ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখা কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত


ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখা কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে এবং নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২২ আগস্ট) বিকেলে শহরের একটি হোটেলের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বীন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য প্রদান করেন জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, আনোয়ার উল ইসলাম আরিফ, জয়েন্ট সেক্রেটারি মুফতি আহসান হাবীব কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জোবায়ের হোসেনসহ অন্যান্য বক্তাগণ।

আরও পড়ুন: দীর্ঘ দেড় মাস পর যাদুকাটা নদীতে আবারও কর্মচাঞ্চল্য

বক্তারা রাষ্ট্র ও সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রত্যয় ব্যক্ত করেন এবং ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সততা, তাকওয়া ও আমানতদার বজায় রাখার প্রতি তাগিদ দেন।

এছাড়া বক্তারা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

কমিটির শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ ইসলামী অনুশাসন, দলের আদর্শ এবং দেশগঠনের লক্ষ্য সামনে রেখে।

আরও পড়ুন: হোসেনপুরে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়, তবে সঠিক পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে। তিনি আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ মোশাররফ হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এই বক্তব্য রাখেন।

তিনি বিস্তারিতভাবে বলেন, একজন রাজনীতিবিদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা সবসময়ই বেশি থাকে। বর্তমান সরকার সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এছাড়া, তিনি আরো একটি উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে দেশের সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। কিন্তু বর্তমান সরকার সেই ধারা পরিবর্তন করে দেশের সব রাজনৈতিক দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


রাজশাহীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে পুলিশ ১১ জনকে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করেছে এবং মাদকদ্রব্যসহ আরো চারজনকে আটক করেছে। এ সময় দলবেঁধে ধরা পড়া খেলোয়াড়দের কাছ থেকে তাস, নগদ টাকা, মোবাইল ফোন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় চোলাইমদ এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাফ জব্দ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান শনিবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, শুক্রবার (২১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা গ্রামে অভিযান পরিচালনা করে একটি মুদি দোকানের ঘরের বারান্দা থেকে ১০ জনকে জুয়া খেলার সময় গ্রেফতার করে। এই ১০ জনের মধ্যে বাদশা (৫২), মাইনুদ্দিন (৩৫), বাইদুল ইসলাম (৫০), রনি (৩৫), মাসুদ রানা (৩৬), সবুজ (৩০), শাহিনুর ইসলাম (৩৩), জারজিস আলী (৪৫), তাজরুল ইসলাম (৪৪) ও সজিব (২৭) নামের ব্যক্তিরা রয়েছেন। তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ১ হাজার ৯০ টাকা এবং দুই সেট পুরোনো তাস জব্দ করা হয়।

পরবর্তী সময়ে শনিবার ভোর সোয়া ৪টার দিকে পবা থানা পুলিশ পারিলা ইউনিয়নের সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় সেলিম রেজা (৪২) নামে একজনকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অনলাইন জুয়ার অ্যাপসসহ একটি মোবাইল ফোন এবং ৭ হাজার টাকা।

এদিকে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিনোদপুর বাংলাদেশ বেতারের মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অমিত হাসান আভি (২১) নামে এক যুবককে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দামকুড়া থানার পুলিশ হলদিবোনা গ্রামে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দানিয়েল হেমব্রম (৩৮) নামের একজনকে গ্রেফতার করে।

একই দিনে দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে বুলবুলি বেগম (৫৪) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১ দশমিক ১ লিটার দেশীয় চোলাইমদ, মাদক সরবরাহে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং বিক্রির ৩ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। পুলিশ দাবি করে, বুলবুলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বে ১৬টি মাদক মামলা রয়েছে।

এছাড়া, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দামকুড়া থানার জাঙ্গালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি নেশাজাতীয় চার বোতল এসকাফ সিরাফসহ রফিকুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদেরকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-৪ আসনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


ঢাকা-৪ আসনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকা-৪ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চার জন্য নিয়মিত অংশগ্রহণ কিশোর এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে সাহায্য করবে। এতে নিজেদের জন্য একটি সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী প্রজন্মকে যোগ্য ও স্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাভিত্তিক বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিনিধিরা এবং এলাকার বিশিষ্ট সুধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন র‍্যাকেট এবং ক্যাটেগরি অনুযায়ী বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ: অর্থমন্ত্রী

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : বিকল্প অর্থায়নের উৎস সৃষ্টি করা, পুঁজিবাজার পুনরুজ্জীবিত করা এবং প্রচলিত ঋণনির্ভরতা কমানোর লক্ষ্যে হংকংয়ে বাংলাদেশের জন্য ২০০ কোটি মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, এ বিষয়ে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি উল্লেখ করেন, এটি একটি ঋণ নয়; বরং এটি ইকুইটি বিনিয়োগের জন্য একটি তহবিল। যাহা আন্তর্জাতিক পুঁজি বাংলাদেশে বিনিয়োগের নতুন একটি পথ তৈরির ব্যবস্থা করবে।

আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর মতিঝিলের ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাইঅ্যানুয়াল ইকোনমিক স্টেট ইন এফওয়াই ২০২৬: ফিসকাল অ্যান্ড মনিটারি পার্সপেকটিভ অ্যান্ড প্রাইভেট সেক্টর এক্সপেকটেশনস’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা উল্লেখ করেছেন।

আমীর খসরু আরও বলেন, ‘আমরা হংকংয়ে বাংলাদেশের জন্য একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছি। এর আকার হবে ২০০ কোটি ডলার।’

তিনি বলেন, অভ্যন্তরীণ অর্থায়নের ওপর চাপ কমানোর উদ্দেশ্যে সরকার আন্তর্জাতিক পুঁজি সংগ্রহের বিকল্প উৎস অনুসন্ধান করছে। এই প্রেক্ষাপটে হংকংয়ে প্রস্তাবিত তহবিলটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পুঁজি সংগ্রহের একটি বিকল্প মাধ্যম হবে।

অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজার দীর্ঘদিন দুর্বল অবস্থায় ছিল। সেইসাথে বেসরকারি খাতের অর্থায়নের সুবিধা আরো কিছু শক্তিশালী করা প্রয়োজন ছিল। এ কারণেই সরকার বিকল্প অর্থায়নের উৎস তৈরির পাশাপাশি পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কার্যকর পুঁজিবাজার বলতে তেমন কিছু ছিল না। এজন্য বিকল্প অর্থায়নের অন্যতম উৎস হিসেবে আমরা পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি।’

পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামোয় ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব এসেছে। সেখানে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এসব পরিবর্তনের ফল ধীরে ধীরে দেখা যাচ্ছে।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে এবং বাজারও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি বলব না যে পুঁজিবাজার পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে। তবে আস্থা ফিরছে। বাজার শক্ত অবস্থানে যাচ্ছে এবং ঊর্ধ্বমুখী হচ্ছে।’

কিন্তু শুধু বিনিয়োগকারীদের আস্থা ফিরলেই হবে না উল্লেখ করে তিনি আসন্ন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে মূলধন সংগ্রহ করতে আগ্রহী ভালো কোম্পানিগুলোর জন্যও বাজারের ওপর আস্থা থাকা প্রয়োজন বলে মনে করেন।

তিনি বলেন, ‘ভালো কোম্পানিগুলো তখনই তালিকাভুক্ত হতে আসবে, যখন তাদের বাজারের ওপর আস্থা থাকবে।’

পুঁজিবাজারের অতীত পরিস্থিতি সমালোচনা করে আমীর খসরু বলেন, একসময় বাজারটি কার্যত একটি ‘ক্যাসিনোতে’ পরিণত হয়েছিল। যেখানে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও একটি অংশ সুবিধা নিয়েছে।

সরকার এখন সেই সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের মাধ্যমে পুঁজিবাজারকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমীর খসরু বলেন, সরকারের সংস্কার কার্যক্রম আন্তর্জাতিক তহবিল ব্যবস্থাপকদেরও দৃষ্টি আকর্ষণ করছে। তিনি বলেন, ‘আমরা দেখছি, বৈশ্বিক তহবিল ব্যবস্থাপকরা এগিয়ে আসছেন। এটি খুবই ভালো খবর।’

প্রস্তাবিত ২০০ কোটি ডলারের হংকং ভিত্তিক তহবিলও আন্তর্জাতিক ইকুইটি মূলধন বাংলাদেশে আনার উদ্যোগগুলোর একটি বলে জানান তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, যেহেতু এটি ঋণ নয়, সেজন্য এ তহবিলের কারণে সরকার বা দেশের ওপর বাড়তি কোনো ঋণের দায় সৃষ্টি হবে না।

বিদেশি অর্থায়নের উৎস বহুমুখীকরণে সরকার আরো কয়েকটি আর্থিক উপকরণ ব্যবহারের বিষয়েও ভাবছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি যোগ করেন, ‘আমরা ডলার বন্ডে যেতে চাই। পান্ডা বন্ড এবং সামুরাই বন্ডের দিকে যাব।’

আমীর খসরু বলেন, এসব উপকরণের মাধ্যমে অভ্যন্তরীণ ব্যাংক বা প্রচলিত অর্থায়নের উৎসের ওপর অতিরিক্ত নির্ভর না করে বাংলাদেশে একাধিক বৈশ্বিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ পাবে।

সরকারি অর্থায়নে অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরতা কমানোর সাফল্য অর্জনের উল্লেখ করে তিনি বলেন, এ কারণে বেসরকারি খাতের জন্য ঋণ ও বিনিয়োগের আরো বেশি সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, সরকারি অর্থায়নের ক্ষেত্রে অতিরিক্তভাবে বেসরকারি খাত ও দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা থেকে বাংলাদেশকে সরে আসতে হবে।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘বিকল্প অর্থায়নের মাধ্যমে আমরা বেসরকারি খাত থেকে ঋণ নেওয়া কমানোর চেষ্টা করছি।’

সরকার ইতোমধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া কিছুটা কমাতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, বিকল্প অর্থায়নের দিকে পুরোপুরি সরে আসতে সময় লাগবে।

তবে, বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে বেসরকারি খাতের বিনিয়োগের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে সরকার এ উদ্যোগ গৃহীত রাখবে বলেও জানান তিনি।

কর ব্যবস্থার প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য বর্তমানে কর দিচ্ছেন এমন করদাতাদের ওপর করের বোঝা বাড়ানো নয়; বরং করজাল সম্প্রসারণ করা।

তিনি বলেন, ‘যখন আমরা কর বাড়ানোর কথা বলি, তখন যারা ইতিমধ্যে কর দিচ্ছেন, তাদের ওপর কর বাড়ানোর কথা বলছি না। আমরা করের আওতা বাড়ানোর চেষ্টা করছি।’

টেকসইভাবে সরকারের রাজস্ব বাড়াতে করের আওতা সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

কর প্রশাসনে স্বয়ংক্রিয় ব্যবস্থা বা অটোমেশনের গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, করদাতা ও কর কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ কমানো গেলে স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগও কমে যাবে।

পুনরুজ্জীবিত পুঁজিবাজার, আন্তর্জাতিক ইকুইটি তহবিল, বিভিন্ন ধরনের বন্ডের মাধ্যমে অর্থায়ন, এবং করের আওতা সম্প্রসারণ- এই সমন্বিত উদ্যোগ বাংলাদেশের জন্য আরও টেকসই অর্থায়ন কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে বলে মনে করেন অর্থমন্ত্রী। এর ফলে বেসরকারি খাতনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধিও আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%