ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

লিগ্যাল এইডে এডিআর এ নিষ্পত্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৪১ মামলা


লিগ্যাল এইডে এডিআর এ নিষ্পত্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৪১ মামলা

জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে ২ লাখ ১১ হাজার ৪৪১ টি মামলা নিস্পত্তি হয়েছে।

২০০৯ সাল থেকে শুরু করে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই তথ্য।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত रिपोर्टে জানানো হয়েছে, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) আওতায় মোট ২ লাখ ৩৯ হাজার ৪২৬ মামলায় উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেওয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ৪৪১ টি মামলা নিস্পত্তি করা হয়েছে। এডিআর এর মাধ্যমে নিস্পত্তির ফলে উপকারভোগীর সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭ জন।

আরও পড়ুন: মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে, সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৮.৩৪%

প্রতিবেদনটিতে বলা হয়েছে, একই সময়ে ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এই সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের জন্য আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এই সেবা প্রদান করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রমটি পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তানজিদ তামিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তানজিদ তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক ব্যাটিংয়ের জন্য পুরস্কৃত হয়েছেন তানজিদ হাসান তামিম। টানা দু'টি ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি এই ওপেনার ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন।

বুধবার প্রকাশিত আইসিসির পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তানজিদ হাসানের এই উন্নতি নিশ্চিত করা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বাঁহাতি ব্যাটারের ধারাবাহিক পারফরম্যান্সই তাকে নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।

একই সিরিজে নির্ধারণী ম্যাচে দারুণ একটি অর্ধশতক নিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি পেয়েছেন আরেক বাংলাদেশি ব্যাটার সাইফ হাসান। তার পারফরম্যান্সও সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ব্যাটারদের পাশাপাশি বোলারদের র‍্যাঙ্কিংতেও উন্নতি ঘটিয়েছে বাংলাদেশি দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে কার্যকর বোলিংয়ের ফলস্বরূপ দুজনই টি-টোয়েন্টি বোলারদের তালিকায় নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি হামলা, জর্ডান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


ইরানি হামলা, জর্ডান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি

জর্ডানের রাজনৈতিক, সাংস্কৃতিক ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি মহল ইরানের হামলার প্রেক্ষাপটে দেশটির ভূখণ্ড থেকে সমস্ত বিদেশি সৈন্য প্রত্যাহারের জন্য জোর দাবি জানিয়েছেন। জর্ডানের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বুদ্ধিজীবী ও আদিবাসী ব্যক্তিত্বদের দ্বারা স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, বিদেশি বাহিনীর উপস্থিতি জর্ডানকে নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির মুখে ফেলছে এবং আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি করছে।

বিবৃতিতে তারা জর্ডান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সামরিক ও নিরাপত্তা চুক্তি থেকে সরে আসার জন্য। পাশাপাশি, জাতীয় সংসদে চুক্তিটি উত্থাপনের দাবি জানিয়ে তারা বলেছেন, জর্ডানের নাগরিকদের অধিকার, তাদের আইনসভা এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান জানিয়ে চুক্তিটি বাতিল বা সীমিত করা উচিত। এতে করে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন দায়বদ্ধতাগুলো জর্ডানের জনমত খতিয়ে দেখার সুযোগ পাবে।

তারা একই সঙ্গে জর্ডানের জাতীয় সম্পদ ও অবকাঠামো সুরক্ষিত রাখার তাগিদ দিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দর, সমুদ্রবন্দর, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সহ সমস্ত কৌশলগত সুবিধাগুলোকে নিরপেক্ষ রাখা উচিত। আঞ্চলিক জনগণের বিরুদ্ধে পরিচালিত আক্রমণাত্মক যুদ্ধের কোনো সামরিক, নিরাপত্তা বা লজিস্টিক অপারেশনে এগুলো ব্যবহার করা যাবে না, যাতে জর্ডানের নিরাপত্তা রক্ষা পায় এবং যেকোনো সংঘাতের পরিণতি থেকে দেশ মুক্ত থাকতে পারে।

স্বাক্ষরকারীরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বলেছেন, জর্ডান এই যুদ্ধের অংশীদার নয় এবং এর খেসারতও জর্ডানের দেওয়া উচিত নয়। চলমান সংঘাতের ক্রমবর্ধমান তীব্রতা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, জাতীয় অর্থনীতি এবং আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের গর্বিত জর্ডানের সেনাবাহিনীর ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে, একটি আহ্বান রয়েছে যে, জাতীয় মতাদর্শ যেন জেনোসাইড, বাস্তুচ্যুতি ও সম্প্রসারণবাদী জায়োনিস্ট শত্রুকে মোকাবেলায় স্বদেশ ও পবিত্র স্থানগুলোকে রক্ষা করে থাকে।

এছাড়া, তারা ফিলিস্তিন ও জর্ডানের প্রতিরক্ষায় কারামেহ, বাব আল-ওয়াদ, লাত্রুন এবং দখলীকৃত আল-কুদসের দেয়ালে জর্ডান সেনাবাহিনীর ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করেছেন। জর্ডানের কর্তৃপক্ষকে নিয়ে যুদ্ধ থেকে দেশকে দূরে রাখা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং কোনো সামরিক জোটে না জড়িয়ে নিরপেক্ষ নীতি অনুসরণের জন্যও অবিলম্বে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে, আমেরিকান ছত্রছায়ার অধীনে একাত্ম হওয়ার বিপদ এড়াতে এবং দেশের সিদ্ধান্ত গ্রহণে কোনো পক্ষকে সাহায্যরত সামরিক বা লজিস্টিক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। জর্ডানের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষাবিদ, লেখক, আইনজীবী এবং ট্রেড ইউনিয়ন নেতাসহ ব্যতিক্রমী নানা স্তরের কয়েক ডজন বিশিষ্ট নাগরিক এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

সূত্র: আল মায়াদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা পুলিশের নাটোরে সিংড়ায় গরু চোরদের বিরুদ্ধে বড় অভিযানে তিনজন কুখ্যাত আন্তজেলা গরু চোর ও ডাকাত গ্রেফতার এবং পাঁচটি চোরাই গরু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


নওগাঁ জেলা পুলিশের নাটোরে সিংড়ায় গরু চোরদের বিরুদ্ধে বড় অভিযানে তিনজন কুখ্যাত আন্তজেলা গরু চোর ও ডাকাত গ্রেফতার এবং পাঁচটি চোরাই গরু উদ্ধার

গত কয়েক সপ্তাহে নওগাঁ জেলার রানীনগর, আত্রাই বদলগাছি, মহাদেবপুরে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। সবগুলি গরু চুরির ঘটনা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নেতৃত্বে পর্যালোচনা করে কয়েকটি চৌকস দল গঠন করা হয়। গোয়েন্দা তথ্য, ডাটা প্রযুক্তি বিশ্লেষণ করে ১৪ই জুলাই/২৬ সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা এবং রানীনগর থানা পুলিশ অভিযানে তিনজন আন্তজেলা কুখ্যাত গরু চোর /ডাকাত গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ধারাবাহিক বিশ্লেষণ করে ২১ জুলাই /২৬ রাতে রেপিড একশন ব্যাটালিয়ন বগুড়া এর সহায়তায় জেলা গোয়েন্দা শাখা কুখ্যাত গরু চোর গোলাম রাব্বানীকে বগুড়া থেকে গ্রেফতার করে।

অতঃপর পুলিশ সুপার নওগাঁ, কমান্ডিং অফিসার, র‍্যাব বগুড়ার সাথে কথা বলে এবং গোলাম রব্বানীর তথ্য অনুযায়ী র‍্যাবের সহায়তায় নাটোরে সিংড়ায় অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। অতঃপর পুলিশ সুপার নওগাঁর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জনাব হাসিব এবং রাণীনগর থানার অফিসার ইনচার্জ জনাব জাকারিয়ার নেতৃত্বে একটি বড় দল গভীর রাতে নাটোরের সিংড়া প্রেরণ করা হয়। নাটোর থেকে র‍্যাব এর একটি টিম নওগাঁ জেলা পুলিশ দলের সাথে যোগ দেয়।

প্রচন্ড বৃষ্টির মধ্যে অভিযানে নাটোরের সিংড়ার হাট তাজপুর এলাকা থেকে কুখ্যাত গরুর চোর এবং ডাকাত শ্রী সুজিত @ অজিত চন্দ্র হালদার (৪০)পিতা- পতিত চন্দ্র হালদার (২) শ্রী সুচন্দন রাজবংশী @ সজল (২৭) দের কে গ্রেফতার করা হয়। সেই সাথে তাদের হেফাজত থাকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি অস্ত্র আইনে মামলা রয়েছে।

অনুসন্ধানে জানানো জানা যায় নওগাঁ -নাটোর- ময়মনসিংহ এবং বগুড়া কেন্দ্রিক কয়েকজন কুখ্যাত গরু চোর একত্রিত হয়ে এরাই অত্র অঞ্চলে গরু চুরি এবং ডাকাতি করে থাকে। নাটোরে গ্রেফতার হওয়া শ্রী সুজিত ওরফে অজিত এবং সুচন্দন এলাকায় গরুর ব্যবসায়ী হিসেবে পরিচিত। মূলত বিভিন্ন স্থান থেকে চুরি/ ডাকাতি করা গরু এখানে কিছুদিন লালন-পালন করে অতঃপর বিক্রি করা হয়। বেশ কিছুদিন যাবত তারা অত্র অঞ্চল সমূহে গরু চুরি এবং ডাকাতির সাথে জড়িত। প্রথম পর্যায়ে অভিযানে তিনজন এবং আজ তিনজন এ নিয়ে সর্বমোট ৬ জন অত্র অঞ্চলের কুখ্যাত গরু চোর /ডাকাত নওগাঁ জেলা পুলিশের হাতে গ্রেফতার হলো।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন কৃষকের গুরুত্বপূর্ণ সম্পদ গরু। এই গরু চোরদের বিরুদ্ধে জেলা পুলিশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স - ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বহুপাক্ষিক সাইবার শাসনব্যবস্থা গড়ে তোলা, প্রযুক্তি ও জ্ঞানের সহজলভ্যতা নিশ্চিত করা এবং ডিজিটাল বৈষম্য দূরীকরণে তিন দফা প্রস্তাব বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম পেশ করেছেন।

বুধবার চীনের প্রাচীন সিল্ক রোডের ঐতিহাসিক শহর শি’আনের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পুলিং ইন্টেলিজেন্স অন দ্য সিল্ক রোড, এম্বারকিং অন এ ডিজিটাল ফিউচার: জয়ন্টলি বিল্ডিং এ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ইন সাইবারস্পেস’ থিম নিয়ে আয়োজিত বিশ্ব ইন্টারনেট কনফারেন্স -২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেওয়ার সময় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম তার বক্তব্যে প্রাচীন সিল্ক রোডের ঐতিহাসিক ভূমিকার বিষয়টি স্মরণ করে বলেন, ‘আজকের এই মূল প্রতিপাদ্য বাংলাদেশের জাতীয় চেতনার সাথে গভীরভাবে সঙ্গতিপূর্ণ’।

তিনি আরও জানান, বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৬৫ শতাংশ তরুণ ও কর্মক্ষম। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এই জনমিতিক লভ্যাংশকে কাজে লাগিয়ে একটি প্রযুক্তি ও বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে।

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৯০ শতাংশেরও বেশি মানুষ মোবাইল কানেক্টিভিটির আওতায় এসেছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবা পৌঁছে দিয়েছে। পাশাপাশি জাতীয় পোর্টাল ও ‘ডি-নথি’-এর মাধ্যমে দপ্তরি কাজকর্ম সম্পন্ন হচ্ছে। ভূমি রেকর্ড থেকে শুরু করে স্বাস্থ্যসেবা ডিজিটালাইজড করায় প্রতিবছর নাগরিকদের কোটি কোটি কর্মঘণ্টা সাশ্রয় হচ্ছে।

মন্ত্রী ফকির মাহবুব আনাম জোর দিয়ে বলেন, ডিজিটাল রূপান্তর কেবল ভৌত অবকাঠামোর বিষয় নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেধার ক্ষেত্রেও বোঝায়। বাংলাদেশে এআই গবেষণা, ফিনটেক উদ্ভাবন এবং সুবিশাল ডাটা সেন্টার অবকাঠামো গঠনে ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে। একই সাথে নদীমাতৃক বাংলাদেশে মেশিন লার্নিং ব্যবহার করে বন্যার পূর্বাভাস প্রদান এবং সুনির্দিষ্ট কৃষিকাজের জন্য ড্রোন ব্যবহারের মতো স্থানীয় সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরি করাও হচ্ছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশের জন্য ‘ডিজিটাল সিল্ক রোড’ একটি অর্থনৈতিক জীবনরেখা উল্লেখ করে মন্ত্রী বলেন, হাই-স্পিড সাবমেরিন ক্যাবল কানেক্টিভিটির মাধ্যমে চীনের প্রযুক্তিগত দক্ষতা এবং আসিয়ান অঞ্চলের উৎপাদন নেটওয়ার্কের সাথে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি সংযুক্ত হচ্ছে।

সম্মেলনে যৌথ অগ্রগতির লক্ষ্যে, মন্ত্রী তিনটি মূল স্তম্ভ বা প্রস্তাবনা পেশ করেন:

দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান হস্তান্তর: কেবল হার্ডওয়্যারে নয়, বাংলাদেশের তরুণ মেধার বিকাশে বিনিয়োগের আহ্বান। সাইবার বিজ্ঞানী তৈরিতে যৌথ প্ল্যাটফর্ম গঠন।

সাশ্রয়ী কানেক্টিভিটি: প্রযুক্তি হস্তান্তর সাশ্রয়ী করা এবং বিশ্ব প্রযুক্তি নেতাদের সহযোগিতায় ডিজিটাল বিভাজন রোধ করা।

ডিজিটাল পাবলিক গুডস: ডিজিটাল উন্নয়নকে জনকল্যাণমূলক সম্পদ হিসেবে বিবেচনা করে আইপি ও ডাটা আর্কিটেকচার বিশ্ব সম্প্রদায়ের জন্য উন্মুক্ত করা।

মন্ত্রী সাইবার স্পেসের হুমকি উল্লেখ করে বলেন, সাইবার অপরাধ, ভুয়া তথ্য এবং ডাটা উপনিবেশবাদের মতো ঝুঁকি মোকাবেলায় সাইবার শাসনব্যবস্থাকে বহুমুখী, স্বচ্ছ এবং আন্তর্জাতিক আইনের ওপর প্রতিষ্ঠিত হতে হবে।

পরিশেষে, বক্তব্যের শেষে প্রাচীন সিল্ক রোডের ‘আস্থা ও বিশ্বাসের’ নীতি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল সুপারহাইওয়েকেও আমাদের সেই একই বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ সংযুক্তি, তরুণ শক্তি ও উদ্ভাবনী চেতনা নিয়ে এই যাত্রায় নির্ভরযোগ্য অংশীদার হতে প্রস্তুত।’

উল্লেখ্য, ২১-২২ জুলাই অনুষ্ঠিত এই কনফারেন্সে বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চলের প্রায় ৮০০ জন অতিথি এবং প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল বাণিজ্য, সিল্ক রোড ই-কমার্স, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, স্মার্ট স্বাস্থ্যসেবা এবং বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া কোয়ালকম, লেনোভো, জেডটিই, ৩৬০, সুগন, ওয়াটারড্রপ, কিসন টেকনোলজি, পেঙ্গুয়া ফান্ডসহ চীনের এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও ফোরামে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%