০২:৪৮ পি.এম
আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে জেলার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এই গাছের চারা বিতরণ অনুষ্ঠানটি আজ সকালে শহরের আইডিয়াল মডেল স্কুলে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের অ্যাডমিন মেহেদি হাসান জিকু। এছাড়াও সেখানে শাহীনুর আলম লিটন, সুলতান আল এনাম, রিজভি আহমেদ, তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার
আয়োজকরা জানিয়েছেন, শিশুদের ক্রীড়ামুখী করতে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ অনেক উদ্যোগ গ্রহণ করেছে। সমাজ, সংস্কৃতি এবং প্রাকৃতিক উন্নয়নেও এই ফ্যান ক্লাব কাজ করে যাবে। তৃণমূল ফুটবলের উন্নয়নেও ফ্যান ক্লাব নানা উদ্যোগ নিয়েছে বলে আয়োজকরা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন