ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গণপিটুনিতে নিহত সেলিম ও শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ


গণপিটুনিতে নিহত সেলিম ও শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ

চাঁদপুরের আলোচিত সেলিম খান এবং তার পুত্র চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের উদ্দেশ্যে কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদন করেছেন। জেলা প্রশাসক আবেদনটি মঞ্জুর করেছেন। মরদেহ উত্তোলনের নির্দিষ্ট সময় পরে জানানো হবে।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মরদেহ চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে তাদের নিজ বাড়িতে দাফন করা হয়েছিল।

সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেলিম খান ও শান্ত খান এলাকা ছেড়ে পালানোর সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে জনরোষের সম্মুখীন হন। তারা সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হলেও পরে বাগড়া বাজার এলাকায় জনতার হাতে ধরা পড়েন। সেখানে গণপিটুনিতে তাদের মৃত্যু ঘটে। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতির কারণে তখন তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল।

সেলিম খান ছিলেন চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র সঙ্গে যুক্ত ছিলেন। তার পুত্র শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

আদালতের নির্দেশের পর সেলিম খান ও শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর কারণ এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য এই ময়নাতদন্তের আয়োজন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ট্যানলেকের চোটে অস্ট্রেলিয়া ওয়ানডে দলে এডওয়ার্ডসের অন্তর্ভুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


স্ট্যানলেকের চোটে অস্ট্রেলিয়া ওয়ানডে দলে এডওয়ার্ডসের অন্তর্ভুক্তি

নিউ সাউথ ওয়েলসের অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বিলি স্ট্যানলেকের চোটের কারণে। অস্ট্রেলিয়া, ওয়ার্কলোড ব্যবস্থাপনার জন্য স্পেন্সার জনসনকে ছেড়ে দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে এডওয়ার্ডসের অন্তর্ভুক্তি হয়েছে। স্ট্যানলেকের চোটের কারণে তাঁর জায়গায় এডওয়ার্ডসকে ডাকা হয়েছে। অন্যদিকে, স্পেন্সার জনসনকে স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এডওয়ার্ডস। রাজ্যটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি নিজের খেলায় আরও মনোযোগ দিতে চান বলেই অধিনায়কত্ব থেকে সরে এসেছেন। চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁর আন্তর্জাতিক অভিষেক ঘটে। তবে ওয়ানডেতে এখনও তাঁর অভিষেক হয়নি। গত মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজে অল্প সময়ের জন্য তিনি অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে ছিলেন।

ভারতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে ছিলেন এডওয়ার্ডস। ভারত ‘এ’র বিপক্ষে দুই ম্যাচের চার দিনের সিরিজের প্রস্তুতির সময় তিনি মূল দলে ডাক পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার ডারবানে শুরু হতে যাওয়া সিরিজে তাঁর ওয়ানডে অভিষেক হতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্ট্যানলেক পাশের পেশিতে চোট পান। চোটের কারণে তাঁকে মাঝপথে মাঠ ছাড়তে হয়। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়। সিরিজের শেষ ম্যাচে তারা এক উইকেটের নাটকীয় জয় পায়।

জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচের মধ্যে দুইটিতে খেলেছেন জনসন। শেষ ম্যাচে নাথান এলিসের সঙ্গে শেষ উইকেটে ২৭ রানের জুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ভারত ‘এ’ সফরের ৫০ ওভারের অংশে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এই পেসার।

২০২৫ ও ২০২৬ সালের শুরুতে পিঠের চোটের কারণে জনসন দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। তাই তাঁর কাজের চাপ নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এডওয়ার্ডসকে দলে নেওয়ার সিদ্ধান্তে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বিষয়টিও গুরুত্বপূর্ণ হতে পারে। গ্রিন কাঁধের সমস্যার কারণে জিম্বাবুয়ে সিরিজের পুরোটা মিস করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর চোট নিয়ে উদ্বেগ কমেছে এবং হারারেতে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ আরও শক্তিশালী হবে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক যোগ দেওয়ায়। তাঁদের সঙ্গে থাকবেন জশ হ্যাজলউড ও নাথান এলিস। বহু সংস্করণে খেলা পেসারদের সিরিজে প্রয়োজন অনুযায়ী ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা হতে পারে। জিম্বাবুয়ে সফরে হ্যাজলউড খেলেছেন মাত্র একটি ম্যাচ।

অস্ট্রেলিয়া সোমবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২৪ সেপ্টেম্বর ডারবানে শুরু হবে। পরবর্তী দুটি ম্যাচ ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গ এবং ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর দুই দলের মনোযোগ টেস্ট সিরিজের দিকে যাবে।

এদিকে, এডওয়ার্ডস অস্ট্রেলিয়া ‘এ’ দল থেকে মূল দলে চলে যাওয়ায় ভারত ‘এ’র বিপক্ষে মঙ্গলবার শুরু হতে যাওয়া প্রথম চার দিনের ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন পিটার হ্যান্ডসকম্ব। নাথান ম্যাকসুইনিকে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার সুযোগ দিতে ৩৫ বছর বয়সী হ্যান্ডসকম্বকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

এডওয়ার্ডসের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সাত নম্বর ব্যাটিং অলরাউন্ডারের জায়গাটি নেবেন লিয়াম স্কট। ওপেন করবেন স্যাম কনস্টাস ও ক্যাম্পবেল কেলাওয়ে। দুই অফস্পিনার টড মার্ফি ও কোরি রোচিওচিওলির সঙ্গে পেস আক্রমণে থাকবেন ফার্গাস ও'নিল ও ব্রেন্ডন ডগেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে জমি নিয়ে বিরোধে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পা ভাঙার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ফরিদপুরে জমি নিয়ে বিরোধে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পা ভাঙার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় দেশীয় অস্ত্রের আঘাতে ওই সেনা সদস্যের একটি পা ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন তাঁর স্বজনরা। আহত দুজনকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আব্দুর রহমান (৪৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে আব্দুর রহমানের সঙ্গে তাঁর ছোট ভাই মো. মিজানুর শেখ ও আমিনুর শেখসহ পরিবারের কয়েকজনের পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর সকালে মিজানুর শেখ (৪০), ইয়াসিন শেখ (২২), আমিনুর শেখ (৩৮) ও ওমর শেখ (১৮)সহ আরও ৩-৪ জন আব্দুর রহমানের মালিকানাধীন জমিতে গিয়ে একটি বড় নিমগাছ কাটতে শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় আব্দুর রহমান বাধা দিলে তাঁকে গালিগালাজ করা হয় এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি ওইদিনই বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর থানার এসআই মো. ফয়সাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষের মধ্যে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেন। পরদিন ২০ সেপ্টেম্বর সকালে কেটে রাখা নিমগাছ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে পুলিশ খবর পেয়ে গাছের গুঁড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

অভিযোগকারীর দাবি, গাছের গুঁড়ি থানা হেফাজতে নেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

এ সময় তাঁর চিৎকার শুনে স্ত্রী সেলিনা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহমানের একটি পা ভেঙে যায় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে প্রতিবেশীরা আহত দম্পতিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহমান অভিযোগ করে বলেন, পৈতৃক সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। জমিতে থাকা গাছ কাটার প্রতিবাদ করায় তাঁকে মারধর করে পা ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে আমিনুর শেখের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার এসআই মো. ফয়সাল আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন। পরদিন গাছ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে খবর পেয়ে গাছের গুঁড়িগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পরবর্তীতে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় আরমান মসলার মিলকে অনিয়মের দায়ে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


কুমিল্লায় আরমান মসলার মিলকে অনিয়মের দায়ে জরিমানা

কুমিল্লা (দক্ষিণ), ২১ সেপ্টেম্বর ২০২৬ : জেলার আদর্শ সদর উপজেলায় আজ ভালো মরিচের সঙ্গে নষ্ট মরিচ মেশানো, নিষিদ্ধ সিঁদুর রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার অভিযোগে ‘আরমান মসলার মিল’ নামক একটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা আরোপ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আদর্শ সদর উপজেলার দুর্গাপুরের বারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘আরমান মসলার মিল’-এ অভিযান চলাকালীন ভালো মরিচের সঙ্গে নষ্ট মরিচ মেশানো, নিষিদ্ধ সিঁদুর রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।

এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী একলাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, রং মেশানো মরিচের গুঁড়া পানিতে মিশিয়ে এবং নষ্ট ও পোকায় খাওয়া মরিচ ডোবায় ফেলে ধ্বংস করা হয়। এছাড়া, মার্কেট কমিটিকে প্রতিষ্ঠানটির কার্যক্রম তদারকির দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় দুর্গাপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


এবার বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক

সারাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বাসের ভাড়াও বৃদ্ধি পেতে যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য বৈঠকে বসতে যাচ্ছে, যা জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্থাটির বনানী কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে বাস মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

বৈঠকে মূলত আলোচনা হবে জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে। জানা গেছে, পরিবহন মালিক সমিতি কিলোমিটার প্রতি ২০ পয়সা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এসব তথ্য জানিয়েছেন। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে কতটা বাড়বে, তা বৈঠকের সুপারিশের পর চূড়ান্ত ভাড়া নির্ধারণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। এ এস এম আহমেদ খোকন বলেন, "জ্বালানির দাম কত শতাংশ বাড়লে ভাড়া কেমন বৃদ্ধি করা যাবে এমন প্রস্তাবনা আগে থেকেই আছে। সেইসঙ্গে আমাদের কিছু চাওয়া পাওয়া আজকের বৈঠকে আমরা তুলে ধরবো। দেখা যাক, সরকার কী সিদ্ধান্ত নেয়।"

এর আগে, রোববার রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিনের দাম ১৫৫ টাকা, অকটেনের দাম ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।

এদিকে, বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। অর্থাৎ এক লিটার ডিজেলে খরচ সরাসরি ২০ টাকা বেড়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, নতুন পরিস্থিতিতে বাসের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচ হিসাব করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হবে। দূরপাল্লা, মহানগর ও অন্যান্য শ্রেণির বাসের ক্ষেত্রে পৃথক হিসাবও বিবেচনায় নেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া কত বাড়বে, তা বৈঠকের আলোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাবের পর নির্ধারণ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%