ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

দুদক দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির তদন্ত শুরু করেছে


দুদক দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির তদন্ত শুরু করেছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদ্যালয় পরিবর্তন ফি ও অফিস খরচের নামে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগের অনুসন্ধান শুরু করেছে।

গত ৭ অক্টোবর যুগান্তরে ‘দিনাজপুর শিক্ষা বোর্ড/সোনালী সেবায় সিন্ডিকেটের কোটি টাকা লোপাট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর দুদকের সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয় এ অনুসন্ধান কার্যক্রম শুরু করে।

যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় পরিবর্তনের জন্য (টিসি) নির্ধারিত ফি ‘সোনালী সেবা’ খাতে ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে, একটি অংশের টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। যুগান্তরের অনুসন্ধানে এ-সংক্রান্ত তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতা তারেক হোসেন বাপ্পির

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী বিদ্যালয় পরিবর্তনের জন্য আবেদন করেছে। প্রতিটি আবেদনের বিপরীতে ‘সোনালী সেবা’ খাতে এক হাজার টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করে শিক্ষার্থীদের কাছ থেকে নগদ টাকা নেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ৭০০ জনের ফি বোর্ডের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে। বাকি প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া টাকা বোর্ডের তহবিলে জমা না দিয়েই তাদের বিদ্যালয় পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

এতে নির্ধারিত ফি বাবদ ৩ হাজার ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া ৩৮ লাখ টাকা এবং অফিস খরচের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায় করে প্রায় ৬৪ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে আত্মসাতের পরিমাণ প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সার্ভারের কোড পরিবর্তন করে বিশেষ কৌশলে এ অনিয়ম করা হয়েছে। নগদ টাকা নেওয়া হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ব্যাংক জমার কোনো রসিদ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের স্কুল শাখার পরিদর্শক অধ্যাপক আমিনুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, বিদ্যালয় নিবন্ধন শাখার সেকশন অফিসার মেজবাহুল ইসলাম বকুল এবং চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের সমন্বয়ে একটি সিন্ডিকেট এ অনিয়মে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

দুদকের সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি অনুসন্ধানে নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষার অনুমতি চেয়ে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপির ক্ষোভ, ১৭ চিকিৎসককে শোকজের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপির ক্ষোভ, ১৭ চিকিৎসককে শোকজের নির্দেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় অসন্তোষ প্রকাশ করেছেন নোয়াখালী-২ আসনের এমপি জয়নুল আবদিন ফারুক। তিনি বিপুল সংখ্যক চিকিৎসক ও কর্মচারীর অনুপস্থিতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে ১৯ জনের মধ্যে ১৭ জন চিকিৎসককে শোকজের নির্দেশ দেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান। দীর্ঘ ৩৫ মিনিট অপেক্ষার পর তিনি মাত্র দুজন চিকিৎসককে কর্মস্থলে উপস্থিত পান।

হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানায়, এমপি জয়নুল আবদিন ফারুক শনিবার সকালে হঠাৎ হাসপাতালটি পরিদর্শনে আসেন। প্রথমে তিনি জরুরি বিভাগের খবর নেন এবং দেখেন সেখানে ডাক্তার কর্মরত রয়েছেন। তবে হাসপাতালের অন্যান্য চেম্বারগুলো তখন খালি ছিল এবং অন্য কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না। এর কিছু সময় পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডাক্তার রাদিয়া সুলতানা হাসপাতালে আসেন।

এমপি জয়নুল আবদিন ফারুকের উপস্থিতির সময় সকাল ৯টা থেকে ৩৫ মিনিট পর্যন্ত আর কোনো ডাক্তারকে কর্মস্থলে পাওয়া যায়নি। তিনি অনুপস্থিত ১৭ জন চিকিৎসককে শোকজের নির্দেশ দেন। শোকজের চিঠির অনুলিপি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মন্ত্রণালয় পর্যন্ত সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানোর নির্দেশ দেন। এ সময় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. রাদিয়া সুলতানাকে মোবাইল ফোনে বার বার কল করা হলেও তিনি প্রথমে ফোন রিসিভ করেননি। পরে একবার ফোন রিসিভ করে এমপি জয়নুল আবদিন ফারুকের পরিদর্শনে চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন। অনুপস্থিত কর্মচারীদের বিষয়ে কোনো তথ্য না দিয়ে ফোন কেটে দেন। এরপর ফোন করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি।

এমপির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। শনিবার বিকেলে তিনি বলেন, ‘এমপি মহোদয়ের পরিদর্শনের সময় বিপুল সংখ্যক চিকিৎসকের অনুপস্থিত দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অনুপস্থিত সব চিকিৎসক শোকজের নির্দেশ দিয়েছেন।’ তিনি জানান, এদিন বিকেল পর্যন্ত শোকজের অনুলিপির কপি তিনি পাননি।

এমপি জয়নুল আবদিন ফারুক নিশ্চিত করেছেন যে, চিকিৎসকদের অনুপস্থিতির কারণে তাদের শোকজের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, দায়িত্বে অবহেলায় সব চিকিৎসককে শোকজ করা হয়েছে এবং শোকজের চিঠির অনুলিপি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মন্ত্রণালয় পর্যন্ত সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। শোকজের বক্তব্যের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদীদের অনুশোচনা নেই, তাদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


ফ্যাসিবাদীদের অনুশোচনা নেই, তাদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সতর্ক করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করতে পারে। তিনি সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

টুকু বলেছেন, "ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই। তারা ষড়যন্ত্র করতে পারে, তবে কোনোভাবেই সফল হতে পারবে না।"

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “২০২৪ সালে এতগুলো মানুষ হত্যা করে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ থেকে বিতাড়িত হয়েছে। অথচ তাদের কোনো অনুশোচনা নেই। তারা এখন নতুন করে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারবে না। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপ কমিটি যেভাবে সহযোগিতা চাইবে, বিএনপির নেতাকর্মীরা সেভাবেই সহযোগিতা করবেন। পূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করার জন্য তিনি পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সভা শেষে টাঙ্গাইল শহরের যানজট নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অটোরিকশার যানজট নিয়ন্ত্রণের জন্য প্রশাসন ও পৌর প্রশাসককে মূল্যায়ন করতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে শহরে কোনো অবৈধ যান চলতে না পারে। অতিরিক্ত লাইসেন্স দেওয়ার বিষয়টিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে সকাল ও বিকেল—দুই শিফটে সবুজ ও লাল রঙের অটোরিকশা চালুর বিষয়টি ভাবা হচ্ছে, যাতে শহরের যানজট নিয়ন্ত্রণ করা যায়।

টাঙ্গাইলের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলে একটি পাওয়ার স্টেশন রয়েছে, যা কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হবে। এতে জেলার বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ যুক্ত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার।

এ সময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশার গাড়ি একটি সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়েছে। শনিবার (১০ অক্টোবর) তিনি মানিকগঞ্জে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে, তিনি বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি। তিশা একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মানিকগঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনি সেখানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন।

দুর্ঘটনার বিষয়টি তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানান। অভিনেত্রী লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।’

তিশার এই পোস্টের পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা দীর্ঘ সময় ধরে নাটকে অভিনয় করে আসছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎটি শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%