০৮:৪৭ পি.এম
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে আরো বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে যা আলোচনা চলছে ইরানের সঙ্গে, তাতে কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে, এখনো কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি হয়নি বলেও তিনি জানান।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায়নি। আমরা আশা করছি, শিগগিরই সেটি হবে।’
আরও পড়ুন: ফ্লোরিডায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, ৯ জন নিহত
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং হরমুজ প্রণালি ইস্যুতে অগ্রগতি হয়েছে।
তবে, তেহরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দাবি অস্বীকার করে আসছে। ইরান বলছে, তারা ওমানের সঙ্গে সমন্বয় করে প্রণালিতে নিরাপদ নৌপথ চালুর বিষয়ে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন