০১:১১ পি.এম
জয়পুরহাটের ২০ বিজিবি এবং পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে ৮৫ লাখ টাকার মূল্যমানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের বিজিবি দল এবং ঘোড়াঘাট থানা পুলিশের যৌথ দল রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমানার ছত্রা বাজারের পাশে অবস্থিত একটি টিনের ঘরে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ৯০ কেজি ওজনের বেলে পাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের কষ্টি পাথরের খণ্ডাংশ এবং ২০ কেজি ওজনের শিবলিঙ্গের খণ্ডাংশসহ মোট ১৩০ কেজি পাথর উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মোমিন ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের কাংগুরপাড়া গ্রামে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে অবৈধ ড্রেজারের থাবায় ভাঙছে কবাই ইউনিয়ন: ভিটেমাটি হারানোর কান্নায় এলাকার সাধারণ মানুষ
আটককৃত আসামিকে মেডিকেল পরীক্ষার পর পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত পাথরগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুরের কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন