ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হামে আরও ৩ শিশুর মৃত্যু


হামে আরও ৩ শিশুর মৃত্যু

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ৯৯৭ জন। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৫৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জন।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬০ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৭৫৬ জন।

 গত ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনশিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৯৭ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী

সংসদ ভবন, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, জাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তিরা সঠিকভাবে জাকাত প্রদান করলে এবং শরিয়াহ নির্ধারিত আটটি খাতে পরিকল্পিতভাবে তা বিতরণ করা হলে ৮ থেকে ১০ বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে পারে।

আজ (সোমবার) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক (চট্টগ্রাম-১২)-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেসব নারী-পুরুষের নির্ধারিত পরিমাণ সম্পদ বা ‘নিসাব’ রয়েছে, তাদের যথাযথভাবে জাকাত প্রদান করা উচিত এবং পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে জাকাতের অর্থ নির্ধারিত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, ‘নিসাব পরিমাণ সম্পদের অধিকারী সব নারী-পুরুষ সঠিকভাবে জাকাত প্রদান করলে এবং শরিয়াহ নির্ধারিত আটটি খাতে তা পরিকল্পিতভাবে বিতরণ করা হলে ৮ থেকে ১০ বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করা সম্ভব।’

দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে জাকাতকে ব্যবহারের জন্য সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করবে কি না—এমন প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জল হোসাইন বলেন, বর্তমানে দেশের জাকাত ব্যবস্থাপনার একটি বড় অংশ বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, দেশের শহর, নগর ও গ্রামাঞ্চলে হাজার হাজার মাদ্রাসা ও এতিমখানা জাকাতের অর্থে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠান আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রী বলেন, তাই জাকাত ব্যবস্থাপনার একটি বড় অংশ বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে। আর্থ-সামাজিক নিরাপত্তা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, মাদ্রাসাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড ব্যবস্থাপনাকে শক্তিশালী ও আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আগ্রহে গঠিত একটি সংস্কার কমিটি বেশ কিছু সুপারিশ দিয়েছে।

মন্ত্রী বলেন, ‘এই বাস্তবতা বিবেচনায় নিয়ে মাদ্রাসাগুলোর সঙ্গে সমন্বয় করে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড ব্যবস্থাপনাকে শক্তিশালী ও আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আগ্রহে গঠিত সংস্কার কমিটি বেশ কিছু সুপারিশ করেছে।’

তিনি বলেন, দেশি-বিদেশি উৎস থেকে জাকাত সংগ্রহ সহজ করা এবং যথাযথ নিয়ম অনুসরণ করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে চেকের মাধ্যমে তা দ্রুত বিতরণ নিশ্চিত করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় দেশি-বিদেশি উৎস থেকে জাকাত সংগ্রহ সহজতর করা এবং যথাযথ নিয়মে প্রকৃত উপকারভোগীদের মধ্যে চেকের মাধ্যমে দ্রুত তা বিতরণের ব্যবস্থা করতে কাজ করছে। একই সঙ্গে জনগণের কাছে এ প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারি জাকাত ফান্ড এবং সামগ্রিক জাকাত ব্যবস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয় দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘সবার সহযোগিতা পাওয়া গেলে সরকারি জাকাত ফান্ড বিভাগ এবং সামগ্রিক জাকাত ব্যবস্থার মাধ্যমে দেশ ও সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে।’

তিনি বলেন, শক্তিশালী জাকাত ব্যবস্থাপনা ব্যবস্থা তুলনামূলকভাবে স্বল্প সময়ের মধ্যে এর সুফল বয়ে আনবে।

মন্ত্রী বলেন, আমরা আশা করছি, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এ খাতে উল্লেখযোগ্য প্রভাব দৃশ্যমান হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ, ফ্রিজে মিলল স্বামীর লুকানো কাটা মাথা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ, ফ্রিজে মিলল স্বামীর লুকানো কাটা মাথা

গুয়াহাটির বেলতলা এলাকার বশিষ্ঠপুরে ঘটে যাওয়া এক ভয়াবহ হত্যাকাণ্ডের পর, ২৫ বছর বয়সী এক নারীর খণ্ড-বিখণ্ড মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের মাত্র কয়েক মাস পরেই এই ঘটনা ঘটেছে।এই নারীর নাম রিয়া তালুকদার বলে জানা গেছে। তার স্বামী রামানুজন গোস্বামী, স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে পুলিশে আত্মসমর্পণ করেছেন।

পুলিশ জানায়, দুর্গন্ধের অভিযোগ পাওয়ার পর তারা ওই অ্যাপার্টমেন্টে পৌঁছায়। বিবাহিত এই দম্পতি কয়েক মাস আগে থেকে সেখানে বসবাস শুরু করেছিল। প্রতিবেশীরা জানান, তারা গত দুই দিন ধরে ওই দম্পতিকে দেখেননি এবং তাদের ফোনও বন্ধ ছিল। পুলিশ অ্যাপার্টমেন্টের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রিয়ার খণ্ড-বিখণ্ড মৃতদেহ উদ্ধার করে।

রিয়ার আঙুলগুলো অর্ধেক কাটা ছিল এবং দেহটি পচতে শুরু করেছিল। মাথাটি উধাও ছিল। বাড়ির তল্লাশির সময় পুলিশ ফ্রিজের ভেতরে একটি পলিথিন ব্যাগে রিয়ার মাথাটি খুঁজে পায়।

পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর পুলিশ রিয়ার স্বামীর খোঁজে অভিযান শুরু করে। রবিবার রাতে অভিযুক্ত পুলিশে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখনও এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য বা অভিযুক্তের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলার জবাব ‘কঠোর ও বে-দ-না-দা-য়ক’ হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মার্কিন হামলার জবাব ‘কঠোর ও বে-দ-না-দা-য়ক’ হবে: ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন এক মোড় নিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ও কঠোর অর্থনৈতিক অবরোধের যৌথ নীতি জোরদার করেছে। মার্কিন চাপ ও ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় ইরান সামরিক পদক্ষেপ শক্তিশালী করার হুঁশিয়ারি দিয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি ভিডিও প্রকাশ করে জানায়, তাদের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে একটি আক্রমণ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ সংলগ্ন অঞ্চলে, দ্বিতীয়টি জাসকের কাছে এবং তৃতীয়টি ওমান উপসাগরে পরিচালিত হয়।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এর মধ্যে দু’টি ট্যাঙ্কার স্থায়ীভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এবং তৃতীয়টি ব্যাপক বোমাবর্ষণের পর সাগরে ডুবে গেছে।

মার্কিন পদক্ষেপের পর ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) নিজেদের একটি ভিডিও চিত্র প্রকাশ করে। এতে দেখা যায়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করা একাধিক জাহাজে বিস্ফোরক ভর্তি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানতে।

রবিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘আক্রমণকারী যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে, এ অঞ্চল ত্যাগ করা এবং নিজের অপকর্ম বন্ধ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই।’ একই সাথে ইরানের জলসীমায় প্রবেশের চেষ্টার সময় একটি মার্কিন নির্মিত স্বয়ংক্রিয় সামুদ্রিক ড্রোন ভূপাতিত করার দাবিও করে আইআরজিসি।

উল্লেখ্য, বিশ্বজুড়ে বাণিজ্যিকভাবে ব্যবহৃত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়ে থাকে।

পৃথক আরেক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের দক্ষিণ সমুদ্রবন্দরগুলোতে দীর্ঘ কয়েক মাস ধরে চলা নৌ-অবরোধে যুক্ত একটি মার্কিন বিমানবাহী রণতরী ও অন্য একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরজিসি দাবি করে, উভয় জাহাজই কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে পালিয়ে গেছে।

যদিও তাৎক্ষণিকভাবে এই সফল আঘাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সেন্টকম জানিয়েছে যে তারা আক্রমণটি ‘ব্যর্থ বা এড়াতে’ সক্ষম হয়েছে।

রবিবার আইনপ্রণেতাদের এক রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য দেওয়ার সময় স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, তেহরান এই অঞ্চলজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ‘উল্লেখযোগ্য আঘাত’ হেনেছে, যা ওয়াশিংটনের নেতাদের ‘হতাশ’ করেছে।

যুক্তরাষ্ট্রের সাথে ইরানের প্রধান আলোচক গালিবাফ বলেন, ‘আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আনুপাতিক জবাব দেওয়ার দিন শেষ হয়ে গেছে এবং আক্রমণকারীদের ঘাঁটিতে আমাদের সাম্প্রতিক হামলা ছিল কেবল একটি সূচনামাত্র।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানি স্বার্থের ওপর যেকোনো নতুন আক্রমণ হলে ইরান তার চেয়ে ‘আরও দ্রুত, কঠোর এবং বেদনাদায়ক’ আঘাত হানবে।

সূত্র:

আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কাজ সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে ‘ডিজিটাল অ্যাক্রিডিটেশন ও কার্ড ইস্যুয়েন্স সফটওয়্যার’ তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এই সফটওয়্যারের প্রয়োজনীয় রূপরেখা (এসআরএস) চূড়ান্ত করতে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি), বাংলাদেশ সংবাদ সংস্থা , বিটিভি, বাংলাদেশ বেতার, আইএফইএস এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমকে আহ্বায়ক এবং জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

বৈঠক শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে অনলাইন ও ডিজিটাল অ্যাক্রিডিটেশন ব্যবস্থার যে কারিগরি সীমাবদ্ধতা ছিল, তা দূর করতেই এবার সংশ্লিষ্ট সব অংশীজনদের নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

অনলাইন কার্ড বিতরণ পদ্ধতির বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমরা কেন্দ্র থেকে উপজেলা পর্যায় পর্যন্ত একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য কাউকে বাদ দেওয়া বা নিয়ন্ত্রণ করা নয়, বরং কার্ড প্রদানের ব্যবস্থাপনাটি সহজ ও স্বচ্ছ করা, যাতে পেশাদার সাংবাদিকদের কার্ড নেওয়ার সময় কোনো ভোগান্তি পোহাতে না হয়। সেই লক্ষ্যেই গঠিত কমিটি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের পর্যালোচনার ভিত্তিতেই আমরা কমিশনের চূড়ান্ত অনুমোদন নিয়ে নতুন সফটওয়্যারের মাধ্যমে কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করবো।

এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন ও গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় রাখতে এবং জনগণের ভোটাধিকারের রক্ষাকবচ হিসেবে এটি কাজ করে। 

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্যতা সম্পূর্ণ নির্ভর করে স্বাধীন সাংবাদিকতার ওপর। স্বাধীনভাবে সত্য তুলে ধরার জন্য নির্বাচন কমিশনকে সাংবাদিকদের জন্য মুক্ত কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে।

তিনি আরও বলেন, অতীতে অনেক রাজনৈতিক ক্যাডার ও অপেশাদার লোক সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড বানিয়ে কেন্দ্র দখলসহ নানা বিশৃঙ্খলা তৈরি করেছে, যার ফলে প্রকৃত পেশাদার সাংবাদিকরা নিগৃহীত ও বাধাগ্রস্ত হয়েছেন। এবার যেন তেমনটি না হয়, তাই ডিজিটাল পদ্ধতিতে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। 

এ ধরনের জালিয়াতি বন্ধে নিবন্ধিত ও মূলধারার গণমাধ্যম থেকে কেবল প্রকৃত সাংবাদিকদের যাচাই-বাছাই করে কার্ড দেওয়ার দাবি জানান তিনি।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পিআইডি’র প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন, আরএফইডি’র সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ-দৌলাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, অতীতে নির্বাচনকালীন হাজার হাজার সাংবাদিক ও পর্যবেক্ষককে ম্যানুয়ালি অ্যাক্রিডিটেশন কার্ড বা পাস ইস্যু করার প্রক্রিয়াটি অত্যন্ত সময়সাপেক্ষ, জটিল ও শ্রমসাধ্য ছিল।

এই প্রক্রিয়ায় গতিশীলতা, সর্বোচ্চ স্বচ্ছতা ও আধুনিকায়ন নিশ্চিত করতেই মূলত ইসি এই সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%