০৮:২১ পি.এম
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে দলটি দাবি করেছে।
শুক্রবার বিকেল বেলা উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই যোগদান অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে এই যোগদানকারীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে দলে অন্তর্ভুক্ত হন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল হয়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগদান করছেন। এর ফলে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে কাজ করছে। এই কারণেই বিভিন্ন দল ও মতের মানুষের কাছে বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
নবযোগদানকারীদের একজন মন্তব্য করেন, তারা দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিলেন। বিএনপির কার্যক্রম ও নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য তারা একসঙ্গে দলে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন