ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত


গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আলাউদ্দিন (২৮) নামে এক যুবক। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এটি ঘটে।

নিহত যুবক আলাউদ্দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কটি পার হচ্ছিলেন যুবক আলাউদ্দিন। এই সময় দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ

এ বিষয়ে তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পরে আইনিপ্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০২ তলা ভবনের ছাদে উঠে বিয়ের প্রস্তাব, ব্যানার প্রদর্শনের পর গ্রেফতার যুগল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


১০২ তলা ভবনের ছাদে উঠে বিয়ের প্রস্তাব, ব্যানার প্রদর্শনের পর গ্রেফতার যুগল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়া থেকে স্থানীয় পুলিশ রাশিয়ার এক যুগলকে গ্রেফতার করেছে।

একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ঘটনার ভিডিওতে বুধবার (০১ জুলাই) কালো রঙের পোশাক পরা দুই ব্যক্তি ঐতিহাসিক এই আকাশচুম্বী ভবনের প্রধান অ্যান্টেনার ওপর দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করতে দেখা যায়।

মাটি থেকে প্রায় ৪৪৩ মিটার (১ হাজার ৪৫৪ ফুট) উঁচুতে অবস্থান করার সময় ওই যুগল একটি ব্যানার উন্মোচন করেন। ব্যানারে লেখা ছিল, ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসাকে পরাজিত করে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়।’

১০২ তলা উঁচু এম্পায়ার স্টেট ভবনের যে অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত, তার ওপরের অ্যান্টেনায় ওই দুজন কীভাবে পৌঁছালেন, তা স্পষ্ট নয়।

পুলিশের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, অ্যান্টেনায় দাঁড়িয়ে থাকা ওই দুই ব্যক্তিকে নিচে নামিয়ে আনতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়। মই বেয়ে ওঠার সময় ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আপনারা কী করছেন?’ তবে তারা কী জবাব দিয়েছিলেন, বাতাসের কারণে তা শোনা যায়নি। পরে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না।’

পরে গ্রেফতার হওয়া ওই যুগল হলেন রাশিয়ার নাগরিক ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। তারা ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’–তে উপস্থিত ছিলেন। প্রামাণ্যচিত্রে শহরের উঁচু ভবনে ওঠার ঝুঁকিপূর্ণ খেলা ‘রুফটপিং’-এর প্রতি তাদের আগ্রহ প্রকাশ পায়।

এক বিবৃতিতে ভবনের একজন মুখপাত্র ওই যুগলের ঘটনাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেন। তিনি জানান, বাগ্‌দান উদ্‌যাপনের জন্য ওই যুগলের উচিত ছিল এক হাজার ডলারে ভবনের ‘হ্যাপি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ’ কিনে তারপর বিয়ের প্রস্তাব দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষ ২০২৬–২০২৭-এর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষ ২০২৬–২০২৭-এর উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। তিনি তাঁর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে নজরুল বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুল সংগীত পরিবেশন, নৃত্য ও কবিতা করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী,  সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় দুই শতাধিক রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০১:২০ পি.এম


পাইকগাছায় দুই শতাধিক রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

খুলনা, ২ জুলাই, ২০২৬ : জেলার পাইকগাছায় আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল বেলা পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। রোটারি ক্লাবের সহযোগিতায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক টিম এবং ফ্রেড হলোস ফাউন্ডেশন এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে ২ শতাধিক রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকী রোগীদের ব্যাবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা দেয়া হয়।

সকালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব মিডটাউনের সভাপতি সোহাগ মিনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।

তিনি বলেন, অত্যাধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত অসহায়, স্বল্প আয়ের মানুষ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই এই সেবার আয়োজন। এটি মানবতার সেবা। এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেয়া রোটারী ক্লাব ও ডাক্তাররা নিজেদের মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন।

তিনি আরও বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক চিকিৎসার সুবিধাবঞ্চিত অবহেলিত ও দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপি’র সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান, জেলা বিএনপি’র সদস্য বদরুদ্দোজা বাবলু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ন আহবায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, মিরাজুল ইসলাম মিরাজ, বেনজির আহমেদ লাল, যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌর যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, মো. মন্টু, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল, আবু মুসা সরদার, আবু সুফিয়ান গোলদার, মো. মনিরুজ্জামান, রাজ, মিঠু প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে অভিযানে ১৯ কেজি সোনা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


শাহজালাল বিমানবন্দরে অভিযানে ১৯ কেজি সোনা জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে একটি যৌথ অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

অভিযানটি পরিচালনার জন্য গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অবিচলভাবে কাজ করেছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

উদ্ধার হওয়া সোনার উৎস, কার্গো হোলে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%