, কক্সবাজারবাসীর পক্ষ থেকে কোনো ধরনের ব্যক্তিগত বা স্থানীয় দাবি উত্থাপন করা হবে না। তবে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীকে তুলে ধরা হবে। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং কক্সবাজারে একটি ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বিশ্বাস করি, জাতীয় গুরুত্বপূর্ণ এসব দাবি প্রধানমন্ত্রী গুরুত্বসহকারে বিবেচনা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নামে নতুন উপজেলা সৃষ্টির প্রস্তাব জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত নির্বাহী কমিটির (নিকার) সভায় অনুমোদন পেয়েছে। সেখানে একটি থানা প্রতিষ্ঠারও উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত পেকুয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি একটি পৌরসভা প্রতিষ্ঠা ছিল এবং সেই দাবিও অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালে মাতামুহুরী উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেখানে আমরা আমাদের আশা-আকাঙ্ক্ষার কথা তাঁর কাছে তুলে ধরব। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভ্রাটের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


বিভ্রাটের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরল ফেসবুক

কারিগরি ত্রুটি কাটানোর পর প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সচল হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি আবার স্বাভাবিকভাবে ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে।

এর আগে, আজ সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই বিশ্বজুড়ে এই জনপ্রিয় প্ল্যাটফর্মে মেটার বিপর্যয় দেখা দেয়। মেটার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে লাখ লাখ ব্যবহারকারী মারাত্মক ভোগান্তির সম্মুখীন হন। এমনকি যারা আগে থেকেই লগইন অবস্থায় ছিলেন, তাদের অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে ‘লগআউট’ হয়ে যায়।

অবশেষে রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশের জন্য ফেসবুকের সেবা স্বাভাবিক হতে শুরু করে। তবে এই বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের সতর্ক করেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের সতর্ক করেন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রোহিঙ্গা শরণার্থীদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, যে কোন ধরনের আইন লঙ্ঘনের ক্ষেত্রে সরকার কোন ধরনের আপস করতে প্রস্তুত নয়।

সম্প্রতি সেলাঙ্গর রাজ্যের হুলু লাঙ্গাত এলাকায় রোহিঙ্গাদের একটি অবৈধ বহুতল ভবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যার প্রতিক্রিয়ায় শুক্রবার (১২ জুন) সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, এই ভবন নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট পৌরসভা ও রাজ্য সরকারের আওতাধীন। অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা জরুরি, কারণ তাদের নিজ দেশে ফেরত পাঠানোতে নানা ধরনের জটিলতা ও প্রতিবন্ধকতা বিদ্যমান। মালয়েশিয়া সরকার দীর্ঘদিন ধরে শরণার্থীদের তৃতীয় দেশের দিকে পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে আসছে, তবে এখনো স্থায়ী কোনো সমাধান মেলেনি।

এই বিষয়ে প্রধানমন্ত্রী মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি বাংলাদেশের মতো পুরো অঞ্চলে রোহিঙ্গা শরণার্থী সমস্যার প্রকটতার কথাও স্মরণ করিয়ে দেন।

উদ্ভূত পরিস্থিতিতে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের সঙ্গে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে অবিচল ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেলাঙ্গর রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন ২০১৬ সাল থেকে অবৈধ বসতিগুলির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে আসছে এবং শিগগিরই তা গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার জনগণ, বিশেষ করে মুসলিম সমাজকে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয়ে প্রধানমন্ত্রীকে কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


সচিবালয়ে প্রধানমন্ত্রীকে কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ, বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১২ জুন) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন এবং মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এক যৌথ বিবৃতির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

এই বিবৃতিতে নেতারা বলেন, “দীর্ঘ ১১ বছর বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় সরকারি কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হতো। সরকারি কর্মচারীদের কষ্টের বিষয়টি প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় নেওয়ায় আমাদের মাঝে যেমন কর্মস্পৃহা বৃদ্ধি পাবে, তেমনই কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৩:৫৭
জোহর ১২:০৬
আসর ০৪:৪৪
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৭
সূর্যোদয় : ০৫:২২ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%