ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যবিপ্রবিতে শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা


যবিপ্রবিতে শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

ক্যাম্পাসে ক্রীড়াঙ্গনের ব্যস্ততা বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিভাগ ফুটবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে। ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্যও থাকছে অংশগ্রহণের সুযোগ, ফলে নারী-পুরুষ উভয় শিক্ষার্থীর অংশগ্রহণে জমে উঠবে এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।

শনিবার (২৯ আগস্ট) শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. অভিন্ন কিবরিয়া ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী বিভাগগুলোকে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিভাগীয় প্রধানের মাধ্যমে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক বরাবর সম্মতিপত্র পাঠাতে হবে। সম্মতিপত্র প্রদানকারী বিভাগগুলোকে নিয়ে পরবর্তীতে প্রতিযোগিতার ফিক্সচার প্রস্তুত করা হবে।

আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিভাগের সম্মতিপত্র পাওয়া না গেলে ওই বিভাগকে বাদ দিয়েই প্রতিযোগিতার ফিক্সচার প্রস্তুত করা হবে। সেক্ষেত্রে পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে এবারের প্রতিযোগিতায় ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের অংশগ্রহণের বিষয়টিও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ফলে আন্তঃবিভাগীয় এ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্র ও ছাত্রী উভয়ের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ তৈরি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


নীলফামারীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নীলফামারীর সৈয়দপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ৩টার দিকে শহরের মিস্ত্রিপাড়া মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) থেকেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিস্ত্রিপাড়া শাখাওয়াত তালাও (পুকুর) এলাকার কিশোর গ্যাং গ্রুপের সাথে মিস্ত্রিপাড়া নবীনগর এলাকার গ্রুপের বিরোধ চলছে। এনিয়ে শনিবার সন্ধ্যায় ঘটনার সমাধানে বৈঠকের কথা ছিল। কিন্তু তার আগেই শনিবার দুপুরে নবীনগর এলাকার সাহিদের ছেলে রাজা (১৮) মিস্ত্রিপাড়া মোড়ে যায়। সেখানে শাখাওয়াত তালাও এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য সাদ্দাম, গোল্ডেন, সালাউদ্দিন ও জুয়েলের নেতৃত্বে ১৫-২০ জন তার (রাজা) ওপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানা গেছে।

এর প্রেক্ষিতে নবীনগর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠি-সোঁটা নিয়ে প্রতিপক্ষের এলাকায় গিয়ে মহড়া দিয়ে মিস্ত্রিপাড়া মোড়ে অবস্থান করে। আর এর ফাঁকেই শাখাওয়াত তালাও এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা উল্টোপথে নবীনগর এলাকায় গিয়ে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করাসহ সেখানকার নারী-পুরুষের উপর হামলা চালায়। এতে প্রায় ৫ জন আহত হয়। এঘটনায় এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নবীনগর এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী গুলশান আরা বলেন, শাখাওয়াত তালাও এলাকার ছেলেরা অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। তারা আমার বাড়িতেও চড়াও হয় এবং আমাকে মারধর করেছে। অথচ দুই পক্ষের গ্যাঞ্জামের সাথে আমার পরিবারের কেউ জড়িত নয়। আমরা খুবই আতঙ্কে আছি। এমনকি সাহিদের ছেলে রাজাকে যে কোপানো হয়েছে। সে এসবের মধ্যে ছিলনা। সে খুবই সাধারণ ও ভদ্র ছেলে। কিন্তু সন্ত্রাসীরা তাকেই মেরেছে। একারণেই এলাকার ছেলেরা ক্ষিপ্ত হয়েছে। আমরা এমন দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে চাই। নিরীহ লোকজনকে নিরাপত্তা দিতে প্রশাসনের হস্তক্ষেপ চাই।

মিস্ত্রিপাড়া মোড় এলাকার সাহিদের ছেলে ইমরান বলেন, একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুক্রবার গ্যাঞ্জাম হয়। সে সময় তানভির নামে একটি শিশুকে শাখাওয়াত তালাও এলাকার ছেলেরা আটক করে মারধর করছিল। আমি এর প্রতিবাদ করে তানভিরকে ছেড়ে দিতে বলেছিলাম। একারণে তারা আমাকে প্রতিপক্ষ মনে করে আমার বাড়িতেও হামলা চালিয়েছে। অস্ত্র দিয়ে দরজায় ও জানালায় আঘাত করে প্লেনসিট বাঁকা করে ফেলেছে এবং বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করেছে। আমরা পুলিশকে খবর দিলেও আসেনি। বরং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যাওয়া যাবে না। কারণ এক নেতা নিষেধ করেছে।

নবীনগর এলাকার গৃহিণী নিপু বলেন, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা আমরা টিভির পর্দায় দেখেছি। কিন্তু আজ চোখের সামনে অস্ত্র নিয়ে ১৫-২০ জনের মহড়া দেখলাম। তারা আমাদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে। এমনকি মহিলাদের গায়েও হাত তুলেছে। বাধা দেওয়ায় প্রায় ৫ জনকে এলোপাথাড়ি মারধর করে জখম করেছে। একারণে আমরা চরমভাবে আতঙ্কিত। তারা এলাকার রাজাকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই সন্ত্রাসীদের উচিত বিচার দাবি করছি।

সৈয়দপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ বলেন, মূলত কী কারণে এই ঘটনা তা জানি না। তবে শনিবার সকালে শাখাওয়াত তালাও এলাকার ছেলে সাদ্দাম সাহেবপাড়া আমিন মোড় এলাকায় তার কর্মস্থল দর্জি দোকানে গেলে তাকে দোকান থেকে বের করে নবীনগর এলাকার ছেলেরা আটক করে মারপিট করে। এর প্রেক্ষিতেই পাল্টা হামলা চালানো হয়। বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সার্বিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৮ মেয়াদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নিউজের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আরটিভির মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন সিদ্দিক। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া।

ক্লাবের সদস্য হাফেজ জাবেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সাধারণ সভায় প্রেসক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় বিদায়ী সাধারণ সম্পাদক হিসেবে এম মাঈন উদ্দিন সম্পাদকীয় প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া অডিট প্রতিবেদন উপস্থাপন করেন অডিট কমিটির প্রধান এম আনোয়ার হোসেন। এসময় নতুন সদস্য অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন সদস্যরা। প্রথম অধিবেশন নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও সমাজের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুর সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় নেতা আ.ক.ম জান্নাতুল করিম খোকন, ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই সমিতির সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামাদলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, সাবেক আমির নুরুল করিম, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর মোর্শেদ কনক, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান, ব্যবসায়ী এজেডএম সাইফুল ইসলাম টুটুল, বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরফু উদ্দীন, উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্রনেতা তরিকুর রহমান বাবু, ইনজামামুল হক ইমনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী সংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান

আমেরিকার নৌবাহিনীর অবরোধের মধ্যেই গত চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে অবরোধ সংক্রান্ত আলোচনা অচলাবস্থায় থাকলেও তেহরান তাদের বাজেট লক্ষ্যমাত্রা প্রায় পূরণ করতে সক্ষম হয়েছে। 

ফার্স জানিয়েছে, বর্তমান ইরানি বর্ষের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত) তেল বিক্রি থেকে আসা এই ৭৫০ কোটি ডলার ইরানের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। তেল মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থাটি জানিয়েছে, এই তহবিল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট হবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে তেল থেকে রাজস্ব আয় বাজেটে প্রাক্কলিত পরিমাণের ৯৯ শতাংশ অর্জন করেছে।

এদিকে মার্কিন নৌবাহিনীর এই অবরোধ ইরানের তেল রপ্তানি এবং সামুদ্রিক বাণিজ্যকে ব্যাহত করেছে। হরমুজ প্রণালির বর্তমান অবস্থাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধ এখনো চরমে। চলমান সংঘাতে তেহরান এই কৌশলগত জলপথ দিয়ে চলাচল সীমিত করে দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র মুক্ত ও অবাধ নৌ চলাচলের স্বার্থে জলপথটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছে।

গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ অবসানের লক্ষ্যে পৌঁছানো একটি সমঝোতা স্মারক অনুযায়ী (এমওইউ), মার্কিন নৌবাহিনীর অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া ছিল অন্যতম প্রধান শর্ত। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন অবরোধ অবসান, জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত তেহরান এই জলপথ সম্পূর্ণ উন্মুক্ত করবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব স্বীকার করে বলেছেন যে কিছু লোক বলে নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই, কিন্তু যারা এ কথা বলেন, তাদের উদ্দেশে তার সত্যিই কিছু বলার নেই। তিনি জানান যে তারা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং তাদের এই যুদ্ধকালীন পরিস্থিতি মেনে নিতে হবে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এ সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে আজ বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছেন। দুই দেশের মধ্যকার এ সম্পর্ক আরও জোরদার ও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহুদা ওথম্যান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মো. ফজলুল হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%