ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় আনা হয়েছে


গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় আনা হয়েছে

গোপালগঞ্জে সরকারি সহযোগিতা ও ব্র্যাকের যৌথ উদ্যোগের মাধ্যমে বর্তমানে ৮৮০ জন যক্ষ্মা রোগীকে বিনামূল্যে চিকিৎসার আওতায় আনা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালবেলা জেলা শহরের পাঁচুরিয়া এলাকায় অবস্থিত ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয়কেন্দ্র সূত্রে এই তথ্য প্রকাশ পায়। এই দিন সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার কেন্দ্রটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের এক্স-রে রুম এবং জিন এক্সপার্ট রুম ঘুরে দেখেন। এ সময় ব্র্যাকের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্রের সূত্র অনুযায়ী, সময়মত শনাক্ত ও চিকিৎসা নিলে যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই যক্ষ্মার লক্ষণ দেখা দিলে কোনও ধরনের দেরি না করে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয়কেন্দ্রে সরকারি সহযোগিতার মাধ্যমে যক্ষ্মা রোগীদের যথাযথ সেবা দেওয়া হচ্ছে। এ কেন্দ্রে বিনামূল্যে বুকের এক্সরে এবং জিন এক্সপার্ট পদ্ধতির মাধ্যমে কফ পরীক্ষা করা হয়। যদি যক্ষ্মারোগ সনাক্ত নিশ্চিত হয় তবে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। মাঠ পর্যায়ে ব্র্যাক কর্মীরা মোবিলাইজেশনের মাধ্যমে ডোর টু ডোর গিয়ে সন্দেহভাজন যক্ষ্মা রোগীদের জন্য কফ-পট বিতরণ করে কফ সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান। গোপালগঞ্জ জেলার পরিস্থিতি অনুযায়ী, বর্তমানে ৮৮০ জন যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় এসেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার বলেন, যক্ষ্মা একটি নিরাময়যোগ্য রোগ। রোগটির লক্ষণ দেখা দিলে দ্রুত ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয়কেন্দ্র অথবা নিকটস্থ হাসপাতালে যেতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

​স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


সুনামগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, ছিনতাই

সুনামগঞ্জের শাল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে আমির হোসেন (৪৫) নামে এক সাংবাদিকের ওপর বর্বর হামলা, শ্বাসরোধে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গত ১১ আগস্ট রাতে বাহাড়া ইউনিয়নের হাসপাতাল রোডের ‘মুসলিম ফার্মেসি’তে এ ঘটনা ঘটে। সম্প্রতি একটি মাদরাসার ঘর ভাঙার খবরের তথ্য সংগ্রহ করায় স্থানীয় প্রভাবশালী মো. আবদুল করিমের নেতৃত্বে তার ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগে জানা গেছে।

হামলাকারীরা তাকে বেধড়ক মারধর ও গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার ৭০ হাজার টাকা মূল্যের স্মার্টফোনটি ভেঙে ফেলা হয় এবং নগদ ১ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে কেটে পড়ে অভিযুক্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে শাল্লা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই শওকত আলী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী সাংবাদিক নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় হকি দলের ৯-২ গোলে বড় জয়, জুনিয়রদের উড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


জাতীয় হকি দলের ৯-২ গোলে বড় জয়, জুনিয়রদের উড়িয়ে

এশিয়ান গেমস ও জুনিয়র এশিয়া কাপ—দুটি ভিন্ন লক্ষ্যকে সামনে রেখে চলছে হকি দলের প্রস্তুতি। আজ বিকেএসপিতে বাংলাদেশ জাতীয় হকি দল ও অনূর্ধ্ব-২০ দল মুখোমুখি হয়েছিল।

নিজেদের তৃতীয় প্রস্তুতি ম্যাচে জুনিয়রদের একপ্রকার উড়িয়ে দিয়ে বড়রা ৯-২ গোলে বড় জয় তুলে নিয়েছে। তবে স্কোরবোর্ডের এই বিশাল ব্যবধানের চেয়ে মাঠের মেজাজ, খেলোয়াড়দের মানসিক শক্তি ও প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্যকে বড় করে দেখছেন জাতীয় দলের জার্মান কোচ পিটার গেরহার্ড।

এই ম্যাচটি দুই দলের জন্য দুর্বলতা চিহ্নিত করা ও শক্তি পরীক্ষার একটি দারুণ প্ল্যাটফর্ম ছিল। অনূর্ধ্ব-২০ দলটির সামনে জুনিয়র এশিয়া কাপের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অন্যদিকে, এশিয়ান গেমসে ভালো কিছু করতে সিনিয়রদের নিজেদের মধ্যে সমঝোতা বাড়ানো প্রয়োজন।

ডাগআউটে দাঁড়িয়ে খেলা বিশ্লেষণ শেষে কোচ পিটার গেরহার্ধ জাতীয় দলের খেলোয়াড়দের শান্ত ও নিয়ন্ত্রিত (‘কুল অ্যান্ড কন্ট্রোলড’) হকি খেলার ওপর গুরুত্ব দেন।

ম্যাচ শেষে নিজের সন্তুষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করে তিনি বলেন, কেবল নিজেদের মধ্যে ১১ বনাম ১১ অনুশীলন করার চেয়ে নতুন কোনো প্রতিপক্ষের বিপক্ষে এমন ম্যাচ খেলা ফুটবলার ও হকি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

টানা তিনটি প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ দলরে হারানোর পর এখন আর একই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে রাজি নন এই জার্মান মাস্টারমাইন্ড। এশিয়ান গেমসে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য নিয়ে জাতীয় দলকে এখন তুলনামূলক শক্তিশালী ও নতুন কোনো প্রতিপক্ষের বিপক্ষে পরীক্ষা করে দেখতে চান তিনি।

খেলোয়াড়দের এই জয়রথ, মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাসের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী দিনগুলোতে অনুশীলনের চাপ ও কৌশলগত মাত্রা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের এই হেড কোচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ হয়েছে ওজনে কম দেওয়ার অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ হয়েছে ওজনে কম দেওয়ার অভিযোগে

জ্বালানি তেল বিক্রিতে ওজনে কম দেওয়ার প্রসঙ্গে অভিযোগের তদন্তে ঢাকা শহরের কেরানীগঞ্জের একটি পেট্রোল পাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআই দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে। এ অভিযান বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় পরিচালিত হয়, যার নেতৃত্ব দেন বিএসটিআই ঢাকার পরিদর্শক হাসিবুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, পাম্পটিতে দীর্ঘদিন ধরে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করার অভিযোগ ছিল। এ অভিযোগের সত্যতা যাচাই করার জন্য বিএসটিআইয়ের একটি দল ছদ্মবেশে পাম্পটি পরিদর্শন করে এবং ডিসপেন্সিং ইউনিটের পরিমাপক যন্ত্র পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল সরবরাহের প্রমাণ আছে। এতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ -এর ১৫(৩) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পাম্পটির দুটি ডিসপেন্সিং ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের নেতৃত্বদানকারী বিএসটিআইয়ের পরিদর্শক হাসিবুর রহমান এ বিষয়ে বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা করবার জন্য এবং সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআই নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে। অভিযান চলাকালীন কোনো পেট্রোল পাম্পে ডিজিটাল মিটারের কারচুপি বা ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:০১ এম


মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিকরা। বুধবার (১২ আগস্ট) রাতে শহরের শকুনি মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর তীর ও বসতভিটা রক্ষা এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদ, গণঅধিকার পরিষদের নেতা মোহাম্মদ রফিক এবং কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার হোসেন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল অনুমোদন ছাড়াই ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ভাঙনের পাশাপাশি ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও আশপাশের পরিবেশ।
ভুক্তভোগীরা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী এলাকার অনেক পরিবার এখন ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা না হলে নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
মশাল মিছিল থেকে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।
শাওন বল
মাদারীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%