০৪:১৩ এম
মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের সুযোগ দেওয়ার খবর নাকচ করে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি পরিষ্কার জানিয়ে বলেছেন, ইরানের আইন অনুযায়ী কেবল দুটি স্থান—বুশেহর বিদ্যুৎকেন্দ্র এবং তেহরান চুল্লির পরিদর্শনের অনুমতি রয়েছে।
গালিবাফ বলেন, "আমরা নিজেরাই পার্লামেন্টে একটি আইন পাশ করেছি; সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলেরও এ সংক্রান্ত একটি প্রস্তাবনা বা রেজল্যুশন রয়েছে।" তিনি জানান, এই আইনের অধীনে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোতে কোনোভাবেই প্রবেশের সুযোগ দেওয়া হবে না। "এটাই আমাদের আইন।"
তিনি বলেন, "পরিদর্শনের মাত্রা বা পরিধি নির্ধারণ করে দেয় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তারা যে রূপরেখা নির্ধারণ করে দিয়েছে, এর বাইরে ইরান কোনো ছাড় দেবে না।" ঘটনা প্রবণতা কিছুতেই বিরুদ্ধ। গালিবাফ আরও বলেন, বর্তমানে তাদের কেবল দুটি স্থাপনায় প্রবেশের অধিকার রয়েছে: বুশেহর বিদ্যুৎকেন্দ্র এবং তেহরান চুল্লি। এই প্রবেশাধিকার এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং তিনি জানান, "আমরা এ সিদ্ধান্তে অটল।"
আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে
ইরানের আলোচনা দলের প্রধান হিসেবে গালিবাফ কূটনৈতিক পদক্ষেপের ক্ষেত্রেও শক্ত অবস্থান নিয়েছেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, "তারা কূটনীতি বা যুদ্ধ—কোনোটিতেই দেশকে সাহায্য করে না, তবে আমি লড়াই ও কূটনীতি—উভয় ক্ষেত্রেই অবিচল রয়েছি।"
তিনি আরও বলেন, "আমাদের শহীদ ইমামের (ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি) রক্তের প্রতিশোধ হলো আল-কুদস (জেরুজালেম) মুক্ত করা, এবং এ জন্য আমাদের লেবাননকে রক্ষা করতে হবে।" গালিবাফ যুক্ত করেছেন, "শুধু স্লোগান দিয়ে রক্তের বদলা নেওয়া যায় না।"
গালিবাফ বলেন, "আমাদের শত্রু ক্ষমতার ভাষা ছাড়া আর কিছুই বোঝে না। তাই আমাদের অবশ্যই শক্তির জায়গা থেকেই তাদের মোকাবিলা করতে হবে।" এই সপ্তাহে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আলোচনার পর তার এই মন্তব্য প্রকাশ্যে এসেছে। ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে ইরান। সেখানে তেহরান আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন