ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যা'কমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ


লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যা

লালমনিরহাট শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা মিশন মোড়ে অবস্থিত ‘হোটেল সীমান্ত আবাসিক’-এর বিরুদ্ধে নারী-পুরুষকে কক্ষ ভাড়া দিয়ে অ'নৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া এবং ব্যক্তিগত ভিডিও ধারণ করে ব্ল্যা'কমেইলের অ'ভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষো'ভ ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খবর পেয়ে ওই আবাসিক হোটেলে যায় পুলিশ। এ সময় এক নারী ও এক পুরুষকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হোটেলটির আড়ালে দীর্ঘদিন ধরে নারী-পুরুষকে কক্ষ ভাড়া দেওয়ার মাধ্যমে অ'নৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে হোটেলে অবস্থানরত অতিথিদের ব্যক্তিগত ভিডিও ধারণ করে তা দেখিয়ে ব্ল্যা'কমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অ'ভিযোগও রয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

অভি'যোগ রয়েছে, সিসিটিভি ক্যামেরা কিংবা গোপন কোনো ডিভাইসের মাধ্যমে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করা হয়ে থাকতে পারে। পরবর্তীতে এসব ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীদের ভ'য়ভীতি দেখানো বা ব্ল্যা'কমেইল করা হয় বলেও অ'ভিযোগ রয়েছে। সামাজিক মর্যাদা ও লোকলজ্জার কারণে অনেক ভুক্তভোগী বিষয়টি প্র'কাশ্যে আনতে চান না বলেও স্থানীয়দের দাবি।

এর আগে একই হোটেলকে ঘিরে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন মতিউর রহমান (২৮) নামে এক ব্যক্তি। অভিযোগে তিনি দাবি করেন, গত ২৫ জুলাই স্ত্রীকে নিয়ে হোটেলটির একটি কক্ষ ভাড়া নেন। পরদিন সকালে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেল মালিকের পক্ষের লোকজন তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাদের যেতে দেওয়া হবে না বলে হু'মকি দেন।

লিখিত অভিযোগে মতিউর রহমান আরও দাবি করেন, একপর্যায়ে ভ'য়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা নেওয়া হয়। পরে বিকাশের মাধ্যমে আরও টাকা দেওয়ার পর তাদের হোটেল থেকে বের হতে দেওয়া হয়। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং তার স্ত্রীকে অন্য কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টারও অ'ভিযোগ করেন তিনি।

এদিকে সচেতন মহলের দাবি, হোটেলটির বি'রুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে হোটেলের সিসিটিভি ফুটেজ, ব্যবহৃত ডিজিটাল ডিভাইস ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করলে অ'ভিযোগের সত্যতা উদঘাটন হতে পারে। একই সঙ্গে আবাসিক হোটেলগুলোতে অতিথিদের জাতীয় পরিচয়পত্র যাচাইসহ নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

স্থানীয়দের অভিযোগ, মিশন মোড়ের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় আবাসিক হোটেলের আড়ালে কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড পরিচালিত হলে তা শহরের পরিবেশ ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে হোটেল সীমান্তের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আল মামুন শুভ্র বলেন, শুক্রবার রাতে এক নারী ও এক পুরুষ হোটেলে এসে তথ্যের অসংগতি দেন। পরে তাদের ভিডিও ধারণ করা হয়েছে- এমন অভিযোগ নিয়ে হট্টগোল সৃষ্টি হলে তারা পুলিশের শরণাপন্ন হন। তিনি দাবি করেন, সম্প্রতি একটি পক্ষ তার হোটেলকে নিয়ে ষ'ড়যন্ত্র করছে। তবে টাকা গ্রহণের অভিযোগ তিনি অস্বীকার করেন।
জামিরুল হক সুজন
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও পুরুষকে থানায় নিয়ে আসে। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তবে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন কর্মসূচি নিয়ে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪০ এম


উন্নয়ন কর্মসূচি নিয়ে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ যাচ্ছেন। এটি তার প্রথমবারের মতো ঢাকার বাইরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হবে। এছাড়া তিনি তিন উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের মাসিক সম্মানি ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনসহ অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী সফরের জন্য কিশোরগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরটি সফল করার উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রায় প্রতি সপ্তাহেই তিনি ঢাকার বাইরে সফর করছেন। তারই ধারাবাহিকতায় রোববার সকালে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন সরকারপ্রধান। এই প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান। কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

এদিন সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হবে। পরে তিনি জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেলবেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় জনগণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। তারা বলেছেন, 'খুব আনন্দিত। আমরা অপেক্ষা করছি কখন মাহেন্দ্রক্ষণ আসবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও যুগান্তকারী মুহূর্ত হবে। উন্নয়নের যেসব প্রকল্প আছে, সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হোক; এটাই আমাদের প্রত্যাশা।'

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের উন্নয়ন পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে। তাদের মতে, প্রধানমন্ত্রীর সফরের পর এসব পরিকল্পনা আরও গতি পাবে ও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী তাঁরা কাজ করবেন।

প্রধানমন্ত্রীর সফরের জন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেছেন, কিশোরগঞ্জের হাওর-বাঁওড় অঞ্চলে ব্যাপক মাছের চাষ হয়। বিশেষ করে মায়ামেশি অঞ্চলগুলোতে যারা মাছ চাষের সঙ্গে জড়িত, তাদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী আসছেন।

প্রধানমন্ত্রীর সফর জেলা উন্নয়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও উজ্জীবিত করবে বলে জনপ্রতিনিধিরা মনে করছেন। কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেছেন, 'সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মূলত প্রধানমন্ত্রীর আগমন কৃষকদের উন্নয়নে ব্যাপক সহায়ক হবে।'

প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন কেন্দ্রীয় নেতারা। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, 'জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সব স্তরের সরকারি কর্মকর্তা এবং আমাদের দলীয় নেতাকর্মীরা মিলে কাজগুলো সম্পন্ন করছি, যাতে প্রধানমন্ত্রীর সফর সুন্দরভাবে সম্পন্ন হয়।'

কর্মসূচি শেষে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে ঢাকায় ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কোথায় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ এম


আজ কোথায় কী?

রোববার (১৬ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে কী কী আছে, তা দিনের শুরুতেই জানলে ভালো।

বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিকেল ৪টায় ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করবেন।

বিকেল ৩টায় উত্তরার দিয়াবাড়ি ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও দিয়াবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করবেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বিকেল ৫টায় সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক মিলনায়তনে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব উপলক্ষে ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’-এর উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করবেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

সকাল ১১টায় ডিসিসিআই অডিটোরিয়ামে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট ও ট্রেড লাইসেন্স নবায়ন সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যৌথ আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে ‘Industrial Decarbonisation in the RMG Sector: How to Take it Forward?’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সংলাপের আয়োজন করেছে।

বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে বিএনপির এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৬ এম


সিরাজগঞ্জে বিএনপির এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ দিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সম্প্রতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভবন নির্মাণের জন্য একটি সরকারি চিঠি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। ওই চিঠিতে চান্দাইকোনা এলাকায় টেকনিক্যাল টেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের কথা উল্লেখ রয়েছে। সরকারি এ সিদ্ধান্তের পর উপজেলার একটি অংশ ধানগড়া ও আরেকটি অংশ চান্দাইকোনায় টিটিসি ভবন স্থাপনের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। এ অবস্থায় ধানগড়া এলাকায় টিটিসি ভবন নির্মাণের দাবি করা অংশের সঙ্গে এমপি আয়নুল হক বৈঠকে বসেন।

উক্ত বৈঠকের এক পর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। ওই সময় সংসদ সদস্য আয়নুল হক নিজ গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সংসদ সদস্যের গাড়ির পেছনের কাঁচ ও একটি ক্যামেরা ভেঙে যায়।

এ ঘটনার পর সংসদ সদস্য আয়নুল হক বলেন, ‘টিটিসির ভবন স্থাপনের বিষয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কথা-কাটাকাটি এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। সেখান থেকে চলে আসার সময় হট্টগোলকারীরা গাড়িতে হামলা করেছে।’

এ সময় এমপি আরও দাবি করেন, তাকে হত্যার উদ্দেশেই এই হামলা করেছে জামায়াত ও এনসিপি। পাশাপাশি সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত স্থানেই টিটিসি ভবন স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানু জামান বলেন, ‘সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বা কাউকে আটক করা সম্ভব হয়নি।’

তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম জানান, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে কোনো সম্পৃক্ততা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ এম


যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ১১

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৯ জন। ইসরাইলের তরফ থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর হামলায় তাদের তিন সেনা গুরুতর আহত হওয়ার পর এই পাল্টা অভিযান চালানো হয়েছে।

জুনের যুদ্ধে আনুষ্ঠিত যুদ্ধবিরতির পর এটি সর্বাধিক বিধ্বংসী ইসরাইলি হামলা হিসাবে চিহ্নিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও গ্রামে হামলার তীব্রতা বেড়ে যায়।

শুক্রবার রাতের হামলার পর শনিবার ভোরে নাবাতিয়েহ জেলার আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে বিমান হামলা পরিচালনা করা হয়। ফলস্বরূপ, বাড়িটি সম্পূর্ণরূপে ধসে পড়ে এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন। পরবর্তীতে দেইর আল-জাহরানি এলাকায় একটি অতিরিক্ত হামলায় আরও কয়েকজন হতাহত হন।

ইসরাইলের দাবি অনুসারে, হামলা চালানোর কারণ হচ্ছে হিজবুল্লাহর হামলায় তাদের কিছু সেনার গুরুতর আহত হওয়া। ইসরাইলের সামরিক বাহিনী বা আইডিএফ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের আলী আল-তাহের এলাকায় হামলার নির্দেশকারী হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের ব্যাটালিয়ন কমান্ডার আলী সামির আল-হাজ হাসানকে লক্ষ্য করে হামলা করা হয়। তাদের মতে, হামলায় নিহতের পরিবারের সদস্যরা সামরিক স্থাপনায় ছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার অভিযোগ করা হয়েছে।

হামলার তীব্র নিন্দা জানায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তাদের অভিযোগ, আনসারের নিহতরা কোন সামরিক অবকাঠামোর অংশ ছিলেন না। লেবাননের প্রেসিডেন্ট মন্তব্য করেন, হামলা ও যুদ্ধবিরতির কাঠামোর পুনরাবৃত্তি লঙ্ঘন আসন্ন আলোচনার জন্য একটি পরিষ্কার বার্তা প্রদান করছে।

অন্যদিকে, হামলার পাল্টা উত্তর দেয়ার হুমকি দেয় হিজবুল্লাহ। সংগঠনটি দাবি করে, ইসরাইলের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির কাঠামোকে অकार্যকর করে নতুন বাস্তবতা চাপানোর চেষ্টা। যদিও হিজবুল্লাহ সরাসরি আলোচনায় অংশ নেয় না, তবে তারা ইসরাইলের হামলা চলতে থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহ নিরস্ত্র না হলে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না। এটি হিজবুল্লাহ দ্বারা ‘আত্মসমর্পণের শামিল’ হিসেবে প্রত্যাখ্যাত হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলা শুরুর দুই দিন পরে, গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর উত্তরে, ইসরাইলি সেনাবাহিনী লেবানে স্থল অভিযান শুরু করে এবং দক্ষিণ লেবাননের অনেক অংশ দখল করে। ইসরাইলি হামলায় লেবাননে ৪০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%