ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী টুকু


প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এক সময় ভেটেরিনারিয়ানদের মানুষ খুব একটা গুরুত্ব দিত না। কিন্তু বর্তমানে এই পেশার পরিধি বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী এই সেক্টরে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে এই সেক্টরের আধুনিকায়নে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী এও বলেন, প্রাণিসম্পদে যত বেশি গবেষণা হবে, এই সেক্টর ততো বেশি উন্নত হবে। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আমাদের নিশ্চিত হতে হবে যে পশুটি সঠিক, রোগ মুক্ত এবং খাওয়ার উপযোগী কিনা। বর্তমানে মানুষ খাদ্য নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। যদি মানুষ সচেতন হয়, তাহলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, আমি ইতিমধ্যেই প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সাথে কথা বলেছি এবং প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছি যে আপনাদের চাকরির সুব্যবস্থা করার জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এছাড়া ফিশারিজ সেক্টরেও প্রায় ৫০০টি পদের অনুমোদন দেয়া হয়েছে।

বিএসভিইআর-এর সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ড. সুকুমার সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই সম্মেলনে ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম. ময়নুদ্দিনকে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।

জানা গেছে, ‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল দুইদিন (৮ ও ৯ আগস্ট) মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন হবে, যার মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপন। এবারের সম্মেলনে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

আয়োজকেরা জানিয়েছেন, এবারের সম্মেলনের মূল লক্ষ্য হলো ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার ফলাফলকে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্যের সঙ্গে কার্যকরভাবে সংযুক্ত করা। সম্মেলনে ভেটেরিনারি শিক্ষা, প্রাণিস্বাস্থ্য, প্রাণিসম্পদ উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা এবং বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা

নোয়াখালীর কবিরহাটে আজাদ হোসেন (৩৪) নামে এক যুবদল নেতাকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর তাকে হত্যা করে লাশ গুমের চেষ্টার অভিযোগে মামলাটি হয়েছে।

শনিবার (৮ আগস্ট) নিহতের বোন লাভলী বেগম কবিরহাট থানায় বাদী হয়ে মামলাটি করেন। মামলার নম্বর-৪। এতে এজাহারনামীয় দুই আসামির পাশাপাশি অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার বিকেলে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোষবাগগ্রামের কাছে একটি ডোবা থেকে আজাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মরদেহের গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন ছিল।

আজাদ ওই গ্রামের মৃত ফজল হকের ছেলে। তিনি কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে আজাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির দক্ষিণের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনে বাধা দেওয়া বা আড্ডাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, তার চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬) তাকে হত্যা করেছিল। তারপর মরদেহ ডোবায় ফেলে লাশ গুমের চেষ্টা করেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে দাবি করেন স্বজনরা।

জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল জানান, আজাদ স্থানীয় ক্লাবঘর এলাকায় ব্যবসা করত। তিনি যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। রাজনৈতিক কারণে অতীতে একাধিকবার হামলার শিকার হন তিনি। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তবে অভিযুক্ত ওই বাড়ির বাসিন্দারা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা, কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হয়েছে। তার গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি

দেশের বিশিষ্ট নাগরিকরা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত নাগরিক স্মরণসভায় শেখ মুহাম্মদ শহীদুল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা উল্লেখ করেন, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন দেশের একজন খ্যাতনামা প্রকৌশলী। তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনে যেমন, জাতীয় সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে গ্যাস রপ্তানি প্রতিরোধের আন্দোলন গড়ে উঠেছিল।

বক্তারা আরও বলেন, শেখ মুহাম্মদ শহীদুল্লাহর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও সংস্কারে যেমন, বুএন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক সেন্টার, খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা স্টেডিয়াম সংস্কার, শিল্প ভবন, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশ বিমান ভবন সংস্কার।

সভায় স্থপতি সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ফেরদৌস আহমেদ উজ্জ্বল। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন রুস্তম আলী খোকন, অধ্যাপক এম এম আকাশ, শরীফুজ্জামান শরীফ, আলমগীর কবির, অসিত বরণ সাহা, অ্যাডভোকেট প্রহলাদ দেবনাথ এবং হুমায়ুন কবির সুমন।

স্মরণসভা শুরুর আগে শেখ মুহাম্মদ শহীদুল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তার লেখা কবিতা আবৃত্তি করেন অনুপ পোদ্দার ও অ্যাডভোকেট ফারহানা আক্তার। পরে তার জীবনী পাঠ করেন ফাহমিদা নাজনীন।

সভা থেকে প্রতিবছর শেখ মুহাম্মদ শহীদুল্লাহর স্মরণে স্মরণসভা আয়োজন করার এবং তার লেখা ডায়েরি প্রকাশের ঘোষণা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-পাকিস্তান-তুরস্কের সামরিক চুক্তিকে স্বাগত জানিয়েছে ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


সৌদি-পাকিস্তান-তুরস্কের সামরিক চুক্তিকে স্বাগত জানিয়েছে ওআইসি

অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সৌদি-পাকিস্তান-তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-কে স্বাগত জানিয়েছে।

শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করে।

সংস্থাটির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা এই চুক্তির প্রতি তার সমর্থন ও প্রশংসা জানিয়ে এটিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

মহাসচিব তার বিবৃতিতে বলেন, এই চুক্তি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে দেশগুলো ভূমিকা রাখবে এবং মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।

তিন দেশের নেতৃত্ব ও প্রচেষ্টায় এই ‘ঐতিহাসিক চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে অবদান রাখবে। বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে এই চুক্তি ওআইসি সদস্য দেশগুলোর দৃঢ় সংকল্পের অংশ।

এর আগে শুক্রবার মক্কায় অনুষ্ঠিত এক ত্রিপাক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেখানেই এই যৌথ সামরিক চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে তারা যৌথ নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তুর্কি কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই চুক্তিটি একটি প্রতিরক্ষাকেন্দ্রিক সহযোগিতা ব্যবস্থা, যা কোনও নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। এর উদ্দেশ্য হলো- দায়িত্ব ভাগাভাগি এবং একটি অভিন্ন নিরাপত্তা পদ্ধতির মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতি অঙ্গীকারকে শক্তিশালী করা।

এই চুক্তির আরও লক্ষ্য হলো- যেকোনও আগ্রাসনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। চুক্তিতে বলা হয়েছে, এই তিনটি দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সকলের ওপর হামলা হিসেবে গণ্য হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেফারিদের ‘যৌন সেবা’ দেওয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


রেফারিদের ‘যৌন সেবা’ দেওয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার ক্ষমা প্রার্থনা

এক দশকেরও বেশি সময় আগে বিদেশি রেফারিদের ‘যৌন সেবা’ দেওয়ার অভিযোগ উঠেছিল দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম জেটিবিসির এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়।

অভিযোগ সামনে আসার পর, শনিবার (৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে এক বিবৃতি প্রদান করেছে কেএফএ।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জেটিবিসি জানায়, কেএফএ ২০১১ এবং ২০১২ সালে একাধিকবার বিদেশি রেফারিদের এই ধরনের সেবা দিয়েছে। এর মধ্যে ২০১৪ বিশ্বকাপ এবং ২০১২ লন্ডন অলিম্পিক বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচগুলোর সময় এই সুবিধা প্রদান করা হয়।

বিবৃতিতে কেএফএ উল্লেখ করে, ২০১৬ সালের ক্রীড়া মন্ত্রণালয়ের একটি গোপন অডিট রিপোর্ট সম্প্রতি জনসাধারণের কাছে প্রকাশিত হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, রেফারিদের সিউলের বিভিন্ন ম্যাসাজ পার্লার ও অ্যাডাল্ট এস্টাবলিশমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল। সংস্থাটির করপোরেট ক্রেডিট কার্ড ব্যবহার করে সেখানকার বিল পরিশোধ করা হতো।

যেহেতু এই ঘটনাগুলো এক দশক আগে ঘটেছিল, তাই বর্তমান সংগঠনের অনেকেই এসব বিষয়ে অবগত নয়। কেএফএ গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে।

জেটিবিসির প্রতিবেদনে, ক্রীড়া মন্ত্রণালয়ের ২০১৬ সালের একটি তদন্তের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে দেখা গেছে যে কেএফএ ২০১১ সালের মার্চ থেকে ২০১২ সালের মার্চের মধ্যে সাতবার বিদেশি রেফারিদের জন্য অনীহা বিনোদনের ব্যবস্থা করেছিল। এর মধ্যে ম্যাসাজ পার্লারে ভ্রমণও অন্তর্ভুক্ত ছিল, যেখানে যৌন সেবার খরচও অন্তর্ভুক্ত ছিল।

এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য বা আরও তথ্য চেয়ে পাঠানো ইমেইলে কেএফএ তাৎক্ষণিক কোনো জবাব প্রদান করেনি।

কেএফএ তাদের বিবৃতিতে আরো উল্লেখ করেছে, ‘সংস্থাটি স্পষ্ট করে জানাচ্ছে যে বর্তমানে এই ধরনের কোনো অনৈতিক চর্চা বা কর্পোরেট কার্ডের অপব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে।

এই কেলেঙ্কারিটি ওই সময়ে সামনে এসেছে যখন দক্ষিণ কোরিয়ার ফুটবল বোর্ড ইতিমধ্যেই একাধিক সংকটের সম্মুখীন।

জাতীয় দলের সাবেক প্রধান কোচ হং মিয়ুং-বোর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে সম্প্রতি পুলিশ সংস্থাটির সদর দপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এই বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%