০৮:৪৯ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি। ফাইল ছবি।
টানা ১৩ রাত ধরে প্রতিদিন ইরানে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলাগুলিতে ইরানের বেসামরিক অবকাঠামো, যেমন—সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ উপকেন্দ্র এবং সুপেয় পানি শোধনাগার লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা হয়েছে। এই প্রেক্ষাপটে, ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে পাল্টা আক্রামণের মাধ্যমে জবাব দিচ্ছে।
আরও পড়ুন: বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাড়ির চালককে উদ্ধার করলেন সাংবাদিক উইল মারে
এমন সংকটজনক পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত আরো জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন এই হুমকির প্রেক্ষিতে ইরানও বিশাল আকারে পাল্টা আঘাতের ঝুঁকি তৈরি করে এবং এটি পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ ও সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
উদ্ভূত এই পরিস্থিতিতে একটি প্রশ্ন উঠছে—যুক্তরাষ্ট্র এবং ইরান কি তাহলে আরেক ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ দিকে ধাবিত হচ্ছে? আর দুই দেশের ঐতিহাসিক সংঘাত যে কীভাবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে তা নিয়ে আলোচনা চলেছে।
চলতি সপ্তাহে আল-জাজিরার বিশেষ অনুষ্ঠান ‘আপফ্রন্ট’-এ এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বস্টন কলেজের সমাজবিজ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ের সহযোগী অধ্যাপক আলি কাদিভার। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রখ্যাত সাংবাদিক মার্ক ল্যামন্ট হিল।
আরও পড়ুন: মায়ের জন্মদিনের উপহার বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা কিশোরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন