ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পঞ্চগড়ে ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ


পঞ্চগড়ে ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

পঞ্চগড়, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে ৩৩ জন যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রশিক্ষণের শেষে তাদের হাতে সনদপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া, যারা ভালো ফলাফল অর্জন করেছেন, তাদেরকে পুরস্কারও দেওয়া হয়েছে।

আজ রোববার, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় গত ২৩ আগস্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।

তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং ভালো ফলাফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ উল্লেখ করেন, "বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক-বিজিবি মহাপরিচালকের এ ঘোষণা বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর।" সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণেও বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়া, যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধান অতিথি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারবেন।

আরও পড়ুন: চাপরতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশায় জামাল আহমদের প্রচারণা শুরু, বিএনপির মনোনয়ন প্রত্যাশী

এ ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমানসহ প্রশিক্ষক, বিজিবির সদস্য, শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি নেতা শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ভাবীকে নিয়ে পালানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


এনসিপি নেতা শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ভাবীকে নিয়ে পালানোর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ভাবীকে নিয়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ উধাও হয়ে যান।

জানা গেছে, তাদের মধ্যে পূর্ব থেকেই পরকীয়ার সম্পর্ক বিদ্যমান ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে শুরু করেন। পালিয়ে যাওয়ার পর থেকে উভয়েই তাদের মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসী ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ অন্যান্য পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করতে আসেন।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। যখন বিষয়টি আমাদের নজরে আসে, তখন আমি আমার শ্যালককে অবহিত করি। পারিবারিকভাবে তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তারা শনিবার রাতে উধাও হয়ে যায়।

মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, তার ছেলের বউ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে বিএমডব্লিউ সেতু থেকে ছিটকে পড়ে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


মুম্বাইয়ে বিএমডব্লিউ সেতু থেকে ছিটকে পড়ে নিহত ৩

ভারতের মুম্বাইয়ে একটি দ্রুতগতির বিএমডব্লিউ (BMW) গাড়ি সেতু থেকে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর প্রান্ত থেকে পড়ে যাওয়ার ফলে তিনজন প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি খবর প্রকাশ করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে গাড়িটি সড়কের সীমানাপ্রাচীরে আঘাত করে সেতু থেকে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় হাসপাতালে চার আরোহীকে উদ্ধার করা হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে রয়েছেন— ২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।

হাসপাতালে ভর্তি হওয়া ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়াল গুরুতর আহত অবস্থায় ট্রমা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার ফলে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। বিএমডব্লিউটির ছাদ ভেতরের দিকে ঢুকে গেছে, উইন্ডশিল্ড সম্পূর্ণ ভেঙে গেছে এবং সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। সেতুর ওপর ঝোলানো একটি সাইনবোর্ডও গাড়িটির আঘাতে ভেঙে পড়েছে।

মুম্বাই পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও কারণ জানালেন তদন্ত কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও কারণ জানালেন তদন্ত কর্মকর্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, শুধুমাত্র আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা নয়, আরও কিছু কারণ রয়েছে।

তদন্তকারীর দাবি, অপ্রতিম ও আটক তুহিন পূর্বে একসঙ্গে চলাফেরা করতেন এবং তাদের মধ্যে কিছুটা বিরোধ ছিল। এই বিরোধের কারণে তুহিন অপ্রতিমকে ডেকে নিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লার কোটবাড়ী-সালমানপুর এলাকায় বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। মাদক সিন্ডিকেট এবং কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত চলছে। পাশাপাশি, আইফোন ছিনতাইয়ের সঙ্গে অপ্রতিমের মায়ের ওপর ক্ষুব্ধ কোনো চক্র জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব বিষয়ে তদন্ত এখনও শেষ হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, “নিখোঁজের ঘটনার পর আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই করি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অপ্রতিম বাসা থেকে বের হওয়ার পর তুহিনের সঙ্গে দেখা করে। অপ্রতিমের মোবাইল ফোনেও তুহিনের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডে তুহিনের সংশ্লিষ্টতা এখনো তদন্তাধীন।”

তিনি আরও বলেন, “তদন্তে আমরা জানতে পেরেছি, শুধুমাত্র আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়নি। তারা একসঙ্গে চলাফেরা করত। তাদের মধ্যে পূর্বের কিছুটা বিরোধ ছিল। ওইসব বিষয় নিয়ে সেদিন অপ্রতিমকে তুহিন ডাকে। এরপরই হত্যার ঘটনা ঘটে।”

প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামতের ভিত্তিতে মনে হচ্ছে, অপ্রতিমকে ওই আইফোনের জন্য হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছিল। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। ওই কিশোরের বয়স অপ্রতিমের চেয়ে বেশি ছিল এবং তার মাথায় ক্যাপ ছিল। ফুটেজে অপ্রতিমের সঙ্গে তার গতিবিধি দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ হয়।

ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজেও অপ্রতিমকে নিয়ে যেতে দেখা গেছে ওই কিশোরকে।

পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে ওই কিশোরের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ওই কিশোরের বাড়িতেও যান লাশ উদ্ধারের আগে। এরপর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর কোটবাড়ি এলাকা থেকে ওই কিশোরকে আটক করে ডিবি পুলিশ।

তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৮টার দিকে সালমানপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়। অনুসন্ধানে তুহিনের বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ ও তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার বিরুদ্ধে থানায় মোটরসাইকেল আত্মসাতের অভিযোগও করা হয়েছিল।

জানা গেছে, মো. তুহিনের বাড়ি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা এলাকায়। তার বাবার নাম নুরুল আলম। অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে তাকে আটক করে পুলিশ।

অনুসন্ধানে জানা যায়, টাকা ও মোটরসাইকেল আত্মসাৎ, মাদক এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে মো. তুহিন হোসেনের বিরুদ্ধে। একটি অভিযোগপত্রে দেখা যায়, গত বছরের ২৬ এপ্রিল সদর দক্ষিণ মডেল থানায় তার বিরুদ্ধে মোটরসাইকেল আত্মসাতের অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সোহাগের পূর্ব পরিচিত ছিলেন তুহিন। গত ২৭ মার্চ সোহাগ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার সিটি বাইক থেকে দুই লাখ ৫ হাজার টাকা দিয়ে একটি সুজুকি মোটরসাইকেল কেনেন। পরে তুহিন মোটরসাইকেলটি নিয়ে যান বলে অভিযোগ করেন সোহাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝাড়ু হাতে ক্যাম্পাস পরিষ্কারে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া,জেলা প্রতিনিধি নেত্রকোনা

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


ঝাড়ু হাতে ক্যাম্পাস পরিষ্কারে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রবিবার সকাল। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের (নেবি) টিএসসি ও ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে তখন পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। তবে সবার দৃষ্টি আটকে যায় একটি দৃশ্যে। হাতে ঝাড়ু, পরনে গ্লাভস ও মাথায় সার্জিক্যাল ক্যাপ—ক্যাম্পাসের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা একজন ব্যক্তিকে এভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখে সেখানে থাকা শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আগ্রহ। উপাচার্য নিজেই ঝাড়ু হাতে নিয়ে ক্যাম্পাস পরিষ্কারে অংশ নেন এবং অন্যদেরও পরিচ্ছন্নতার কাজে উদ্বুদ্ধ করেন।

দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।

কার্যক্রমে অংশ নিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কাছে তিনি একটি বার্তা দিতে চান। তাঁর ভাষায়, ‘আমি শিক্ষার্থীদের বার্তা দিচ্ছি, আমি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক। আমি এখানে ভিসি হিসেবে নিজেকে প্রশাসক মনে করি না।’

উপাচার্যের মতে, নেতৃত্ব শুধু নির্দেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; নিজের কাজের মাধ্যমে অন্যদের উৎসাহিত করাও নেতৃত্বের অংশ। তিনি নিজে পরিচ্ছন্নতার কাজে অংশ নিলে শিক্ষার্থীরাও এতে উৎসাহিত হবে বলে মনে করেন।

বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী ইচ্ছা থাকা সত্ত্বেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে পারেননি। পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বড় পরিসরে পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজনের কথা জানিয়েছেন উপাচার্য।

তবে তাঁর পরিকল্পনা শুধু তিন মাসের এই অভিযানে সীমাবদ্ধ নয়। ক্যাম্পাসের পাশাপাশি বাড়ির আঙিনা, ফুলের টবসহ আশপাশের পরিবেশ সারা বছর পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও।

উপাচার্য বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য বাড়ায় না, বিভিন্ন রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে। ডেঙ্গুর মতো রোগ থেকে বাঁচতে নিজেদেরও সচেতন ও সতর্ক হতে হবে।

রবিবারের সেই সকাল তাই শুধু একটি পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচি ছিল না। উপাচার্যের ঝাড়ু হাতে নেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সামনে উঠে এসেছে একটি সরল বার্তা—পরিচ্ছন্নতার দায়িত্ব অন্যের ওপর ছেড়ে না দিয়ে শুরু করতে হবে নিজেকেই দিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%