১২:৪২ এম
ফরিদপুরের ভাঙ্গায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একটি মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট নেছারিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত আমির হোসেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর ওই শিক্ষার্থীকে উপহার দেয়ার কথা বলে ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন সহকারী শিক্ষক আমির হোসেন। তারপর ওই শিক্ষার্থী বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনার পর এলাকায় মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
আরও পড়ুন: শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়,
সোমবারের দুপুরে ওই শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে এ ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। এই সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে বিক্ষুব্ধ জনতাকে সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন তারা। পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই শিক্ষককে থানায় আনা হয়েছে। শিক্ষার্থীর অভিভাবককে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: গোমস্তাপুরে কাঁঠাল চাঁদপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন