০৪:০৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির থেকে জানা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির একটি অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোন এবং একটি মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের সোনামসজিদ শিয়ালমারা গ্রামের সহিমুদ্দিনের ছেলে সানাউল্লাহ (২৮), একই গ্রামের আবু সাঈদ সঙ্গে হারুন অর রশিদ (১৯) এবং মৃত আশরাফুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (১৯)।
বিজিবি জানায়, সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন খবরের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫ হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামে সড়কের ওপর অভিযান চালায়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোন এবং একটি মোটরসাইকেলসহ ওই তিনজন গ্রেপ্তার হন।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বিজিবি চোরাচালান প্রতিরোধে সীমান্তে সতর্ক রয়েছে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন